...
...
Next Story

UPSC Success Story Mental Tips: ব্যর্থতার পরে বন্ধুর পরামর্শেই ঘুরে যায় মোড়, কীভাবে কৌশল পালটে UPSC-তে সফল আকাশ?

UPSC Success Story Mental Tips: টানা ব্যর্থতার পরে বন্ধুর পরামর্শেই ঘুরে যায় জীবনের মোড়। কীভাবে কৌশল পালটে ইউপিএসসি পরীক্ষায় সফল হলেন আকাশ সিংঘল? যিনি ২০২৫ সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষায় ভারতে একাদশ হয়েছেন।

Published on: Jun 9, 2026, 15:32:39 IST
Advertisement

UPSC Success Story Mental Tips: ইউপিএসসি সিভিল সার্ভিসেস নেহাতই একটি পরীক্ষা নয়, এটা আদতে ধৈর্য ও অধ্যাবসায়ের 'মূল্যায়ন' করে থাকে। যাঁরা ধৈর্য হারান না, শেষপর্যন্ত জয় তাঁদেরই হয়। এমনই এক অদম্য লড়াইয়ের উদাহরণ হলেন উত্তরপ্রদেশের আকাশ সিংঘল। ২০২৫ সালের ইউপিএসসি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষায় ভারতে একাদশ র‍্যাঙ্ক অর্জন করেছেন তিনি। তবে এই সাফল্যের পিছনে লুকিয়ে রয়েছে টানা তিন বছরের ব্যর্থতা এবং এক কঠিন মানসিক লড়াইয়ের গল্প।

আকাশের প্রস্তুতি, ব্যর্থতার অন্ধকার ও কঠিন সংকল্প

ইউপিএসসি সিভিল সার্ভিসেসে সাফল্যের উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন আকাশ সিংঘল। (ফাইল ছবি)
ইউপিএসসি সিভিল সার্ভিসেসে সাফল্যের উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন আকাশ সিংঘল। (ফাইল ছবি)

২০২১ সাল থেকে আকাশ সম্পূর্ণভাবে ইউপিএসসির প্রস্তুতি শুরু করেনছিলেন। তিনি সিভিল সার্ভিস পরীক্ষা (CSE) এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFoS) উভয় পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু প্রথম থেকেই পথটা সহজ ছিল না। প্রথম তিনটি চেষ্টায় আকাশকে একের পর এক বড় ধাক্কা খেতে হয়। তিনি দু'বার সিভিল সার্ভিস (মেইনস পরীক্ষা পর্যন্ত পৌঁছেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। অন্যদিকে, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFoS) পরীক্ষায় টানা তিন বছর তিনি প্রিলিমিনারি পরীক্ষার গণ্ডি পার করতে পারেননি। একবার তো সি-স্যাট (CSAT) পেপারের কোয়ালিফাইং কাট-অফ নম্বর থেকে মাত্র এক নম্বরের জন্য ছিটকে গিয়েছিলেন।

আরও পড়ুন: UPSC Civil Services Self-Study Tips: বিনা কোচিংয়ে UPSC সিভিল সার্ভিসে AIR 14! কীভাবে ৩ স্ট্র্যাটেজিতে বাজিমাত সুরভির?

বন্ধুর পরামর্শ ও স্ট্র্যাটেজি পরিবর্তন

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: ক্যালিফোর্নিয়ায় Google-র চাকরি, রাতে UPSC প্রস্তুতি! কীভাবে সফল IIT প্রাক্তনী?

আকাশ বুঝতে পারেন, শুধু কঠোর পরিশ্রম নয়, এবার কৌশলে পরিবর্তন আনতে হবে। তিনি তাঁর স্ট্র্যাটেজি পুরোপুরি বদলে ফেলেন। ২০২৫ সালের পরীক্ষার জন্য তিনি সিভিল সার্ভিস পরীক্ষার ছেড়ে সম্পূর্ণ মনোযোগ ঢেলে দেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFoS) পরীক্ষার ওপর। বিগত বছরগুলোর ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে তিনি নতুন উদ্যমে সেলফ-স্টাডি শুরু করেন। আর এই সিদ্ধান্তই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। চতুর্থ অ্যাটেম্পটে তিনি শুধু সফলই হননি, একেবারে দেশজুড়ে ১১তম স্থান অধিকার করেন।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: লাখ-লাখ টাকার সুযোগ ছেড়ে UPSC-র প্রস্তুতি, ৩৪২তম র‍্যাঙ্ক থেকে সোজা হলেন তৃতীয়

ভবিষ্যৎ পরীক্ষার্থীদের জন্য আকাশের বিশেষ পরামর্শ

আকাশের মতে, ইউপিএসসির মতো পরীক্ষায় সফল হতে গেলে শুধু রাতদিন বই মুখে দিয়ে বসে থাকলেই চলে না, দরকার হয় 'স্মার্ট স্টাডি'-র। নিজের শক্তির জায়গা এবং দুর্বলতাগুলো চিহ্নিত করে পড়াশোনা করা উচিত। এছাড়াও এই দীর্ঘ এবং কঠিন যাত্রায় পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকাশ জানিয়েছেন, কঠিন সময় পরিবার তাঁকে যেভাবে মানসিক, আর্থিক এবং আবেগগত সহযোগিতা জুগিয়েছিল, সেটা না থাকলে আজকের এই দিনটি দেখা সম্ভব হত না।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe