Woman 'dupes' AAP Leader into marriage: সরকারি অফিসার পরিচয় দিয়ে বিয়ে AAP নেতাকে, সোনা 'চুরি করে গায়েব' হলেন মহিলা

Woman 'dupes' AAP Leader into marriage: সরকারি অফিসার পরিচয় দিয়ে বিয়ে করেছিলেন। তারপর আপ (আম আদমি পার্টি) নেতার সোনা 'চুরি করে গায়েব' হয়ে গিয়েছেন মহিলা। এমনই অভিযোগ উঠল পঞ্জাবে। আপ নেতা ধুমধাম করে বিয়ে করেছিলেন।

Published on: Oct 6, 2026, 19:04:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Woman 'dupes' AAP Leader into marriage: সরকারি অফিসার পরিচয় দিয়ে বিয়ে করেন আপ (আম আদমি পার্টি) নেতাকে। কিন্তু বিয়ের কয়েকদিন পরই সেই মহিলা গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠল। ঘটনাটি পঞ্জাবের ফতেগড় সাহিবের। অমরবিন্দর সিং নামে ওই আপ নেতার অভিযোগের বিরুদ্ধে ছয়জনের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করেছে পুলিশ। আপাতত অবশ্য কাউকে গ্রেফতার করা যায়নি।

সরকারি অফিসার পরিচয় দিয়ে বিয়ে AAP নেতাকে, সোনা চুরি করে নাকি গায়েব হয়ে গিয়েছেন মহিলা। (ফাইল ছবি)
সরকারি অফিসার পরিচয় দিয়ে বিয়ে AAP নেতাকে, সোনা চুরি করে নাকি গায়েব হয়ে গিয়েছেন মহিলা। (ফাইল ছবি)

'PCS অফিসার পরিচয়, বয়সও লুকিয়েছিলেন'

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিযোগপত্রে অমরিন্দর দাবি করেছেন যে অভিযুক্ত মহিলা নিজেকে পঞ্জাব সিভিল সার্ভিসেসের (পিসিএস) অফিসার হিসেবে পরিচয় দিয়েছিলেন। বলেছিলেন যে তাঁর বিয়ে হয়নি। এমনকী ভুয়ো নথি বানিয়ে বয়স লুকিয়েছিলেন। গোপন করেছিলেন নিজের বিয়ের ইতিহাস এবং পরিচয়ও।

আরও পড়ুন: Indian Navy Brahmos Missile System: ব্রহ্মস নিয়ে ৬৬১.৫ কোটি টাকার চুক্তি ভারতের! নৌসেনার জাহাজ দেখলেই পালাবে শত্রুরা

'ধুমধাম করে বিয়ের কয়েকদিন পরেই উধাও হয়ে যান মহিলা'

আপ নেতা দাবি করেছেন, গত ফেব্রুয়ারিতে মনবিন্দর কৌরের সঙ্গে বিয়ে হয়েছিল। এসেছিলেন পঞ্জাব বিধানসভার বিধায়ক কুলতার সিং সান্ধওয়ান, মন্ত্রী তরুণপ্রীত সিং-সহ শীর্ষ আপ নেতা এবং জনপ্রতিনিধিরা এসেছিলেন। কিন্তু ধুমধাম করে বিয়ে হওয়ার কয়েকদিন পরেই বাড়ি ছেড়ে চলে যান ওই মহিলা। উধাও হয়ে যায় সোনার গয়না, রুপোর গয়না-সহ মূল্যবান সামগ্রী।

আরও পড়ুন: Singapore Expert on India and China: চিনকে ‘বিপদ’ হিসেবে দেখা হয়, ভারতকে নয়, বড় বার্তা এই দেশের প্রাক্তন মন্ত্রীর

১৮ বছরের ছেলেও আছে মহিলার, জানতে পারেন অমরিন্দর

অমরিন্দর দাবি করেছেন, মহিলা আচমকা উধাও হয়ে যাওয়ার পরে নিজে থেকেই খোঁজখবর করতে শুরু করেন তিনি। খোঁজখবর করে জানতে পারেন যে ওই মহিলার কোনও সরকারি চাকরি নেই। আগেও বিয়ে করেছিলেন। ডিভোর্স হয়ে গিয়েছে। ১৮ বছরের এক ছেলেও আছেন।

আরও পড়ুন: Maldives on Indian Help: 'ভারতকে ছাড়া বাঁচতে পারব না', বাংলাদেশে দাঁড়িয়ে তারেকদের আয়না দেখাল মুসলিম দেশ

সেই পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ হন আপ নেতা। দায়ের করেন অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মনবিন্দরের পাশাপাশি মহিলার ভাই তারলোচন সিং, মা ভারিন্দরজিৎ কৌর, নরিন্দর সিং গোল্ডি, বউদি রুপিন্দর কৌর এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুরিন্দর সিং রানার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। সূত্রের খবর, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পলাতকদের খোঁজ ইতিমধ্যে পুলিশ তল্লাশি শুরু করেছে বলে সূত্রের খবর।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More