Pakistan denies PAF Fighter Jets Report: ‘ইরানের বন্ধুর উপর হামলা পাক যুদ্ধবিমানের’, রিপোর্ট ফাঁস হতেই চিৎকার ইসলামাবাদে

Pakistan denies PAF Fighter Jets Report: দু'নৌকায় পা দিয়ে চলতে গেলে সেটা যে কতটা বিপজ্জনক হতে পারে, তা বুঝতে পারল পাকিস্তান। কারণ সেই কাজটা ফাঁস হয়ে যাওয়ার পরই তড়িঘড়ি পাকিস্তান সরকারের তরফে সাফাই দেওয়া হল।

Published on: Oct 9, 2026, 07:59:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Pakistan denies PAF Fighter Jets Report: ইরান ও হুথি গোষ্ঠীর রোষানলে পড়ার ভয়? ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণের ক্ষেত্রে পাকিস্তানি যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল, তা পুরোপুরি খারিজ করে দিল ইসলামাবাদ। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হওয়া ওই রিপোর্টকে ‘ভুয়ো এবং মনগড়া’ বলে পাকিস্তান তথ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে মক্কা প্রতিরক্ষা চুক্তি (সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের ত্রিপাক্ষিক চুক্তি) অনুযায়ী ইসলামাবাদ যদি কোথাও কোনও বাহিনী মোতায়েন করে, তা নির্দিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজন মতো জানানো হবে।

নয়া রিপোর্টে পাকিস্তানের অস্বস্তি বাড়তেই মুখ খুলল ইসলামাবাদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
নয়া রিপোর্টে পাকিস্তানের অস্বস্তি বাড়তেই মুখ খুলল ইসলামাবাদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

অস্বস্তিতে পড়ে গিয়েছে ইসলামাবাদ

যদিও সেই ‘প্রয়োজনীতার’ অংশের মধ্যেই আসল ফাঁক লুকিয়ে আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের মতে, হুথিদের বিরুদ্ধে পাকিস্তানি যুদ্ধবিমান ব্যবহারের রিপোর্ট প্রকাশিত হওয়ায় অস্বস্তিতে পড়ে গিয়েছে ইসলামাবাদ। কারণ তাতে একদিকে যেমন ইরান চটে যেতে পারে, তেমনই হুথি গোষ্ঠীর রোষানলের মুখে পড়তে হতে পারে। হুথি গোষ্ঠী তো ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে পাকিস্তান যদি নাক গলাতে আসে, তার পরিণতি ভুগতে হবে ইসলামাবাদকে।

আরও পড়ুন: India makes fun of Pakistan: 'বোমায় বিধ্বস্ত বায়ুঘাঁটি দেখে পাকিস্তান যদি আনন্দ পায়, পাক না', মজা ওড়াল ভারত

দু'নৌকায় পা দিয়ে চলার চেষ্টা পাকিস্তানের

আবার সৌদি আরবের পাশে না দাঁড়ালে যে মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আরও বড় প্রশ্নচিহ্ন উঠে যাবে, সে বিষয়ে পাকিস্তান ভালোভাবেই জানে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের মতে, দু'নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে পাকিস্তান, যাতে সৌদির সঙ্গে সদ্ভাব বজায় রাখা যাবে। আবার ইরান ও হুথি গোষ্ঠীর রোষানলেও পড়তে হবে না।

আরও পড়ুন: Pakistan Army Criticism Latest Update: 'যে সেনা জওয়ানদের দাড়ি বাড়াতে দেয়...', তুলোধোনা মুনিরদের, উঠল বাংলাদেশের কথাও

হুথিদের সঙ্গে মাঠে লড়াইয়ে নামছে না পাকিস্তান, দাবি রিপোর্টে

আর নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্ট পাকিস্তানকে সেই রোষানলে পড়ার বন্দোবস্ত করে দিয়েছিল। কারণ নাম গোপন রাখার শর্তে মুখ খোলা পাকিস্তানি সামরিক বাহিনীর এক শীর্ষ আধিকারিকের সূত্র উদ্ধৃত করে বুধবার ওই রিপোর্টে জানানো হয়েছিল যে ‘হুথি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালাতে পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে।’

আরও পড়ুন: Pak Army: নাজেহাল করে ছেড়েছে TTP! ড্রোন থেকে বাঁচতে পাকিস্তানের সেনার ভরসা মাছ ধরার জাল, সীমান্তে ‘তৎপর’ মুনির-বাহিনী

সেইসঙ্গে ওই রিপোর্টে দাবি করা হয়, পাকিস্তানের এক আধিকারিক জানিয়েছেন যে আকাশপথে সৌদির সহায়তা করে হুথি গোষ্ঠীর ড্রোন এবং মিসাইল শক্তির বহর কমিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি। সরাসরি ময়দানে নেমে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের পথে পাকিস্তান হাঁটছে না বলে দাবি করেন ওই আধিকারিক।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More