Bangladesh Hindu woman to extremists: 'বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করব', মৌলবাদীদের হুংকার সনাতনী মহিলার

Bangladesh Hindu woman to extremists: ‘বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করব’, হুংকার দিয়ে বললেন বাংলাদেশে হিন্দু সনাতনী মহিলা। বাংলাদেশে ৮১ ফুটের রাম মূর্তি তৈরি করা নিয়ে উগ্রপন্থীরা ঝামেলা পাকিয়েছিল। তিনি বলেন, ‘এই বাংলাদেশ আমরা। আদি বাংলাদেশ আমার।’

Published on: Jun 19, 2026, 23:59:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bangladesh Hindu woman to extremists: বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ তৈরির হুংকার দিলেন হিন্দু সনাতনী মহিলা। শ্রী রামচন্দ্রের অবমাননার প্রতিবাদে শুক্রবার ঢাকা, নারায়ণগঞ্জ-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল হয়। সেখান থেকেই ওই মহিলা চৈতালী চক্রবর্তী দাবি করেন, বাংলাদেশের হিন্দুরা অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চান। কিন্তু হিন্দুরা কীভাবে পুজো করবে, কীভাবে ধর্মাচরণ করবেন, তাতে যদি উগ্রপন্থীরা বাধা দিতে আসে, তাহলে সেটার ফল ভালো হবে না বলে হুংকার দিয়েছেন হিন্দু সনাতনী মহিলা চৈতালী চক্রবর্তী। তিনি কড়া ভাষায় বলেছেন, ‘এই বাংলাদেশ আমরা। আদি বাংলাদেশ আমার।’

বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ তৈরি করা হবে। (ছবি সৌজন্যে, ফেসবুক)
বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ তৈরি করা হবে। (ছবি সৌজন্যে, ফেসবুক)

'রাস্তায় নমাজ পড়েন যখন, তখন তো কিছু বলি না'

তিনি বলেন, ‘মসজিদ থাকার পরও আপনি যখন রাস্তায় নমাজ পড়েন, তখন কি আমরা কখনও বলেছি যে এই রাস্তায় নমাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও। কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনও মানবিকতা নেই। আমার মন্দিরে, আমার বাড়িতে আমি কীভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কত উঁচু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাকে দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে?’

আরও পড়ুন: Modi Bengal Projects inaguaration: সাঁতরাগাছি রেল লিঙ্ক, সাবমেরিন ধ্বংসকারী রণতরী- বাংলায় কী কী উদ্বোধন করবেন মোদী?

'বেশি বাড়াবাড়ি করলে….', হুংকার হিন্দু সনাতনী মহিলার

সেইসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমরা। আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা তাহলে বিশ্বের মানবাধিকার সংগঠন, বিশ্বের বিভিন্ন দেশের থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশে একটা প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না। কিন্তু আপনারা যা করছেন, তাতে এক সময় এরকমই হবে। সনাতনীদের জন্য আলাদা একটা প্রদেশ হয়ে যাবে।’

আরও পড়ুন: Papiya Adhikari on Lionel Messi: ‘মেসি দাদা কিছুক্ষণের জন্য আসুন’, কাতর আর্জি পাপিয়া অধিকারীর

‘মন্দিরে আপনাদের নেমতন্ন করলাম’

সেই রেশ ধরে উগ্রপন্থীদেরও মন্দিরে আমন্ত্রণ জানিয়েছেন মহিলা। তিনি একেবারে স্পষ্টভাষায় বলেছেন, ‘বলতে চাই, অতীতে যেমন আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ মিলে একত্রিত থাকতাম, এখনও সেরকম থাকতে চাই। আর আমার মন্দিরে আপনাদের নেমতন্ন করলাম। ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More