UPSC Civil Services Negative Mark Tips: তিনবার ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় আটকে গিয়েছিলেন। মেইনস দিতে পারেননি। তারইমধ্যে মা'কে হারিয়ে ফেলেন। ইন্টারভিউ ঠিক দু'মাস আগে। আচমকাই মৃত্যু হয় মায়ের। মায়ের মৃত্যু মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। জীবনের এই চরমতম দুঃখের মুহূর্তেও তিনি মায়ের দেখা স্বপ্ন এবং নিজের লক্ষ্যের কথা ভোলেননি। মায়ের আশীর্বাদকে পাথেয় করে তিনি আবার উঠে দাঁড়ান। মানসিকভাবে বিধ্বস্ত হলেও থেমে যাননি উত্তরপ্রদেশের বাগপতের রূপল রানা। শেষপর্যন্ত ২০০২৩ সালে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে নিজের স্বপ্নপূরণ করেন। সর্বভারতীয় র্যাঙ্ক করেন ২৬। অর্থাৎ ২৬ তম স্থান অধিকার করেন উত্তরপ্রদেশের মেয়ে।
৩ বার প্রিলিমসে ব্যর্থতা: যেখানে লুকিয়ে ছিল বড় শিক্ষা

রূপলের প্রথম তিনটি অ্যাটেম্পট প্রিলিমিনারি স্তরেই সীমাবদ্ধ ছিল। তবে তিনি এই ব্যর্থতাকে হার হিসেবে না দেখে, নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ হিসেবে দেখেছিলেন।
১) প্রথম অ্যাটেম্পট: প্রথমবার তিনি পরীক্ষাটি দিয়েছিলেন কেবল অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য। প্রস্তুতি সম্পূর্ণ ছিল না।
২) দ্বিতীয় ও তৃতীয় অ্যাটেম্পট: এই দু'বার তিনি প্রচুর পড়াশোনা করেছিলেন। কিন্তু পরীক্ষার হলে একটি বড় ভুল করেছিলেন। নেগেটিভ মার্কিংয়ের ভয়ে তিনি খুব কম প্রশ্নের উত্তর দিয়েছিলেন। দ্বিতীয় অ্যাটেম্পটে মাত্র ৭১টি এবং তৃতীয় অ্যাটেম্পটে মাত্র ৭৮টি প্রশ্নের উত্তর লিখে এসেছিলেন। পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে অতিরিক্ত ভয় এবং এই রক্ষণাত্মক রণকৌশলই ছিল তাঁর ব্যর্থতার মূল কারণ।
রণকৌশল বদল এবং সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো
{{/usCountry}}রণকৌশল বদল এবং সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো
{{/usCountry}}তৃতীয়বার ব্যর্থ হওয়ার পর রূপল ভেঙে না পড়ে নিজের প্রস্তুতির গভীর বিশ্লেষণ করেন রূপল। তিনি বিগত বছরগুলির প্রশ্নপত্র খুঁটিয়ে দেখা শুরু করেন এবং বোঝার চেষ্টা করেন ইউপিএসসি ঠিক কীভাবে প্রশ্ন সেট করে। তিনি মক টেস্ট দেওয়ার সংখ্যা বাড়িয়ে দেন এবং বেশি প্রশ্ন অ্যাটেম্পট করার অভ্যাস তৈরি করেন। চতুর্থ অ্যাটেম্পটে রূপল প্রিলিমস পরীক্ষায় ৯৪টি প্রশ্নের উত্তর দেন। ফলাফল হাতেনাতে মেলে - কাট-অফ নম্বরের চেয়ে ২৩ নম্বর বেশি পেয়ে অনায়াসে মেইনস পরীক্ষার জন্য কোয়ালিফাই করেছিলেন।
কীভাবে UPSC মেইনসের জন্য পড়েছিলেন?
মেইনস পরীক্ষার জন্য প্রতিটি বিষয়ে সমস্যা, সেটার কারণ এবং তা কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে নিজস্ব নোট তৈরি করেছিলেন রূপল। উত্তরের মান বাড়াতে তিনি কারেন্ট অ্যাফেয়ার্সের নানা উদাহরণ যুক্ত করতেন। বিশেষ করে এথিক্স পেপারের জন্য তিনি রামায়ণ, মহাভারত এবং মহাত্মা গান্ধীর জীবন দর্শন থেকে উদাহরণ তুলে ধরে নিজের উত্তরগুলিকে সমৃদ্ধ করেছিলেন। অঙ্কের ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও রূপল তাঁর অপশনাল বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক। তাঁর মনে হয়েছিল যে অঙ্কে অনেক বেশি গভীর দক্ষতার প্রয়োজন হয়, যেখানে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি জেনারেল স্টাডিজের অন্যান্য পেপারেও দারুণ সাহায্য করেছিল।