...
...
Next Story

UPSC Civil Services Self-Study Tips: বিনা কোচিংয়ে UPSC সিভিল সার্ভিসে AIR 14! কীভাবে ৩ স্ট্র্যাটেজিতে বাজিমাত সুরভির?

UPSC Civil Services Self-Study Tips: প্রথম তিন অ্যাটেম্পটে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় সাফল্য মেলেনি। একবার তো ০.৬ নম্বরের জন্য ধাক্কা খান। সেখান থেকে কীভাবে বিনা কোচিংয়ে প্রস্তুতি নিলেন AIR 14 সুরভি?

Published on: Jun 02, 2026 06:49 AM IST
Advertisement

UPSC Civil Services Self-Study Tips: ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার সাফল্যের গাঁথার সঙ্গে যেন ধাক্কা খাওয়ার অভিজ্ঞতা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। খুব কম সংখ্যক প্রার্থীই প্রথমবারে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় বাজিমাত করেন। আর সেই পরিস্থিতিতে মানসিক দৃঢ়তা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তেমনই একজন হলেন উত্তরপ্রদেশের সুরভি যাদব। যিনি চতুর্থ অ্যাটেম্পটে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় বাজিমাত করেন। একবার তো মাত্র ০.৬ নম্বরের জন্য ধাক্কা খান।

UPSC-তে ৪ বার অ্যাটেম্পট ও ব্যর্থতা থেকে শিক্ষা

ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় বাজিমাত করেন উত্তরপ্রদেশের সুরভি যাদব। (ফাইল ছবি)
ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় বাজিমাত করেন উত্তরপ্রদেশের সুরভি যাদব। (ফাইল ছবি)

১) প্রথম অ্যাটেম্পট: প্রথম অ্যাটেম্পটে তিনি প্রাথমিক ধাপ অর্থাৎ প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। কিন্তু দমে না গিয়ে তিনি নিজের ভুলগুলো শুধরে দ্বিতীয়বার পরীক্ষা দেন।

আরও পড়ুন: UPSC Civil Services Success Tips: কোচিং ছাড়াই UPSC সিভিল সার্ভিসেসে ষষ্ঠ স্থান! কোন ৩ মন্ত্রে সাফল্য পেলেন কমল?

২) দ্বিতীয় অ্যাটেম্পট: দ্বিতীয় অ্যাটেম্পটে তিনি প্রিলিমস এবং মেইনস উত্তীর্ণ হয়ে ইন্টারভিউ গেন। কিন্তু দুর্ভাগ্যবশত চূড়ান্ত মেরিট তালিকায় স্থান পাননি। জানা যায়, সেই বছর তিনি চূড়ান্ত কাট-অফ থেকে মাত্র ১০ নম্বরের জন্য পিছিয়ে পড়েছিলেন।

৩) তৃতীয় অ্যাটেম্পট: এই অ্যাটেম্পট ছিল সুরভির জন্য সবচেয়ে বেশি বেদনাদায়ক। মাত্র ০.৬ নম্বরের জন্য প্রিলিমস পরীক্ষায় অনুত্তীর্ণ হন। মাত্র এক নম্বরেরও কম ব্যবধানে ব্যর্থ হওয়া যে কোনও পরীক্ষার্থীর জন্যই মানসিকভাবে ভেঙে পড়ার মতো একটি ঘটনা। সুরভিও সাময়িকভাবে ভেঙে পড়েছিলেনয কিন্তু তাঁর লক্ষ্য ছিল স্থির।

আরও পড়ুন: UPSC Civil Services Success Tips: ২ বার প্রিলিমিনারি, ১ বার ইন্টারভিউয়ে আটকান- কীভাবে নিজে পড়েই IAS হলেন ইশিতা?

কোন কৌশলে নিজে নিজে প্রস্তুতি চালিয়ে যান?

১) প্রিলিমস কৌশল: সুরভি প্রিলিমস পরীক্ষার জন্য কোনও বিষয়কেই হালকা করে দেখেননি। বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি ম্যাপিং এবং ইতিহাস—প্রতিটি বিষয়কেই তিনি সমান গুরুত্ব দিয়েছিলেন। বিশেষ করে বিগত বছরগুলির প্রশ্নপত্র (PYQs) বিশ্লেষণ করে তিনি ম্যাপ পয়েন্টিংয়ের ওপর জোর দেন। তিনি লম্বা মক টেস্ট দেওয়ার চেয়ে ছোটো-ছোটো কনসেপ্ট-ভিত্তিক টেস্ট দেওয়ার ওপর বেশি জোর দিয়েছিলেন, যাতে নিজের দুর্বল জায়গাগুলি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়।

২) মেইনস কৌশল: মেইনস পরীক্ষার জন্য সুরভি কেবল উত্তর লেখার সংখ্যার চেয়ে উত্তরের গুণগত মান বা কনসেপ্টের গভীরতার ওপর বেশি জোর দিয়েছিলেন। তিনি বিগত বছরগুলির মেইনস পরীক্ষার নম্বর বিশ্লেষণ করে দেখেছিলেন যে, কোথায় খামতি রয়েছে। চতুর্থ অ্যাটেম্পটে মেইনসে তিনি প্রবন্ধের (Essay) পেপারে ১২১ নম্বর পান।

আরও পড়ুন: UPSC Civil Services Negative Mark Tips: নেগেটিভ মার্কিং আতঙ্কে পরপর ২ বার বড় ভুল, তারপর কোন কৌশলে UPSC ক্র্যাক রূপলের?

৩) টপারদের খাতা বিশ্লেষণ: উত্তর লেখার কৌশল শেখার জন্য তিনি বিগত বছরগুলির টপারদের খাতা বিশ্লেষণ করতেন। তবে চোখ-কান বুজে স্রেফ অনুসরণ করতেন না। উত্তরের কাঠামো কীভাবে সাজাতে হয়, তা বোঝার জন্য টপারদের উত্তরপত্র দেখছেন। পরীক্ষার শেষ মুহূর্তে পুরো উত্তর লেখার বদলে প্রশ্ন দেখে মনে মনে উত্তরের রূপরেখা বা ফ্রেমওয়ার্ক তৈরি করতেন।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe