World's Highest-Paid PM Salary: স্যালারি বাড়ল বিশ্বের সর্বোচ্চ বেতনভুক PM-র, কামাবেন ২৬.৯ কোটি টাকা! মোদীর কত?
World's Highest-Paid PM Salary: বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বার্ষিক স্যালারি বাড়ল ৬৪ শতাংশ বা ১০.৫ কোটি টাকার মতো। তাঁর বার্ষির বেতন প্রায় ২৭ কোটি টাকা ছুঁইছুঁই। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেতন কত?
World's Highest-Paid PM Salary: বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত প্রধানমন্ত্রীর স্যালারি আরও বাড়তে চলেছে। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং নিজের দেশের সংসদে জানিয়েছেন, তাঁর পাশাপাশি মন্ত্রীদের বেতন বাড়তে চলেছে। এতদিন প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ছিল ২.২ মিলিয়ন সিঙ্গাপুর ডলার। সেটা একলপ্তে বেড়ে ৩.৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলারে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ ভারতীয় মুদ্রার নিরিখে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ১৬.৫ কোটি টাকা থেকে বেড়ে একেবারে পৌঁছে যাচ্ছে প্রায় ২৭ কোটি টাকায়। অর্থাৎ বেতন বেড়েছে ১০.৫ কোটি টাকার মতো। যা শতাংশের বিচারে ৬৪ শতাংশ।

'উপযুক্ত ভালো কাজে' দান করবেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
তবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর মেয়াদকালে বেতন বৃদ্ধির পুরো অর্থই 'উপযুক্ত ভালো কাজে' দান করার পরিকল্পনা করেছেন। যিনি বেতন বৃদ্ধির আগেই মার্কিন বা জি৭ গোষ্ঠীভুক্ত দেশের নেতাদের থেকে অনেকটা এগিয়ে ছিলেন। ১৫ বছর পরে বেতন বৃদ্ধির ফলে তাঁদের থেকে আরও এগিয়ে গেলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
বিশ্বের নিয়মিত সবথেকে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ওং জানিয়েছেন, বেতন বৃদ্ধির বিষয়ে সুপারিশ করেছিল একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কমিটি। তবে যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা সঙ্গে-সঙ্গে বর্ধিত বেতন পাবেন না। ব্যক্তিগত পারফরম্যান্স এবং দায়িত্বের ভিত্তিতে বর্ধিত বেতন মিলবে।
কী কারণে বেতন বাড়ানো হয়েছে? যুক্তি সাজালেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
আর সেই বেতন বৃদ্ধির স্বপক্ষে যুক্তি পেশ করে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্যালারি বেশি হওয়ার ফলে দক্ষ ও মেধাবী ব্যক্তিদের আকৃষ্ট করা যাবে প্রশাসনের দিকে। নিশ্চিত করা যাবে সুশাসন। তাঁর বলেছেন, ‘আমাদের মূল বিষয়টা হল - ভালো শাসনব্যবস্থা নির্ভর করে ভালো নেতৃত্বের উপরে।’ তা সত্ত্বেও বিষয়টি রাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল, কারণ মন্ত্রিসভার সদস্যদের আয় সাধারণ নাগরিকদের অধিকাংশেরই চেয়ে অনেক বেশি।
মোদীর থেকে ১৩৫ গুণ বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর
সেইসব সত্ত্বেও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর নয়া বেতন দেখে চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে অনেকেরই। বিশেষত ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বার্ষিক স্যালারি দেখলে তো ভিমরি খেতে হবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্ষিক বেতন ২০ লাখ টাকার মতো। অর্থাৎ মোদীর থেকে ১৩৫ গুণ বেশি বেতন পেতে চলেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


