UPSC Civil Services Prelims Strategy: UPSC প্রিলিমসের CSAT ও GS নিয়ে ভয়? কাটানোর গোপন টিপস দিলেন ৮ বার পাশ করা কুণাল

UPSC Civil Services Prelims Strategy: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসসি) সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল CSAT এবং GS পেপার। আর তাতে কীভাবে সাফল্য মিলবে? সেই টিপস দেওয়া হল।

Updated on: May 7, 2026, 15:53:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

UPSC Civil Services Prelims Strategy: ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ভারতের কঠিনতম পরীক্ষাগুলোর মধ্যে একটি। প্রতি বছর লাখ-লাখ প্রার্থী এই পরীক্ষায় বসেন। কিন্তু প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারে মাত্র কয়েক হাজার পরীক্ষার্থী। আর সেক্ষেত্রে প্রিলিমসের সি-স্যাট (CSAT) পেপারটি আতঙ্কের হয়ে দাঁড়ায় অনেকের কাছে। আর্টস (কলা বিভাগের) স্ট্রিমের পড়ুয়াদের কাছে ব্যাপারটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। এই কঠিন পথেই এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছেন মহারাষ্ট্রের কুণাল আর. বীরুলকর। তিনি টানা আটবার ইউপিএসসি প্রিলিমস পাস করার এক অভাবনীয় রেকর্ড গড়েছেন। ৫ বার ইন্টারভিউ রাউন্ডে পৌঁছানো কুণাল সম্প্রতি শেয়ার করেছেন তাঁর সাফল্যের গোপন কৌশল।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হল ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হল ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

সি-স্যাটে সাফল্য অর্জনের তিনটি পদ্ধতি

১) ইংরেজি কমপ্রিহেনশন (২৭টি প্রশ্ন)

২) রিজনিং (২৭টি প্রশ্ন)

৩) কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড (২৬টি প্রশ্ন)

কমপ্রিহেনশন সমাধানের বিশেষ ট্রিক: কুণাল বলেন, প্যাসেজ পড়ার আগে প্রশ্নগুলো এবং চারটি অপশন একবার দেখে নিতে হবে। এতে প্যাসেজটি পড়ার সময় উত্তরের সূত্রগুলো দ্রুত ধরা পড়ে। তাঁর মতে, প্রথম ৪০-৪৫ মিনিটের মধ্যে ইংরেজির অংশটি শেষ করা উচিত।

আরও পড়ুন: UPSC Civil Services Sucess Tips: তিনবার UPSC প্রিলিমস পাশ করতে পারেননি, তারপর IAS 'টপার', কীভাবে বাজিমাত প্রাচীর?

রিজনিং ও অঙ্ক: ইংরেজির পর রিজনিং ধরা উচিত। কারণ এতে কম সময়ে বেশি নম্বর তোলা যায়। অঙ্কের সহজ প্রশ্নগুলো সমাধান করতে হবে। কুণালের দাবি, এই পদ্ধতিতে চললে দু'ঘণ্টায় অনায়াসেই ৬০টির বেশি সঠিক উত্তর দেওয়া সম্ভব, যা সি-স্যাট কোয়ালিফাই করার জন্য যথেষ্ট।

আরও পড়ুন: UPSC Civil Services prelims pattern: UPSC সিভিল সার্ভিসের পরীক্ষার ধাঁচ পালটাবে? এই প্রার্থীদের নম্বর পেতে হবে সুবিধা

জিএস (GS Paper 1) পেপার সামলানোর ৩-রিডিং ফর্মুলা

১) প্রথম রিডিং: যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত, সেগুলো সরাসরি ওএমআর শিটে পূরণ করে ফেলুন।

২) দ্বিতীয় রিডিং: যে প্রশ্নগুলির উত্তরের ক্ষেত্রে ফিফটি-ফিফটি চান্স আছে (অর্থাৎ দুটি অপশন বাদ দেওয়া গিয়েছে), সেখানে ঝুঁকি নিতে হবে। এই স্তরে বুদ্ধিমত্তার সঙ্গে অনুমান করা বা 'এডুকেটেড গেসিং' জরুরি।

৩) তৃতীয় রিডিং: যদি দেখা যায় প্রথম দুই ধাপে প্রশ্ন সংখ্যা ৭০-এর নিচে থাকছে, তবেই তৃতীয় দফায় ২৫ শতাংশ নিশ্চিত, এমন প্রশ্নে হাত দেওয়া উচিত। তবে যদি ৮০-র বেশি প্রশ্ন নিশ্চিতভাবে করা হয়ে যায়, তবে আর ঝুঁকি না নেওয়াই ভালো।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: ৬ বারের চেষ্টা UPSC সিভিল সার্ভিসে বাজিমাত মনোজের, কোন কৌশল পালটে সাফল্য এসেছে?

ভুল এড়াতে কুণালের গুরুত্বপূর্ণ পরামর্শ

কুণাল মনে করিয়ে দিয়েছেন যে, ইতিহাস বা স্ট্যাটিক বিষয়ের ক্ষেত্রে স্মৃতিশক্তির ওপর ভরসা করতে হয়, তাই সেখানে সাবধানে উত্তর দেওয়া উচিত। অন্যদিকে ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং অর্থনীতির মতো বিষয়ে কনসেপ্ট পরিষ্কার থাকলে বেশি নম্বর পাওয়া যায়। প্রতিটি প্রশ্ন অন্তত দু'বার ভালো করে পড়ার পর গোল করার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, যে প্রশ্ন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই, নেতিবাচক নম্বরের ভয়ে তা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More