Virat Kohli Latest Update: চাকরি চাই বিরাট কোহলির? ৩৭ বছরে LinkedIn-তে খুললেন অ্যাকাউন্ট, করলেন বড় পোস্ট

Virat Kohli Latest Update: লিঙ্কডইনে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। যিনি ২০২৩ সালের বিশ্বকাপের স্বপ্নভঙ্গের পরে ২০২৭ সালে আফ্রিকায় একদিনের বিশ্বকাপ জয়ের দিকে পাখির চোখ করছেন। তারইমধ্যে হঠাৎ লিঙ্কডইনে কেন?

Updated on: Oct 13, 2026, 15:01:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Virat Kohli Latest Update: লিঙ্কডইনে 'অভিষেক' হল বিরাট কোহলির। সাধারণত চাকরি খোঁজার জন্য যে প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়, সেখানে ভারতীয় তারকা ক্রিকেটার যুক্ত হলেন। আর তাঁর প্রথম পোস্টেই নিজের লক্ষ্যমাত্রা, নিজের দৃষ্টিভঙ্গি এবং নিজের ব্র্যান্ডের বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন বিরাট। যিনি বিনিয়োগকারী হিসেবে অ্যাজিলিটাসে যোগ দিয়েছেন। আর নিজস্ব ব্র্যান্ড ওয়ান৮ওয়ার্ল্ডের সহ-প্রতিষ্ঠাতা। যে ব্র্যান্ডের সঙ্গে স্মৃতি মন্ধানার মতো তারকা অ্যাথলিটরা যুক্ত হয়ে গিয়েছেন। বিরাটের ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন ভারতের অধিনায়ক।

লিঙ্কডইনে যোগ দিলেন বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
লিঙ্কডইনে যোগ দিলেন বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

'বিশ্বমঞ্চের জন্য অ্যাথলিট, বিশ্বমঞ্চের জন্য ব্র্যান্ড তৈরি ভারতের'

সেই রেশ ধরে নিজের প্রথম লিঙ্কডইন পোস্টে বিরাট বলেছেন, ‘আমি সবসময় এমন একটা ভারত দেখতে চেয়েছি, যেখানে প্রতিটি খেলাধুলো গুরুত্ব সহকারে দেখা হয়। আর নয়া প্রজন্ম প্রমাণ করছে যে ভারত বিশ্বমানের অ্যাথলিট তৈরি করতে পারে এবং বিশ্বমঞ্চের জন্য ব্র্যান্ড তৈরি করতে পারে। আমার লক্ষ্য হল, এমন একটি পূর্ণাঙ্গ ক্রীড়া প্ল্যাটফর্ম গড়ে তোলা; যা (ক্রীড়া সামগ্রী) উৎপাদন, ব্র্যান্ড তৈরি থেকে শুরু করে পুরোটা ছড়িয়ে দেওয়ার কাজ করবে। এটা এমন একটি বিশ্বাস থেকে তৈরি করা হয়েছে যে ভারত শুধুমাত্র বিশ্বমঞ্চের বিভিন্ন ক্রীড়াক্ষেত্র অংশগ্রহণ করবে না, বরং বিশ্বের খেলাধুলোর ভবিষ্যতের রাস্তা তৈরিতেও সাহায্য করবে।’

'কেরিয়ারে যেটা করে এসেছি, এখনও সেটাই করতে চাই'

বিষয়টি আরও ব্যাখ্যা করে বিরাট বলেছেন, 'ঠিক এই কারণে বিনিয়োগকারী হিসেবে অ্যাজিলিটাস এবং ওয়ান৮ওয়ার্ল্ডের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত হয়েছি। ওয়ান৮ গড়ে উঠেছে এমন এক বিশ্বাসের উপর ভিত্তি করে, যা আমি আমার পুরো পেশাদার জীবনে পালন করে এসেছি - গণ্ডি ছাড়িয়ে যাওয়া, মানদণ্ড উঁচুতে নিয়ে যাওয়া এবং ভিন্নভাবে কিছু করে দেখানোর সাহসের মধ্যে দিয়েই অগ্রগতি বা সাফল্য আসে।'

আরও পড়ুন: IMF on Indian GDP Growth Forecast: বিশ্বের ডবল গতিতে ছুটবে ভারতের অর্থনীতি, GDP বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭% করল IMF

২০২৭ সালের বিশ্বকাপের দিকে পাখির চোখ বিরাটের

এমনিতে নিজের ব্র্যান্ড গড়ে তোলার মধ্যেই বিরাট ফোকাস করছেন ২০২৭ সালের বিশ্বকাপের দিকে। ইতিমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট এবং টেস্ট থেকে অবসর নিয়ে শুধুমাত্র ৫০ ওভারের ক্রিকেট খেলছেন। ফলে ম্যাচের চাপ তুলনামূলকভাবে অনেকটাই কম। তবে প্রস্তুতিতে খামতি রাখছেন না ভারতের তারকা ক্রিকেটার। বরং ২০২৭ সালের বিশ্বকাপ জেতার জন্য যে মরিয়া হয়ে ঝাঁপাচ্ছেন, তা স্পষ্ট করে দিয়েছেন।

আরও পড়ুন: UPI transactions MDR charges: পুজোয় ২,০০০ টাকার বেশি UPI পেমেন্টেও নতুন চার্জ দিতে হবে না! কবে থেকে চালু হবে?

২০২৩ সালের বিশ্বকাপের স্বপ্নভঙ্গের পরে বিরাট বলেন, ‘এবার বিদেশি পরিবেশে খেলা হবে। যা আপনার থেকে অনেক কিছু নিংড়ে নেয়। ভারতের হয়ে আমি এটাই শেষ বিশ্বকাপ খেলব। সেটাই আমার সবথেকে বড় অনুপ্রেরণা বা মোটিভেশন। মানে মাঠে নিজের সবকিছু উজাড় করে দেওয়া হয়। আর অবশ্যই আসল লক্ষ্যটা হল বিশ্বকাপ জেতা। সেটার জন্য যা কিছু করতে হয়, তা করতে আমি পুরোপুরি তৈরি।’

আরও পড়ুন: Beer Export from Bengal: বাংলায় ‘বিয়ার’ তৈরি করে বিদেশে রফতানি করা হবে! ডাচদের থেকে প্রস্তাব পেল রাজ্য

সেইসঙ্গে তিনি বলেছেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীক্ষ্ণতা অন্য যে কোনও কিছুর থেকে অনেক বেশি। কারণ এক্ষেত্রে টি-টোয়েন্টি ম্যাচের মতো তীব্রতা নিয়ে টানা ১০টি ম্যাচ খেলতে হয়। অথচ আপনি একদিনেই যেন আড়াইটে টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। আর একটি বড় টুর্নামেন্ট এবং বিশ্বকাপে টানা ১০টি ম্যাচের জন্য সেই একই তীব্রতা বজায় রাখাটা সত্যিই অনেক বড় ব্যাপার।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More