UPSC Civil Services Success Story: মাধ্যমিকে ৬০%, UPSC-তে ৩ বার 'ফেল', তারপর দেশে তৃতীয় হয়ে IAS অফিসার হলেন জুনেদ
UPSC Civil Services Success Story: স্কুল-কলেজের পরীক্ষায় আশানুরূপ নম্বর না পেলে কিংবা বারবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ালেন জুনেদ আহমেদ।
UPSC Civil Services Success Story: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মেরেকেটে ৬০ শতাংশ নম্বর পেয়েছিলেন। বিটেকেও সেরকম বিশেষ দাগ কাটার মতো পারফরম্যান্স ছিল না। ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার শুরুটাও মনের মতো হয়নি। কিন্তু সেই জুনেদ আহমেদ শেষপর্যন্ত বাজিমাত করেছেন ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় - একবার নয়, দু'বার। প্রথমবার আইআরএস হন। তারপর আইএএস অফিসার হয়েছেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মেরেকেটে ৬০% নম্বর পান
উত্তরপ্রদেশের ছেলে জুনেদের ছোটেবেলায় পড়াশোনার প্রতি তেমন আগ্রহ ছিল না। অনেকেরই যেমনটা হয়, সেরকম ছিলেন জুনেদ। সেন্ট মেরি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পরে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভরতি হন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেরেকেটে ৬০ শতাংশের মতো নম্বর পান। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করেন। রেজাল্ট একেবারেই আহামরি হয়নি। সোজা কথায়, শিক্ষা জীবনের প্রথম দিকে একেবারেই 'টপারদের' তালিকার মধ্যেই বিবেচিত হতেন না জুনেদ।
আরও পড়ুন: Success Story: প্রেগনেন্সির সময় UPSC-র প্রস্তুতি, প্রথম অ্যাটেম্পটেই IPS অফিসার হলেন শাহনাজ
তারইমধ্যে জুনেদের স্বপ্ন তৈরি হয় ইউপিএসসি সিভিল সার্ভিসেসকে ঘিরে। কলজে পড়ার সময় থেকেই সেই স্বপ্ন দেখা শুরু করেন। তারপর শুরু করেন ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতি। দিল্লির জামিয়া রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমিতে ভরতি হন। সেখানেই প্রস্তুতি চালাতে থাকেন। আর দেন ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা।
চতুর্থ অ্যাটেম্পটে IRS অফিসার হন, তারপরও UPSC প্রস্তুতি
তবে সাফল্যের রাস্তাটা সহজ ছিল না। ইউপিএসসি পরীক্ষার প্রথম তিনটি অ্যাটেম্পটেই ধাক্কা খান। তবে হাল ছাড়েননি। চতুর্থবারে এসে ভাগ্যের চাকা ঘোরে। দেশে ৩৫২ তম স্থান অধিকার করেন। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে (IRS) নির্বাচিত হন। কিন্তু জুনেদের লক্ষ্য ছিল আইএএস অফিসার হওয়ার।
পঞ্চম অ্যাটেম্পটে ভারতে তৃতীয়, হলেন IAS অফিসার
সেই পরিস্থিতিতে তাই আইআরএস ট্রেনিং চলাকালীনই পুনরায় ইউপিএসসি দেওয়ার সিদ্ধান্ত নেন। চাকরির ট্রেনিংয়ের পাশাপাশি প্রতিদিন মাত্র চার ঘণ্টা পড়াশোনা করার সুযোগ পেতেন। অবশেষে ২০১৮ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় পঞ্চম অ্যাটেম্পটে সারা দেশে তিন নম্বর স্থান অর্জন করেন জুনেদ। আর আইএএস অফিসার হওয়ার স্বপ্নপূরণ করেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


