US Report on Pakistan terrorist: পর্দাফাঁস ইসলামাবাদের! ১৫ জঙ্গি গোষ্ঠীর নিরাপদ ডেরা পাক, ধরিয়ে দিল মার্কিন রিপোর্টই
পাকিস্তান যে বদলায়নি, পাকিস্তান যে জঙ্গিদের স্বর্গরাজ্য, তা মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক রিপোর্টে স্পষ্ট হয়ে গেল। লস্কর থেকে জইশ- কেন এখনও পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্য? ওই জঙ্গি সংগঠনগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।
মুখোশ খুলল পাকিস্তানের। এখনও সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য যে পাকিস্তান, তা নিয়ে চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট সামনে এল।মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের একচি রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে যে, পাকিস্তান এখনও বহু জঙ্গি গোষ্ঠীর জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। সেই রেশ ধরে ১৫টি বড় জঙ্গি গোষ্ঠীকে চিহ্নিত করা হয়েছে। আর সেগুলিকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে। সেই তালিকায় ভারত ও কাশ্মীর জঙ্গি কার্যকলাপ চালানো সংগঠন, বিশ্বে জঙ্গি কার্যকলাপ চালানো সংগঠনের মতো ভাগ আছে। আর এই রিপোর্টটি এমন এক সময় সামনে এল যখন পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকার উত্তেজনার মাঝে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরার মরিয়া চেষ্টা করছে।
১৫টি জঙ্গি গোষ্ঠীর ডেরা পাকিস্তান
মার্কিন রিপোর্টে জানানো হয়েছে, পাকিস্তানে অন্তত ১৫টি প্রধান জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এই গোষ্ঠীগুলিকে মূলত পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে যেগুলি বিশ্বজুড়ে সক্রিয়, যেগুলি ভারতে জঙ্গি কার্যকলাপ চালায়, যেগুলি আফগানিস্তানে সক্রিয়, যেগুলি পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করে এবং যারাযেগুলি সাম্প্রদায়িক গোষ্ঠী। সবথেকে বড় ব্যাপার হল যে এই ১৫টি গোষ্ঠীর মধ্যে ১২টিকেই আমেরিকা ‘বিদেশি জঙ্গি সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে।
ভারতের জন্য ক্রমবর্ধমান বিপদ
ওই রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে লস্কর-এ-তইবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের মতো সংগঠনগুলোর কথা। বলা হয়েছে, লস্কর ও জইশের মতো গোষ্ঠীগুলোর এখনও অন্তত ১,৫০০ জন সক্রিয় ক্যাডার রয়েছে, যারা সরাসরি ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর চেষ্টা করা হচ্ছে। পাকিস্তানের মাটি ব্যবহার করে এই গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, অথচ ইসলামাবাদ বারবার তা অস্বীকার করে এসেছে।
হাক্কানি নেটওয়ার্ক ও পাক গোয়েন্দা যোগ
পাকিস্তান সবসময় অভিযোগ করে যে বালোচিস্তানে অশান্তির পিছনে ভারতের হাত রয়েছে। কিন্তু মার্কিন রিপোর্ট পাকিস্তানের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে। পরিবর্তে রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে, কুখ্যাত হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি যোগাযোগ রয়েছে। সিরাজুদ্দিন হাক্কানির নেতৃত্বাধীন এই সংগঠনটি দীর্ঘকাল ধরে দক্ষিণ এশিয়ায় অস্থিরতা সৃষ্টিতে পাকিস্তানের কৌশলগত অস্ত্র হিসেবে কাজ করছে।
নাটকের ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’
২০১৪ সালে পেশোয়ার স্কুল হামলার পর পাকিস্তান ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ গ্রহণ করে দাবি করেছিল যে তারা সমস্ত সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলিকে নির্মূল করবে। কিন্তু মার্কিন রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, এক দশক পেরিয়ে গেলেও রাষ্ট্রসংঘ ও আমেরিকা কর্তৃক ঘোষিত জঙ্গিরা এখনও পাকিস্তানের রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাকিস্তান যে সদিচ্ছার অভাব এবং দ্বিচারিতা করছে, তা এই রিপোর্টে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


