...
...
Next Story

Rohit Rishabh: শর্মাজির সঙ্গে গল্পে মজেছিলেন ছিলেন পন্থ! হঠাৎই রোহিতের চোখে… কী ঘটল? Video ভাইরাল

মাঠে ঠিক কী ঘটল?

Published on: Dec 3, 2025, 19:16:56 IST
By
Prefer HTon Google
Advertisement

রায়পুরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে ক্রিকেট ফ্যানকূলের নজর সরছে না! রাঁচির পর রায়পুরেও ভক্তদের আরও একটি ছয়-চার খচিত সেঞ্চুরি উপহার দিয়েছেন বিরাট কোহলি। নিরাশ করেননি ঋতুরাজ গায়কোয়াড়ও। তিনিও তাঁর প্রথম ওডিআই শতরান করে দর্শকাসনে উচ্ছ্বাসের ঝড় তুলেছেন। রায়পুরের ২২ গজের এই একের পর এক ঘটনা নিয়ে সরগরম নেটপাড়া। তারই মাঝে ভাইরাল হয়ে গিয়েছে ঋষভ পন্থ ও রোহিত শর্মার একটি ভিডিয়ো।

শর্মাজির সঙ্গে গল্পে মজেছিলেন ছিলেন পন্থ! হঠাৎই রোহিতের চোখে… কী ঘটল? Video নিয়ে নেটপাড়া কী বলছে!
শর্মাজির সঙ্গে গল্পে মজেছিলেন ছিলেন পন্থ! হঠাৎই রোহিতের চোখে… কী ঘটল? Video নিয়ে নেটপাড়া কী বলছে!

টিমে রোহিত ও কোহলি ফিরতেই ভারতীয় টিম নিয়ে নানান চর্চা চলছে। দুই তাবড় ক্রিকেট সুপারস্টারের সঙ্গে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীরের সম্পর্ক কেমন, তা নিয়েও আতস কাচের নিচে বেশ বিশ্লেষণ চলছে। এরই মাঝে সিনিয়র রোহিতের সঙ্গে তাঁর জুনিয়র ঋষভ পন্থের সম্পর্কের উষ্ণতার একটি দৃশ্য হয়েছে ক্যামেরাবন্দি। ম্যাচের দ্বিতীয় ইনিংসের আগে, বাউন্ডারির কাছে খোশ মেজাজে গল্প করতে দেখা যায় ঋষভ পন্থ ও রোহিত শর্মাকে। বাউন্ডারির কাছে সামনে ছিলেন রোহিত, আর তাঁর পিছনে ঋষভ। তখনই দুজনের কথা বলার সময় রোহিতের Eyelash পড়তে দেখেই তা সঙ্গে সঙ্গে হাতে তুলে নেন ঋষভ। আর সঙ্গে সঙ্গে তা রোহিতের হাতে দিয়ে দেন, খুব চেনা এক ভঙ্গিতে রোহিতকেও দেখা যায়, কিছু ‘উইশ’ করতে। এই দৃশ্য সামনে আসতেই গোটা ইন্টারনেটের প্রশ্ন, কী ‘উইশ’ করলেন রোহিত? এই গোটা পর্বের ভিডিয়ো ভাইরাল হয়েছে। ( Vastu Shastra Tips: বাস্তুশাস্ত্র মতে ধন সম্পদ, সমৃদ্ধি পেতে হলুদ গাছ কোন দিকে লাগানো শুভ? রইল টিপস)

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe