Papiya Adhikari on Lionel Messi: ‘মেসি দাদা কিছুক্ষণের জন্য আসুন’, কাতর আর্জি পাপিয়া অধিকারীর
Papiya Adhikari on Lionel Messi: লিওনেল মেসি যেন ফের কলকাতায় আসেন, আর্জি জানালেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তিনি যে প্রার্থীকে হারিয়ে বিধানসভা ভোটে জিতেছেন, তাঁকে মেসি-কাণ্ডের অন্যতম ভিলেন বলে অভিযোগ করেন অনেকেই।
Papiya Adhikari on Lionel Messi: লিওনেল মেসি যাতে কিছুক্ষণের জন্য হলেও ফের কলকাতায় আসেন, সেই আর্জি জানালেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। গত বছর ডিসেম্বরে কলকাতায় এসেছিলেন ফুটবলের রাজপুত্র। কিন্তু সেদিন চরম অব্যবস্থাপনার জন্য যে কাণ্ড ঘটেছিল, তাতে হেঁট গিয়েছে কলকাতার মাথা। সেই অধ্যায়কে পিছনে ফেলে মেসি যাতে ফের কলকাতায় আসেন, সেই নিয়ে কাতর আর্জি জানালেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক। সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার সাক্ষাৎকারে তিনি বলেন, মেসি দাদা আমাদের ছেলেরা আপনাকে দেখার জন্য হাঁ করে বসে আছে। একটিবার (আসুন), কিছুক্ষণের (জন্য আসুন)।'

৩ ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয় অরূপকে
এমনিতে পাপিয়া যে অরূপ বিশ্বাসকে হারিয়ে টালিগঞ্জ বিধানসভায় জিতেছেন, তিনি মেসি-কাণ্ডে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। ভারতে মেসির GOAT ট্যুরের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে তৎকালীন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই মামলায় একাধিকবার তলব করা হয়েছিল অরূপকে। কিন্তু তিনবার তাতে সাড়া দেন। শেষপর্যন্ত আজ পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। ঘণ্টাতিনেক চলে জিজ্ঞাসাবাদ।
ভয় দেখিয়ে ২২,০০০ টিকিট নিয়েছিলেন অরূপ, দাবি শতদ্রুর
শতদ্রু অভিযোগ করেছেন, ভয় দেখিয়ে প্রচুর পরিমাণে কম্প্লিমেন্টারি টিকিট ও অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ। হুমকি দিয়েছিলেন যে যদি তাঁর দাবিপূরণ করা না হয়, তাহলে মেসির অনুষ্ঠানই হবে না কলকাতায়। সেই পরিস্থিতিতে জোর করে ২২,০০০ কম্প্লিমেন্টারি টিকিট ছিনিয়ে নেওয়া হয়েছিল। আর চড়া দামে কালোবাজারে বেচে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন শতদ্রু।
মেসি-কাণ্ডে ভিলেন হয়ে উঠেছেন অরূপ
সেখানেই অরূপের কীর্তি শেষ হয়নি বলে অভিযোগ উঠেছে। শতদ্রু অভিযোগ করেছেন, নিজের প্রভাব খাটিয়ে যে সে লোকজনকে মাঠে ঢুকিয়ে দিয়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। তার জেরে মেসিদের চরম হেনস্থার মুখে পড়তে হয়েছিল। বাধ্য হয়ে মেসিদের দ্রুত স্টেডিয়াম ছেড়ে চলে যেতে হয়ে গিয়েছিল। তারপরই যুবভারতীতে তাণ্ডব চালিয়েছিলেন দর্শকদের একাংশ। যাঁরা অরূপ ও তাঁর সাঙ্গপাঙ্গদের জন্য একবারের জন্যও মেসিকে চোখের দেখা দেখতে পাননি বলে অভিযোগ তুলেছিলেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


