UPSC Civil Services Success Story: ইচ্ছেশক্তি আর কঠোর পরিশ্রমের সামনে যে কোনও বাধাই টিকতে পারে না, তার এক উজ্জ্বল উদাহরণ হলেন হিমাংশু গুপ্তা। যাঁর শৈশব কেটেছে চরম অর্থকষ্টে। যিনি বাবার চায়ের দোকানে চা পরিবেশন করেছেন, এঁটো বাসন মেজেছেন, আজ তিনি দেশের একজনআইএএস (IAS) অফিসার। কোনও বিলাসবহুল কোচিং সেন্টারের সাহায্য ছাড়াই, সম্পূর্ণ নিজস্ব প্রস্তুতিতে তিনি এক বা দু'বার নয়, পরপর তিনবার দেশের অন্যতম কঠিন পরীক্ষায় পাশ করে এক অভূতপূর্ব নজির গড়েছেন।
দিল্লির হিন্দু কলেজে পা এবং জীবনের নতুন মোড়

স্কুলের পড়াশোনা শেষ করার পর হিমাংশু দিল্লির হিন্দু কলেজে পরিবেশ বিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে ভর্তি হন। কিন্তু দিল্লির মতো শহরে পড়াশোনা ও থাকার খরচ চালানো তাঁর পরিবারের পক্ষে অসম্ভব ছিল। এই পরিস্থিতিতে হিমাংশু টিউশনি করানো শুরু করেন এবং নিজের খরচের টাকা নিজেই জোগাড় করেন।
দিল্লিতে আসার আগে হিমাংশু অত্যন্ত লাজুক প্রকৃতির ছিলেন এবং সিভিল সার্ভিস বা UPSC পরীক্ষা সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। কলেজের বন্ধুদের থেকেই তিনি প্রথম জানতে পারেন যে আমলাতন্ত্রের মাধ্যমে কীভাবে দেশের মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এরপরই তিনি সিদ্ধান্ত নেন যে তিনিও সিভিল সার্ভিসের প্রস্তুতি নেবেন। স্নাতক শেষ করার পর তিনি জেএনইউ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সেখানেও তিনি ইউনিভার্সিটিতে প্রথম স্থান অধিকার করেন। তার সামনে বিদেশে গিয়ে উচ্চশিক্ষার বা গবেষণার দারুণ সুযোগ থাকলেও তিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন।
কোনও কোচিং ছাড়াই টানা তিনবার UPSC জয়
{{/usCountry}}কোনও কোচিং ছাড়াই টানা তিনবার UPSC জয়
{{/usCountry}}২০১৬ সাল থেকে হিমাংশু সম্পূর্ণ গুরুত্ব সহকারে UPSC পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। আর্থিক অনটনের কারণে কোনও নামী বা দামী কোচিং ইনস্টিটিউটে ভর্তি হওয়া তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু হিমাংশু হার মানেননি। ইন্টারনেট, এনসিইআরটি বই এবং নিয়মিত সংবাদপত্র পড়ার ওপর ভরসা রেখে তিনি সেলফ-স্টাডির (Self-Study) পথ বেছে নেন। তাঁর মূল স্ট্র্যাটেজি ছিল— ‘কম সোর্স থেকে পড়া এবং বারবার রিভিশন দেওয়া।’
IRTS, IPS থেকে IAS - বাজিমাত হিমাংশুর
১) প্রথম অ্যাটেম্পট (২০১৮ সাল): প্রথমবারেই তিনি UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা পাশ করেন এবং ইন্ডিয়ান রেলওয়ে ট্র্য়াফিক সার্ভিস (IRTS) অফিসার হিসেবে নির্বাচিত হন।
২) দ্বিতীয় অ্যাটেম্পট(২০১৯): আবার পরীক্ষা দিয়ে তিনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) অফিসার হিসেবে নির্বাচিত হন।
৩) তৃতীয় অ্যাটেম্পট (২০২০): আইপিএস সার্ভিসে থাকাকালীনই তিনি তাঁর চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য তৃতীয়বার পরীক্ষা দেন এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক ১৩৯ অর্জন করে নিজের স্বপ্নপূরণ করেন। অবশেষে তিনি একজন আইএএস অফিসার হন।