WhatsApp Username Feature: আর লাগবে না ফোন নম্বর! হোয়াটসঅ্যাপে বিরাট বদল, জানুন ইউজারনেম সেটের নিয়ম
WhatsApp Username Feature: ফিচারটি চালু হয়ে গেলে, কেউ যদি একটি ইউজারনেম ব্যবহার করে, তাহলে প্রথমবার কাউকে বা কোনও ব্যবসায়িক মেসেজ করার ক্ষেত্রে তার ফোন নম্বর দেখা যাবে না। হোয়াটসঅ্যাপ বলেছে, বেশিরভাগ অনেকেরই আলাদা ইউজারনেম বেছে নেওয়া উচিত যা শুধুমাত্র বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গেই শেয়ার করা হয়।
WhatsApp Username Feature: পরিবার, বন্ধু কিংবা ব্যবসায়িক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে অনেক ব্যবহারকারী ব্যক্তিগত নিরাপত্তার কারণে নিজেদের ফোন নম্বর গোপন রাখতে চান। অবশেষে গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মোবাইল নম্বর গোপন রেখে প্রোফাইল শেয়ার করার নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফলে এখন থেকে আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর গোপন রেখেই সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির সঙ্গেও নিশ্চিন্তে যোগাযোগ করতে পারবেন।
এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে চ্যাট করতে হলে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বরটি শেয়ার করা বাধ্যতামূলক ছিল। এর ফলে কোনও সদ্য পরিচিত মানুষ, ব্যবসায়িক পারপাস কিংবা কোনও পাবলিক গ্রুপে যুক্ত হওয়ার পর অনিচ্ছাসত্ত্বেও নম্বরটি প্রকাশ হয়ে যেত। এই নিরাপত্তা ঝুঁকি এড়াতে মেটা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ ইউজারনেম। এখন থেকে আপনার পছন্দমতো একটি অনন্য ইউজারনেম রেজিস্টার বা রিজার্ভ করে রাখলেই চলবে। নতুন কারও সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বরের বদলে কেবল ওই ইউজারনেমটি শেয়ার করলেই অপর পক্ষ আপনাকে যুক্ত করে চ্যাট শুরু করতে পারবেন। ফলে কথোপকথনে আরও গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে ও কম অনধিকারপ্রবেশমূলক হবে। বিশ্বব্যাপী ৩ বিলিয়নেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছে বলে দাবি করা হয়, যারা এখন পর্যন্ত যোগাযোগের মাধ্যম হিসেবে ফোন নম্বরের উপর নির্ভর করে এসেছেন। এই আপডেটটি চালু হওয়ার ফলে কারো ফোন নম্বর জানা যে কেউ তার সঙ্গে এই অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে না।
একটি বিবৃতিতে সংস্থা জানিয়েছে, আসন্ন এই ফিচারটি 'ব্যবহারকারীর ফোন নম্বরের গোপনীয়তা রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে।' ভারতীয় ফিনটেক প্রতিষ্ঠাতা কুনাল শাহ মেটার হোয়াটসঅ্যাপের দায়িত্ব গ্রহণের পরপরই সর্বশেষ আপডেটটি এসেছে। কোম্পানিটি প্ল্যাটফর্মটির অনলাইন পেমেন্টের একটি বৃহত্তর অংশ দখল করার জন্য এটিকে একটি 'সুপারঅ্যাপ'-এ পরিণত করতে যাচ্ছে। কুনাল শাহ জানিয়েছেন, বিপুল সংখ্যক ব্যবহারকারীর কথা মাথায় রেখেই আগেভাগে ইউজারনেম রিজার্ভ করার সুযোগ দেওয়া হচ্ছে, যাতে প্রত্যেকে নিজের পছন্দের নাম বেছে নেওয়ার সুযোগ পান। তাঁর কথায়, 'সঠিক সময়ে ইউজারনেম রিজার্ভ করুন। আরও ব্যক্তিগত ও নিরাপদ উপায়ে সংযুক্ত থাকার নতুন অভিজ্ঞতা খুব শীঘ্রই আসছে হোয়াটসঅ্যাপে।'
এই আপডেটে কী পরিবর্তন আসছে?
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারনেম চালু হওয়ার পর কিছু পরিস্থিতিতে আর ফোন নম্বর দেখা যাবে না। যেমন-
১. কোনও বড় গ্রুপে আপনাকে অ্যাড করা হলে
২. প্রথমবার কোনও ব্যক্তি বা ব্যবসায়িক অ্যাকাউন্টে মেসেজ পাঠালে
৩. এই ক্ষেত্রে আপনার ফোন নম্বর গোপন থাকবে, যদি না আপনি নিজে তা শেয়ার করতে চান।
ইউজারনেম কীভাবে কাজ করবে?
১. ব্যবহারকারীরা একটি অনন্য ইউজারনেম বেছে নিতে পারবেন, যা অন্যরা ফোন নম্বরের পরিবর্তে তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করতে পারবে।
২. ইউজারনেম ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে।
৩. মূলত, এটি সোশ্যাল মিডিয়ায় গোপনীয়তা রক্ষার একটি বৈশিষ্ট্য হিসাবে ডিজাইন করা হয়েছে। এখানে কোনও সার্চ ডিরেক্টরি বা সাজেশন তালিকা থাকবে না।
৪. প্রথমবারের মতো কারো সঙ্গে যোগাযোগ করার জন্য তার সঠিক ইউজারনেম জানতে হবে।
৫. ব্যবহারকারীরা চাইলে একটি 'ইউজারনেম কী' সেট করতে পারবেন। প্রথমবার কেউ ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করতে চাইলে সেই কী ব্যবহার করতে হবে। প্রয়োজন অনুযায়ী এই কী পরিবর্তনও করা যাবে।
ফিচারটি চালু হয়ে গেলে, কেউ যদি একটি ইউজারনেম ব্যবহার করে, তাহলে প্রথমবার কাউকে বা কোনও ব্যবসায়িক মেসেজ করার ক্ষেত্রে তার ফোন নম্বর দেখা যাবে না। হোয়াটসঅ্যাপ আরও বলেছে, বেশিরভাগ অনেকেরই আলাদা ইউজারনেম বেছে নেওয়া উচিত যা শুধুমাত্র বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গেই শেয়ার করা হয়। প্রয়োজনে, ব্যবহারকারীদের ইউজারনেম তৈরি করতে সাহায্য করার জন্য অ্যাপটি একটি ইউজারনেম জেনারেটরের সুবিধা দেবে। নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীরা ইতিমধ্যে অ্যাপের সর্বশেষ সংস্করণে আপডেট করে ‘সেটিংস’ থেকে ইউজারনেম রিজার্ভ করার সুযোগ পাবেন। এর জন্য অ্যাকাউন্ট অপশনে গিয়ে ইউজারনেম সেকশন ব্যবহার করতে হবে। তবে এ বছরের শেষ নাগাদ পূর্ণাঙ্গভাবে ফিচারটি কার্যকর হতে পারে।
কীভাবে ইউজারনেম রিজার্ভ করবেন?
সর্বশেষ সংস্করণের হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে কয়েকটি ধাপেই ইউজারনেম সংরক্ষণ করা যাবে-
১. সেটিংস-এ যান
২. অ্যাকাউন্ট অপশন নির্বাচন করুন
৩. এরপর ইউজারনেম-এ গিয়ে পছন্দের ইউজারনেম বেছে নিন
৪. একাধিক ব্যবহারকারী একই ধরনের নাম চাইতে পারেন বলে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নিজেই ইউজারনেম সাজেস্টও করবে।
ব্যবসা, ক্রিয়েটর এবং সংস্থাগুলোর জন্য কী হবে?
হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যাদের আগে থেকেই অ্যাকাউন্ট আছে, সেই সব কোম্পানি, সংস্থা এবং ক্রিয়েটররা হোয়াটসঅ্যাপে তাদের ইউজারনেম বাছাই করার সুযোগ পাবেন।
ভুয়ো পরিচয় রুখতে কড়া ব্যবস্থা
যে কোন অপব্যবহার রোধ করতে, হোয়াটসঅ্যাপ কিছু নির্দিষ্ট ইউজারনেম সংরক্ষিত রাখবে। এর মধ্যে সেলিব্রিটি, বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি সংস্থার মতো উচ্চ-পদস্থ ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত নামগুলো অন্তর্ভুক্ত রয়েছে, যাতে ছদ্মবেশ ধারণের ঝুঁকি কমানো যায়।
এই ফিচারটি চালুর সময়সূচী
এটি পর্যায়ক্রমে চালু করা হবে:
১. চলতি সপ্তাহ থেকেই ব্যবহারকারীরা ইউজারনেম রিজার্ভ করতে পারবেন।
২. চলতি বছরের শেষের দিকে ফিচারটি আনুষ্ঠানিকভাবে চালু হবে।
৩. ধাপে ধাপে বিভিন্ন দেশে এই পরিষেবা পৌঁছবে।
৪. ফিচারটি আপনার দেশে চালু হলে অ্যাপের মধ্যেই নোটিফিকেশন দেওয়া হবে।
৫. হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বিপুল সংখ্যক ব্যবহারকারীর কথা মাথায় রেখেই আগেভাগে ইউজারনেম রিজার্ভ করার সুযোগ দেওয়া হচ্ছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, 'হোয়াটসঅ্যাপে তিন বিলিয়নেরও বেশি ব্যবহারকারী থাকায় অনেক নামের মধ্যে মিল থাকে। তাই আমরা আগেভাগেই রিজার্ভেশন চালু করছি যাতে প্রত্যেকে তাদের পছন্দের ইউজারনেমটি বেছে নেওয়ার সুযোগ পায়।'
আগেভাগে রিজার্ভেশন কেন গুরুত্বপূর্ণ?
হোয়াটসঅ্যাপে অসংখ্য ব্যবহারকারী থাকায় একই ধরনের নাম বেছে নিতে পারেন, তাই আগেভাগে রিজার্ভ করলে ব্যবহারকারীরা তাদের পছন্দের ইউজারনেম পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হোয়াটসঅ্যাপ প্রধান কুনাল শাহ এক্স হ্যান্ডেলে বলেছেন, 'সময়ই সব। আমরা এটি সবার জন্য উন্মুক্ত করার আগেই আপনার পছন্দের ইউজারনেমটি নিজের করে নিতে আগেই হোয়াটসঅ্যাপে যোগ দিন।'
E-Paper

