UPSC Civil Services Success Story: PSC-র প্রিলিতে ১০ বার 'ফেল', দ্বিতীয়বারেই UPSC-তে বাজিমাত সেই ছেলের, হলেন IAS

UPSC Civil Services Success Story: রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রিলিমিনারিতে ১০ বার 'ফেল' করেছিলেন। অথচ দ্বিতীয়বারেই ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় বাজিমাত করেন সেই ছেলে। আইএএস অফিসার অবনীশ শরণের সাফল্যের কাহিনী।

Published on: Jul 19, 2026, 22:59:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

UPSC Civil Services Success Story: মাধ্যমিকে পেয়েছিলেন মাত্র ৪৪ শতাংশ নম্বর। উচ্চমাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। তারপর কমপক্ষে ১০ বার রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছিলেন। সেইসঙ্গে দিয়েছিলেন আরও একাধিক পরীক্ষা। কিন্তু মেলেনি সাফল্য। পিএসসির প্রিলিমিনারিতেই তো ১০ বার ধাক্কা খেয়েছিলেন। আর সেই মানুষটাই প্রথমবার ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দিয়েই ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আর দ্বিতীয় অ্যাটেম্পটেই পান কাঙ্খিত সাফল্য। তিনি হলেন ২০০৯ ব্যাচের আইএএস অফিসার অবনীশ শরণ। ছত্তিশগড় ক্যাডারের সেই সাফল্য রূপকথার থেকেও কম কিছু নয়।

আইএএস অফিসার অবনীশ শরণ। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম awanishksharan)
আইএএস অফিসার অবনীশ শরণ। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম awanishksharan)

‘সাধারণ’ পড়ুয়া ছিলেন অবনীশ

বিহার বোর্ডের ছাত্র অবনীশের শিক্ষাজীবনের গ্রাফ কোনওদিনই তথাকথিত 'মেধাবী' ছাত্রদের মধ্যে ছিলেন না। তিনি জানান, ২৬ বছর আগে যখন তিনি বিহার বোর্ড থেকে মাধ্যমিক বা ম্যাট্রিক পরীক্ষা দেন, তখন ৭০০ নম্বরের মধ্যে পেয়েছিলেন মাত্র ৩১৪ নম্বর। অর্থাৎ মাত্র ৪৪.৭ শতাংশ নম্বর নিয়ে কোনওরকমে থার্ড ডিভিশনে পাস করেন। এমনকী অঙ্কে ফেল করতে করতে বেঁচে গিয়েছিলেন। এরপর দ্বাদশ শ্রেণির (উচ্চমাধ্যমিক) পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬৫ শতাংশ এবং গ্র্যাজুয়েশনে (স্নাতক) তিনি পান ৬০ শতাংশ নম্বর।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: উচ্চমাধ্যমিকে ফেল করা ছেলেই হলেন IPS, জলপাইগুড়িতেও ছিলেন WB ক্যাডারের অফিসার

ব্যর্থতার অন্তহীন পাহাড়: একের পর এক পরীক্ষায় ধাক্কা

কলেজের গণ্ডি পার করার পর অবনীশ দেশের সেবা করার লক্ষ্যে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করেন। কিন্তু সেখানেও তাঁর জন্য অপেক্ষা করছিল একের পর এক ব্যর্থতা। সিডিএস (CDS) এবং সেন্ট্রাল পুলিশ ফোর্সেস (CAPF) নিয়োগ পরীক্ষায় দিয়েছিলেন। কিন্তু তাতে সফল হয়নি। এবার রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের প্রস্তুতি শুরু করেছিলেন। ১০ বারেরও বেশি প্রিলিমিনারি পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিলেন।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: বাসের মধ্যেই মায়ের অপমানের জবাব দিতে IPS হলেন শালিনী, প্রথমবারই UPSC-তে বাজিমাত

যে প্রার্থী রাজ্যের পিএসসি পরীক্ষায় ১০ বার উত্তীর্ণ হননি, তিনি যখন দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসের ময়দানে নেমেছিলেন, তখন ম্যাজিক হয়েছিল। প্রথমবার পরীক্ষায় বসেই তিনি ইন্টারভিউ বা রাউন্ড পর্যন্ত পৌঁছান। এরপর দ্বিতীয় অ্যাটেম্পটে ৭৭ তম স্থান অধিকার করে সরাসরি আইএএস অফিসার হন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More