UPSC NDA Topper: উত্তরপ্রদেশের পার্থ কুমার তিওয়ারি দেশের মর্যাদাপূর্ণ ইউপিএসসি এনডিএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। পার্থের প্রাথমিক শিক্ষা কর্ণাটকে হয়েছিল। পার্থ বর্তমানে দেরাদুনের মিলিটারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন। তাঁর বাবা সৈনিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। মা'ও শিক্ষিকা। এবার পার্থ পুণেতে প্রশিক্ষণ শুরু করবেন, যাতে তিনি দেশের সেবা করার স্বপ্ন পূরণ করতে পারেন। এনডিএ পরীক্ষায় মোট ৭৪২ জন প্রার্থী সফল হয়েছেন। এর মধ্যে ৬৫১ জন পুরুষ এবং ৯১ জন মহিলা। পার্থের বাবা নাথ শরণ তিওয়ারি কর্ণাটকের কোডাগুর সৈনিক স্কুলের হিন্দি শিক্ষকের পদ থেকে অবসর নিয়েছিলেন। যা পার্থকে প্রতিরক্ষা ক্ষেত্রের প্রতি অনুপ্রাণিত করে তুলেছিল। তাঁর মা কিরণ দেবীও একজন বেসরকারি স্কুলের শিক্ষিকা। সারা দেশে এনডিএ পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী পার্থের বাবা ফলাফল ঘোষণার পর উচ্ছ্বসিত।
ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা

ছেলের সাফল্যের আনন্দও অনুভূত হয়েছিল মোবাইলে অভিভাবকদের কথোপকথনের সময়। ফলাফল প্রকাশের পরেই ছেলের সঙ্গে দেখা করতে দেরাদুনের উদ্দেশে রওনা হন। 'হিন্দুস্তান'-র প্রতিবেদন অনুযায়ী, তিনি জানান যে সপ্তাহখানেক আগে তিনি নিজের গ্রাম রাসরায় এসেছিলেন। ফলাফলের পরে বালিয়া থেকে ট্রেনে করে দেরাদুন যাচ্ছেন। ফলাফলের পরে প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন যে দেরাদুন থেকে দ্বাদশের পরে পার্থ এনডিএ পুণেতে থাকবেন। এরপর তিনি এক বছরের জন্য দেরাদুনে ফিরে আসবেন, যেখানে তিনি প্রশিক্ষণ নেবেন।
আরও পড়ুন: UPSC Success Story: ২২ বছরেই বাজিমাত! প্রথমবারই UPSC ক্র্যাক করে IFS হলেন মুসকান, কীভাবে সাফল্য এল?
UPSC NDA পরীক্ষা আদতে কী?
উল্লেখ্য, ইউপিএসসি এনডিএ পরীক্ষা হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) দ্বারা পরিচালিত একটি জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা। ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনায় অফিসার পদে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয় এই পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় একটি লিখিত পরীক্ষা এবং একটি এসএসবি সাক্ষাৎকার থাকে, যার পরে একটি মেডিকেল পরীক্ষাও অনুষ্ঠিত হয়। সফল প্রার্থীরা পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (এনডিএ) তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করেন, যেখানে তাঁরা সামরিক শিক্ষা লাভ করেন।
আরও পড়ুন: UPSC Success Story: কোচিং ছাড়াই প্রথমবারই UPSC ক্র্যাক তরুণীর, কীভাবে ভারতে ১৯ র্যাঙ্ক? দিলেন টিপস
{{/usCountry}}আরও পড়ুন: UPSC Success Story: কোচিং ছাড়াই প্রথমবারই UPSC ক্র্যাক তরুণীর, কীভাবে ভারতে ১৯ র্যাঙ্ক? দিলেন টিপস
{{/usCountry}}সেনায় যোগদানের জন্য যে কোনও বিভাগ থেকে দ্বাদশ শ্রেণি পাশ করাই যথেষ্ট, অন্যদিকে বায়ুসেনা এবং নৌসেনার জন্য পদার্থবিদ্যা ও গণিত বাধ্যতামূলক। এই পরীক্ষা বছরে দুবার (এনডিএ ১ এবং এনডিএ ২) অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত প্রার্থীদের ভারতীয় সশস্ত্র বাহিনীতে অফিসার হিসেবে কমিশন প্রদান করা হয়।