...
...
Next Story

Bangladesh News: খালেদা-পুত্র তারেকের ঢাকা ফেরার বিমান থেকে হঠাৎ সরানো হল ২ কেবিন ক্রুকে! তাঁদের সম্পর্কে কী জানা গেল?

আচমকা কেন সরানো হল ওই ২ কেবিন ক্রুকে? উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

Published on: Dec 21, 2025, 11:27:51 IST
By
Prefer HTon Google
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশ পৌঁছতেই নতুন করে অশান্ত সেদেশ। এরই মাঝে বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এই ডিসেম্বরের আগামী সপ্তাহেই ঢাকায় পা রাখছেন। ফলত রাজনৈতিকত চাঞ্চল্য তুঙ্গে। অন্যদিকে, বাংলাদেশে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ভোটের দিনক্ষণ। তার আগে, তারেকের ঘরে ফেরা ঘিরে বেশ কিছুটা উৎসাহ বিএনপি ক্যাম্পে। এরই মধ্যে হঠাৎ তারেকের বিমান ঘিরে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য।

খালেদা-পুত্র তারেকের ঢাকা ফেরার বিমান থেকে হঠাৎ সরানো হল ২ কেবিন ক্রুকে! কেন?
খালেদা-পুত্র তারেকের ঢাকা ফেরার বিমান থেকে হঠাৎ সরানো হল ২ কেবিন ক্রুকে! কেন?

আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় পৌঁছনোর কথা তারেকর রহমানের। তাঁর মা বিএনপি নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থতায় রয়েছেন। এরই মাঝে, ভোটের আগে, খালেদা পুত্র তারেক, লন্ডন থেকে ফিরছেন বাংলাদেশে। এদিকে, জানা গিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে ঢাকায় ফেরার কথা তারেকের সেই বিমান থেকে ২ জন ক্রিউকে আচমকা সরিয়ে নেওয়া হয়েছে। কেন এমন? কোন আশঙ্কা? এই সমস্ত প্রশ্ন উঠছে, এই ঘটনা ঘিরে।

( Modi on WB: ‘ফুটবলপ্রেমী রাজ্য হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ আজ লজ্জিত, সৌজন্যে..’, মেসির ইভেন্ট-কাণ্ডের নাম না করে সরব মোদী)

জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলামকে তারেক রহমানের 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্স' এর ওই বিমান থেকে সরানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও এই তথ্য নিশ্চিত করেছে। জানা গিয়েছে, ওই দুই কেবিন ক্রুয়ের সঙ্গে আওয়ামি লিগের নেতাদের অসংখ্য ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে। দুইজন নিয়মিত শেখ সেলিমের ফ্লাইট পরিচালনা করতেন। শেখ সেলিম বাংলাদেশের আওয়ামির এক তাবড় নাম বলে জানা যায়। ২০২২ সালের একটা সময় তৎকালীন আওয়ামি লিগের প্রিসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেছিলেন, তারেক রহমান বাংলাদেশে এলে গণপিটুপনিতে মারা যেতে পারেন! সেবার ব্রাহ্মণবেড়িয়ার সভায় শেখ সেলিম বলেন,'ওয়ান/ইলেভেনের সরকারের কাছে তারেক রহমান মুচলেকা দিয়ে গিয়েছে। লন্ডনে থাকে, বিরাট বড় বাসা, তার ইনকাম কী? বাংলাদেশের টাকা লুট করে নিয়ে সে এখন ভালো থাকে।' এরইসঙ্গে সেলিম সেবার বলেছিলেন,' আমরাই তো লন্ডন সরকারকে বলছি, তাকে আমাদের কাছে দাও। কিন্তু তারা দিচ্ছে না। সে দেশে আসলে গণপিটুনিতে মারা যাবে। হাওয়া ভবনে যাঁদের ডেকে অত্যাচার নির্যাতন করেছে, তাঁরা এখন তাকে গণপিটুনি দেবে।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe