Weather Forecast: আগুন ঝরা গরমকে মাত দিতে সক্রিয় হচ্ছে পর পর পশ্চিমী ঝঞ্ঝা, শুরু হবে বৃষ্টির ইনিংস! আবহাওয়ার পূর্বাভাস..
Weather Forecast: জ্বালাপোড়া গরমে নাজেহাল দেশের বিভিন্ন অংশ। চলতি বছরের গরম পড়তেই তাপপ্রবাহের তীব্র দাপট শুরু হয়েছে। এরই মাঝে পশ্চিমী ঝঞ্ঝার সুখবর নিয়ে এল আবহাওয়ার পূর্বাভাস।
একটি নয়। পর পর পশ্চিমী ঝঞ্ঝা চলতি গরমকে ‘ক্লিন বোল্ড’ করতে আসছে! ইন্ডিয়া টুডের এক রিপোর্ট অনুসারে সাম্প্রতিক আবহাওয়ার এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, এমন এক ওয়েদার সিস্টেম আসছে যার দ্বারা স্বস্তির ঝড়বৃষ্টি দেখা যেতে পারে। উত্তর ভারত জুড়ে তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি, অঞ্চলকে তৃপ্ত করতে পারে! উত্তর ভারত এবং সংলগ্ন অঞ্চলে পর পর কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হচ্ছে।

উত্তর ভারতে চলা বেশ কিছু দিন ধরে তাপপ্রবাহ দাপিয়ে চলেছে। পূর্ব ভারতেও একই অবস্থা। আগামী দিনগুলোতে পরপর একাধিক পশ্চিমী ঝঞ্ঝা দেশের বেশ কিছু অঞ্চলকে প্রভাবিত করতে চলেছে, যার ফলে তাপমাত্রা কমার পাশাপাশি ধূলিঝড় ও বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদদের মতে, ২৭শে এপ্রিল সন্ধ্যা থেকেই বিক্ষিপ্ত জায়গায় ধূলিঝড় ও হালকা বৃষ্টি শুরু হতে পারে। এই প্রাথমিক পর্যায়টি পরবর্তী দিনগুলিতে আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৮শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিলের মধ্যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের কিছু অংশ সহ বেশ কয়েকটি উত্তরের রাজ্যে ব্যাপক ধূলিঝড় ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ২৯শে এপ্রিল থেকে তাপমাত্রা উত্তরের বেশ কিছু জায়গায় ৪২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে শুরু করতে পারে। যদিও এর মানে এই নয় যে গ্রীষ্মের তীব্র দাবদাহ অবিলম্বে শেষ হয়ে যাবে, তবে তাপমাত্রার সামান্য হ্রাসও বর্তমান অসহনীয় গরম থেকে যথেষ্ট স্বস্তি দেবে।
উত্তর ভারতে চলতি বছরে মার্চ মাসেও পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা গিয়েছে। তারফলে ওই সময় বৃষ্টি সহ মার্চে মনোরম আবহাওয়া ছিল। পরে এপ্রিলের প্রথমের দিকেও আবহাওয়া মনোরম ছিল উত্তর ভারতের বিভিন্ন অংশে। তবে এপ্রিল এগোতেই ধীরে ধীরে উত্তর ভারতে তাপমাত্রা বাড়তে থাকে। বর্তমানে দিল্লি সহ উত্তর ভারতের বহু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর ছাড়িয়ে গিয়েছে। বহু জায়গায় তাপপ্রবাহ চলছে। আর সেই তাপপ্রবাহকে মাত দিতে এবার পর পর পশ্চিমী ঝঞ্ঝা ময়দানে নামতে চলেছে বলে পূর্বাভাস। ফলত, আগামী কয়েকদিন উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে ঝঞ্ঝা কেটে গেলেই তাপমাত্রা আবারও বাড়বে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


