Strait of Hormuz : ইরানের গানবোট-আক্রমণ! হরমুজ অতিক্রমে বিপত্তি, টার্গেটে কেন ভারতীয় পতাকাবাহী জাহাজ?
Strait of Hormuz : জাগ অর্ণব ও সনমার হেরাল্ড নাম দুটি জাহাজের ওপর সরাসরি আক্রমণ সংশ্লিষ্ট জলপথে নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। খবর আসার পরই এনিয়ে প্রতিবাদ জানায় ভারত।
Strait of Hormuz : হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করার সময় ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরানের সেনা। এমন অভিযোগ ওঠা মাত্রই চারিদিকে কার্যত হই হই পড়ে গিয়েছিল। হরমুজে ভারতীয় জাহাজে গুলির পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়া দিল্লি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত।

এই প্রথমবার যুদ্ধবিধ্বস্ত জলপথে ভারতীয় পতাকাবাহী বা ভারতীয় মালিকানাধীন বাণিজ্যিক জাহাজের ওপর গুলি চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড (আইআরজিসি)। এই ঘটনা মধ্যপ্রাচ্যের এই জলপথে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার মোট ৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ ওই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। এর মধ্যে কেবল ‘দেশ গরিমা’ নামক জাহাজটি পার হতে পারলেও, বাকি সাতটি জাহাজ উত্তেজনার কারণে ফিরে আসতে বাধ্য হয়।
কোন দুটি ভারতীয় জাহাজে আক্রমণ?
শনিবার হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ভারতের ‘জাগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’ নামের দুটি বাণিজ্যিক জাহাজে ইরানি গানবোট থেকে গুলি চালানো হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি এবং জাহাজ দুটির কোনও ক্ষতি হয়নি। তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে ঘটনাটি ঘটার পর জাহাজ দুটিকে ফিরে আসতে হয়। বিদেশ মন্ত্রক জাহাজ দুটির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। মেরিটাইম ট্র্যাকারদের তথ্য অনুযায়ী,‘সানমার হেরাল্ড’ ইরাক থেকে অপরিশোধিত তেল বহন করে ভারতের পথে ছিল; অন্যদিকে ‘জগ অর্ণব’ সৌদি আরবের আল জুবাইল থেকে যাত্রা শুরু করে ভারতের দিকেই আসছিল।
হরমুজ প্রণালীতে ঠিক কী ঘটেছিল?
ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-র তথ্য অনুযায়ী, ইরানের আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা দুটি গানবোট কোনও ধরনের রেডিও সতর্কতা ছাড়াই জাহাজটির দিকে গুলি চালায়। তবে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, হামলার পরও জাহাজ ও এর ক্রুরা নিরাপদ রয়েছে। এই ঘটনাটি হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও একটি পৃথক ঘটনায় অজ্ঞাত বস্তুর আঘাতে আরেকটি জাহাজের কিছু কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়। এরপরেই একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনাগুলোতে জড়িত উভয় জাহাজই ভারতীয় পতাকাবাহী ছিল।
ভারতের পদক্ষেপ
জাগ অর্ণব ও সনমার হেরাল্ড নাম দুটি জাহাজের ওপর সরাসরি আক্রমণ সংশ্লিষ্ট জলপথে নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। খবর আসার পরই এনিয়ে প্রতিবাদ জানায় ভারত। এ ঘটনার প্রেক্ষিতে দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালিকে শনিবার বিকালে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠান বিদেশ সচিব বিক্রম মিস্রি। ভারতের তরফে ইরানি রাষ্ট্রদূতকে বলা হয় এই ঘটনাকে নয়া দিল্লি মোটেই সহজ ভাবে নিচ্ছে না। ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর গুলি বর্ষণের ঘটনার কোন আপাত যুক্তিগ্রাহ্য কারণ নেই বলে নয়াদিল্লির তরফে ইরানি রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। নয়া দিল্লির দাবি হরমুজ দিয়ে দুটি ভারতীয় জাহাজ যাওয়ার কথা আগাম ইরানি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। পরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ইরানের সঙ্গে ভারতের বোঝাপড়া অনুসারে বাণিজ্যিক জাহাজ চলাচল করছিল। তা সত্ত্বেও কেন ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর ইরানি সেনা গুলি চালিয়েছে ভারত তার জবাব চায়। বিদেশ সচিব ইরানের রাষ্ট্রদূতকে বলেন তিনি যেন ভারতের উদ্বেগের কথা তেহরান কর্তৃপক্ষকে জানিয়ে দেন।
E-Paper

