India's 6th Generation Fighter Jet: মার্কিন নৌসেনার জন্য নয়া প্রজন্মের যুদ্ধবিমান তৈরির বরাত পেল বোয়িং। যা এয়ারক্রাফট ক্যারিয়ারে ওঠানামা করতে হবে পেন্টাগনের তরফে জানানো হয়েছে, মার্কিন নৌসেনার সিক্সথ জেনারেশন এফ/এ-এক্সএক্সস্ট্রাইক (F/A-XX Strike) ফাইটার জেট তৈরি করার প্রকল্পের জন্য বোয়িংকে বেছে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে টেস্ট এয়ারক্র্যাফট তৈরির জন্য ২০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে ওই প্রকল্পের বহর বেড়ে কয়েকশো বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে।
মার্কিন বায়ুসেনার F-47 তৈরি করছে বোয়িং

এমনিতে গত বছর মার্চেই মার্কিন বায়ুসেনার নয়া ষষ্ঠ প্রজন্মের এফ-৪৭ যুদ্ধবিমান (স্টেলথ ফাইটার জেট) তৈরির বরাত পেয়েছে বোয়িং। নৌসেনার জন্যও সেই পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দৌড়ে এগিয়েছিল। নৌসেনার জন্য এয়ারক্রাফট ক্যারিয়ারের উপযুক্ত ফাইটার জেট বানানোর অভিজ্ঞতা আছে। যে তালিকায় আছে সুপার হর্নেটের মতো ফাইটার। পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী, সুপার হর্নেটের মতো ফাইটারের পরিবর্তে মার্কিন নৌসেনায় যুক্ত হবে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট।
রেসে আছে ভারতও, সামিল জোড়া প্রকল্পে
যে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরির দৌড়ে সামিল আছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমানে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে বিশ্বের অন্যতম যে দুটি বড় প্রকল্প আছে, তাতে ভারত নিজের অবস্থান মজবুত করার চেষ্টা করছে। একটি প্রকল্প হল 'গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম'। তাতে আছে জাপান, ইতালি এবং ব্রিটেন। আর অপরটি হল 'ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম' (এফক্যাস)। ওই প্রকল্প থেকে জার্মানি বেরিয়ে যাওয়ার পরে মূলত ফ্রান্সই নেতৃত্ব দিচ্ছে।
FCAS ও AMCA একইসঙ্গে আকাশে উড়তে পারে
{{/usCountry}}FCAS ও AMCA একইসঙ্গে আকাশে উড়তে পারে
{{/usCountry}}সবকিছু ঠিকঠাক এফক্যাস প্রকল্পের আওতায় তৈরি নয়া প্রজন্মের যুদ্ধবিমান প্রথমবার উড়বে ২০২৮-২৯ সাল নাগাদ। যে সময় ভারতের একেবারে নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অ্যামকাও (অ্যাডভান্স মিডিয়াল কমব্যাট এয়ারক্রাফট) আকাশে উড়তে পারে। সেইসঙ্গে এফক্যাস প্রকল্পের আওতায় সবকিছু ঠিকঠাক গেলে ভারতের হাত অনেকটাই মজবুত হবে।
‘পঞ্চম এবং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে ভারত’
বিশেষজ্ঞদের মতে, এফক্যাস প্রকল্প থেকে জার্মনি যে বেরিয়ে গিয়েছে, তাতে আখেরে ভারতের শাপে বর হয়েছে। কীভাবে সেই যুদ্ধবিমান কাজ করবে এবং পরমাণু সংক্রান্ত বিষয়ে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে দ্বিমত তৈরি হয়েছিল। নয়াদিল্লির ক্ষেত্রে সুবিধা হল যে দুটি ক্ষমতাই ভারতের কাছে আছে। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ঘরোয়াভাবে পঞ্চম এবং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে ভারত।