UP MLC Election Results 2026: বিধানসভা নির্বাচনের আগে ‘প্রেস্টিজ ফাইটে’ বারাণসীতে হেরে গেল বিজেপি। উত্তরপ্রদেশ বিধান পরিষদের নির্বাচনে বারাণসী (শিক্ষক আসন) থেকে জিতেছেন সমাজবাদী পার্টির লালবিহারী যাদব। নির্বাচনের তথ্য অনুযায়ী, বিজেপির প্রমোদ মিশ্রকে হারিয়ে জিতে গিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী। পেয়েছেন ১০,৯৫৮ ভোট। যা বিজেপির জন্য কিছুটা ধাক্কার তো বটেই। কারণ বারাণসী হল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সেখানে ছিঁটেফোটা পদস্খলনও বিজেপির জন্য কিছুটা হলেও ধাক্কার বলে মনে করছে রাজনৈতিক মহল।
গোরখপুরে কারচুপির অভিযোগ নির্দল প্রার্থীর

আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাস এলাকা গোরখপুরে প্রাথমিকভাবে পিছিয়ে ছিলেন বিজেপি প্রার্থী ধ্রুব ত্রিপাঠী। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তিনি এগিয়ে গিয়েছেন। চতুর্থ রাউন্ড পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট হল ১১,৮৮১। নির্দল প্রার্থী রাজীব যাদব ১১,৪১৫টি ভোট পেয়েছেন। সমাজবাদী পার্টির প্রার্থী সঞ্জয়ন ত্রিপাঠীর ঝুলিতে গিয়েছে ৮,৩০১টি ভোট।
যদিও নির্দল প্রার্থী কারচুপির অভিযোগ তুলেছেন বলে লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, নির্দল প্রার্থী দাবি করেছেন, তিনি যে ভোট পেয়েছেন, তা বিজেপি প্রার্থীর নামে দেখানো হচ্ছে। যেখানে এক লেখা ছিল, সেটাকে চার করে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন গোরখপুরের নির্দল প্রার্থী।
৫ স্নাতক আসন ও ৬ শিক্ষক আসনে গণনা মঙ্গলবার থেকে
এমনিতে আগামী বছরের গোড়ার দিকে মেগা বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের বিধান পরিষদের ১১টি আসনের গণনা শুরু হয় মঙ্গলবার সকাল আটটা থেকে। কড়া নিরাপত্তার মধ্যে পাঁচটি স্নাতক এবং ছ'টি শিক্ষক আসনে চলতে থাকে গণনা। যে নির্বাচনে শুধুমাত্র শিক্ষক এবং স্নাতক ভোটারদেরই ভোটদানের সুযোগ ছিল। ব্যালট পেপারেই হয় ভোটদান।
{{/usCountry}}এমনিতে আগামী বছরের গোড়ার দিকে মেগা বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের বিধান পরিষদের ১১টি আসনের গণনা শুরু হয় মঙ্গলবার সকাল আটটা থেকে। কড়া নিরাপত্তার মধ্যে পাঁচটি স্নাতক এবং ছ'টি শিক্ষক আসনে চলতে থাকে গণনা। যে নির্বাচনে শুধুমাত্র শিক্ষক এবং স্নাতক ভোটারদেরই ভোটদানের সুযোগ ছিল। ব্যালট পেপারেই হয় ভোটদান।
{{/usCountry}}মীরাটের জোড়া আসনেই জয়ী বিজেপি
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, স্নাতক আসনের মধ্যে আছে লখনউ, বারাণসী, আগ্রা, মীরাট এবং এলাহাবাদ-ঝাঁসি। শিক্ষক আসনের মধ্যে আছে লখনউ, আগ্রা, বারাণসী, মীরাট, বরেলি-মোরাদাবাদ এবং গোরখপুর-ফৈজাবাদ। ভোটগণনার তথ্য অনুযায়ী, মীরাটের স্নাতক এবং শিক্ষক আসনেই জিতেছে বিজেপি। মীরাট স্নাতক আসনে বিজেপি প্রার্থী জিতেছেন ১২,৮০০-র মতো ভোটে। আর মীরাট শিক্ষক আসনে বিজেপি প্রার্থীর জয়ের মার্জিন ঠেকেছে ১৩,৫৯৯-তে।
ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, মীরাটের ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার সুমিত যাদব বলেছেন যে ‘মীরাটের দুটি আসনেই জিতেছেন বিজেপি প্রার্থীরা। মীরাট স্নাতক আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীনেশ কুমার গোয়েল। আর মীরাট শিক্ষক আসনে জিতেছেন শ্রী চাঁদ শর্মা। জয়ীদের হাতে সার্টিফিকেট বা শংসাপত্রও তুলে দেওয়া হয়েছে।’