Journalist Richa Parashar: 'অন্তঃসত্ত্বা' সাংবাদিক রিচা কে? যিনি বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুলের বিরুদ্ধে

Journalist Richa Parashar: 'অন্তঃসত্ত্বা' সাংবাদিক রিচা পরাশর কে? যিনি বিস্ফোরক অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। আর সেই ঘটনা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কথার লড়াই শুরু হয়ে গিয়েছে।

Published on: Oct 13, 2026, 13:16:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Journalist Richa Parashar: রিচা পরাশর - দিল্লিতে এসআইআর-বিরোধী আন্দোলনের মধ্যে সেই আলোচনা শুরু হয়েছে। মহিলা সাংবাদিক দাবি করেছেন, তিন মাসের অন্তঃসত্ত্বা তিনি। কিন্তু সোমবার নয়াদিল্লিতে যখন বিক্ষোভের খবর সংগ্রহ করছিলেন, সেইসময় তাঁকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার জেরে মাটিতে পড়ে যান বলে অভিযোগ করেছেন রিচা। যা নিয়ে কংগ্রেস ও রাহুলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও পালটা কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে যে বিজেপির সঙ্গে মিলে ভুয়ো গল্প তৈরি করা হয়েছে।

সাংবাদিক রিচা পরাশর। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Richa Parashar)
সাংবাদিক রিচা পরাশর। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Richa Parashar)

মারধরের শিকার হন মহিলা সাংবাদিক, দাবি বিজেপির

মহিলা সাংবাদিকের সঙ্গে হাসপাতালে দেখা করে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেছেন, ‘মহিলা সাংবাদিক রিচা পরাশর রাহুল গান্ধীর বিক্ষোভের খবর সংগ্রহের সময় তাঁর হাতেই মারধরের শিকার হন। হাসপাতালের বেডে শুয়ে ওই মহিলা সাংবাদিক সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। রাহুল গান্ধী যে কত বড় গুন্ডা এবং পিতৃতন্ত্র নিপাত যাক স্লোগানটা যে কতটা অন্তঃসারশূন্য, তা জানার জন্য প্রত্যেকেরই এই ভয়াবহ ঘটনাটি শোনা উচিত।’

আরও পড়ুন: Rahul Gandhi Criminal Defamation Case: 'চোর কা সর্দার' বলার মামলায় স্বস্তি রাহুলের! সাময়িকভাবে ট্রায়াল স্থগিত রাখল SC

রাহুলের নামে কী কী অভিযোগ করলেন রিচা?

আর সোমবার ঠিক কী হয়েছিল, তার ব্যাখ্যা দিয়ে মহিলা সাংবাদিক বলেছেন, ‘রাহুল গান্ধী আমায় প্রথম ধরেন। ভিডিয়ো আছে। তাতে স্পষ্টত দেখা যাচ্ছে। আমরা ধরে হ্যাঁচকা টান মারেন। যেহেতু আমার ক্যামেরাপার্সন ভিডিয়ো রেকর্ড করছিল, তাই নিজে রাহুল গান্ধী ওকে ধাক্কা দেন। আমি পড়ে যাই। হাঁটু মুড়ে পড়ে গিয়েছিলাম। পেট মাটিতে আছড়ে পড়েছিল।’

আরও পড়ুন: IMF on Indian GDP Growth Forecast: বিশ্বের ডবল গতিতে ছুটবে ভারতের অর্থনীতি , GDP বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭% করল IMF

'অন্ধভক্তরা, অন্তত একটু তো লজ্জা করো', তোপ কংগ্রেস নেত্রীর

যদিও পালটা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বা বলেছেন, ‘হে অন্ধভক্তরা, অন্তত একটু তো লজ্জা করো। বিজেপির দালাল তোমাদেরই এক্স-রে আর ময়নাতদন্ত দরকার। প্রথমত, অন্তঃসত্ত্বা অবস্থায় প্রতিবাদে যোগ দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, ওঁরা বলছিলেন যে দুপুর ৩টে থেকে বিকেল ৪টের মধ্যে রাহুল গান্ধীকে ওঁকে ধাক্কা মেরেছেন। তারপর উনি বলছেন যে রাত সাড়ে ৮ টায় হাসপাতালে গিয়েছেন। তৃতীয়ত, ভুয়ো খবর তৈরির জন্য ওঁর বোন বিজেপি বিধায়কের অফিসে যান। চতুর্থত, ওঁর এক্স-রে হয়েছে, যা সাধারণত প্রেগনেন্সির সময় করা হয় না।’

আরও পড়ুন: Chinese Loan for Bangladesh Port: ভারতের প্রজেক্ট রদ করে চিনের সঙ্গে হাত মেলাল বাংলাদেশ, বর্ডারের ৮০ কিমি দূরে ডিল

সাংবাদিক রিচা পরাশর আসলে কে?

১) রিচা একটি হিন্দি সংবাদমাধ্যমের সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।

২) তাঁর সোশ্যাল মিডিয়া তথ্য অনুযায়ী, বিহারের সিওয়ানের ডিএভি সেন্টেনারি পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেছেন।

৩) সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজেকে ‘উদীয়মান কবি এবং লেখক’ হিসেবে উল্লেখ করেছেন রিচা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More