UPSC Civil Services Success Story: কৃষকের মেয়ে হলেন IAS অফিসার! আইনের ডিগ্রির পরে বাজিমাত UPSC সিভিল সার্ভিসেসে
UPSC Civil Services Success Story: কৃষক পরিবার থেকে উঠে এসে দেশের অন্যতম কঠিন ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করলেন মিশা সিং। এলএলবি পাশের পর সংকল্পবদ্ধ হয়ে তৃতীয় অ্যাটেম্পটে ৬৪ তম স্থান অধিকার করেন। হয়েছেন জেলাশাসক।
UPSC Civil Services Success Story: কৃষকের মেয়ে। এলএলবি পড়ে আইনজীবী হয়েছিলেন। তবে মাঝপথেই সেই ওকালতির পথ ছেড়ে আইএএস অফিসার হলেন মিশা সিং। বর্তমানে মধ্যপ্রদেশের শাহডোল জেলার নয়া কালেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে ২০১৬ ক্যাডারের আইএএস অফিসার।

ছোটো থেকেই মেধাবী ছিলেন মিশা
ছোটোবেলা থেকেই মিশা ছিলেন অত্যন্ত মেধাবী। স্কুলের পড়াশোনা শেষ করার পরে আইন নিয়ে উচ্চশিক্ষার পথে হাঁটেনি। অর্জন করেন এলএলবি ডিগ্রি। কিন্তু সেই ডিগ্রি অর্জনের সময়ই ওকালতির থেকে আমলা হওয়ার দিকে ঝুঁকতে থাকে মিশার হৃদয়। খুব কাছ থেকে দেশের বিচারব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো অনুধাবন করার সুযোগ পান। তিনি উপলব্ধি করেন যে আইনজীবী হিসেবে নিশ্চয়ই একজন ব্যক্তি মানুষকে আইনি ন্যায়বিচার দিতে পারেন। কিন্তু সরকারি প্রশাসনিক কাঠামোর অংশ হতে পারলে সমাজের একেবারে তৃণমূল স্তরে এবং অনগ্রসর শ্রেণির মধ্যে পরিবর্তন আনা সম্ভব।
আরও পড়ুন: Success Story: রেললাইন দেখভাল করতেন, PSC পরীক্ষায় ৭২ তম স্থানে সেই ছেলে, হলেন সরকারি অফিসার
ওকালতি ছেড়ে আমলা হওয়ার স্বপ্ন
প্রশাসনের শীর্ষে থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং সামাজিক সুরক্ষার রূপায়ণ ঘটিয়ে হাজার-হাজার মানুষের জীবন বদলে দেওয়া যায়- এই চিন্তাই মিশার মনের ভিতরে আমলা হওয়ার বীজ রোপণ করে দেয়। এরপরই তিনি ওকালতির পাঠ চুকিয়ে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
UPSC-র প্রস্তুতি, পরীক্ষায় বাজিমাত করেন তৃতীয় অ্যাটেম্পটে
ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি পর্ব মোটেও মসৃণ ছিল না। ভারতের লাখ-লাখ মেধাবী ছাত্রছাত্রীর ভিড়ে নিজের জায়গা তৈরি করে নেওয়াটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। প্রথম দিকের অ্যাটেম্পটে সাফল্য না পেয়েও দমে যাননি মিশা। ব্যর্থতাকে তিনি হতাশার কারণ না বানিয়ে নিজের ভুল শুধরে নেওয়ার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন।
আরও পড়ুন: Success Story: বেঁটে হওয়ায় হাসাহাসি করা হত, সেই মেয়েই PSC পরীক্ষায় বাজিমাত করে হলেন অফিসার
শেষপর্যন্ত তৃতীয় অ্যাটেম্পটে সাফল্য লাভ করেন। ২০১৫ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় অর্জন করেন ৬৪ তম স্থান। ২০১৬ সালে মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার হিসেবে নিজের প্রশাসনিক সফর শুরু করেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


