India-US: 'তারা খারাপ মেজাজ...', ভারতের প্রতিবেশীদের কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের, নিশানায় কে?
India-US: চলতি মাসের শুরুর দিকে, মার্কিন সেনা ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় কমান্ডে’র নাম বদলে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের তরফে জানানো হয়, ‘ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডে’র নাম বদলে ফের ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ করা হচ্ছে।
India-US: ভারতের সঙ্গে স্থিতিশীল কূটনৈতিক সম্পর্কের বিষয়ে অত্যন্ত আশাবাদী ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তবে একই সঙ্গে তিনি ভারতের প্রতিবেশী দেশগুলোকে পরোক্ষভাবে কটাক্ষ করে ইঙ্গিত দিয়েছেন যে, তারা যদি কেবল 'খারাপ মেজাজ নিয়ে ঘুম থেকে ওঠে', তবে পরিস্থিতি অন্যরকমও হতে পারে।

ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম-এর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সার্জিও গোরের মুখে ফের শোনা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্কের কথা। নয়া দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি নিয়ে আলোচনা করার সময় তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন লক্ষ্য রয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, '...ভারত বিশ্বের একটি কঠিন অঞ্চলের মধ্যে অবস্থিত। সেখানে কিছু রুক্ষ এবং কঠিন প্রতিবেশী দেশ রয়েছে এবং এমন কিছু ব্যক্তি সেখানে আছেন যাঁরা কেবল খারাপ মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলেই ওই অঞ্চলের পরিস্থিতি বদলে যায়।' মার্কিন দূত আরও বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ এবং অভিন্নতার দ্বারা নির্ধারিত, যা স্বল্পমেয়াদী রাজনৈতিক চক্রের ওপর নির্ভরশীল নয়।
তিনি বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রচুর মিল রয়েছে এবং এটাই আগামী কয়েক দশক ধরে আমাদের টিকিয়ে রাখবে। আপনি যে ক্ষেত্রই বেছে নিন না কেন-এআই, প্রযুক্তি, বা বিমান পরিবহন সব কিছুতেই আমাদের একসঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে। আগামী এই দুটি বছর এই সম্পর্ককে ভবিষ্যতের বেশ কয়েক দশকের জন্য একটি সঠিক পথে চালিত করবে...।'
ইন্দো-প্যাসিফিক নাম পরিবর্তন প্রসঙ্গে
সম্প্রতি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়া সার্জিও গোর ইন্দো-প্যাসিফিক কমান্ডের নাম পরিবর্তন সংক্রান্ত বিতর্কটি খারিজ করে দিয়েছেন। তিনি ইঙ্গিত দেন যে, ভারত 'এখনও অন্য যে কোনও দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক বেশি সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে।' চলতি মাসের শুরুর দিকে, মার্কিন সেনা ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় কমান্ডে’র নাম বদলে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের তরফে জানানো হয়, ‘ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডে’র নাম বদলে ফের ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ করা হচ্ছে। বাদ গিয়েছে ইন্দো বা ভারতের নাম। প্রশান্ত মহাসাগর ও সংলগ্ন অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এই কমান্ড। মার্কিন সেনার সবচেয়ে পুরানো ও প্রাচীন কমান্ডও এটি। ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ‘ইন্দো’ শব্দটি যোগ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর কোয়াডের ভবিষ্যত্ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই আবহে সার্জিও গোর বলেন, 'হ্যাঁ, নাম পরিবর্তন হয়েছে; তবে আমরা এখনও সেখানেই আছি। অন্য যে কোনও দেশের তুলনায় ভারত এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে বেশি সামরিক মহড়া করে। প্রতি মাসে কিছু না কিছু ঘটছে, তা সে ভারতীয় সেনাদের এখানে আসাই হোক বা মার্কিন সেনাদের ওই অঞ্চলে যাওয়াই হোক।'
E-Paper

