IT Return Filing Conditions: IT রিটার্ন ফাইল করতে হবে না ভাবছেন? এই ৯টি নিয়ম না জানলে বড় ঝামেলায় পড়তে পারেন
IT Return Filing Conditions: এবার জুলাই পড়তে চলেছে। বছরের সপ্তম মাসে আয়কর বা ইনকাম ট্যাক্স (আইটি) রিটার্ন ফাইল করা নিয়ে হইচই চলে। তবে অনেকেই আয়কর রিটার্ন ফাইল করেন না। নিয়ম অনুযায়ী, এমন কয়েকটি শর্ত আছে, যেগুলির ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
IT Return Filing Conditions: আয়কর দিতে হবে না বলে ইনকাম ট্যাক্স (আইটি) রিটার্ন ফাইল করেন না? কিন্তু এমন ন'টি নিয়ম রয়েছে, যে যে ক্ষেত্রে আয়কর দিতে হোক বা না হোক, ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতেই হবে। সেই ন'টি নিয়ম বিস্তারিতভাবে দেখে নিন, যেগুলি এতটাও পরিচিত নয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই নিয়মগুলি প্রয়োজ্য হবে।

বিদেশি সম্পদ থাকলে ITR ফাইল করতে হবে
১) ভারতের বাইরে থাকা কোনও সম্পদের মালিক হলে
২) বিদেশি কোনও প্রতিষ্ঠানে আর্থিক স্বার্থ জড়িত থাকলে
৩) বিদেশি সম্পদের সুবিধাভোগী হলে
৪) বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বাক্ষর করার ক্ষমতা থাকলে
বিদেশ ভ্রমণে ২ লাখ টাকার বেশি খরচ হলে
কোনও ব্যক্তি যদি কোনও অর্থবর্ষে নিজেদের বা অন্য কোনও ব্যক্তির বিদেশ ভ্রমণের জন্য দু'লাখ টাকার বেশি ব্যয় করেন, তবে তাঁকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কর দিতে হোক বা না দিতে হোক- আয়কর রিটার্ন ফাইল করতেই হবে ওই ব্যক্তিদের। মূলত নির্দিষ্ট উচ্চমূল্যের লেনদেন যাতে নজরে থাকে, সেজন্যই এই নিয়ম চালু করা হয়েছে।
TDS বা TCS যদি নির্দিষ্ট সীমা পেরিয়ে যায়
১) সাধারণ করদাতাদের ক্ষেত্রে ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স (টিডিএস) এবং ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স (টিসিএস) মিলিয়ে যদি অঙ্কটা ২৫,০০০ টাকা পেরিয়ে যায়, তাহলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
২) প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেই সীমা হল ৫০,০০০ টাকা।
৩) এটি মূলত ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারী, বেতনভোগী, উপদেষ্টাদের ক্ষেত্রে প্রয়োজ্য হয়।
সেভিংস অ্য়াকাউন্টে ডিপোজিট ৫০ লাখের বেশি
কোনও অর্থবর্ষে এক বা একাধিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ৫০ লাখ টাকার বেশি জমা দেন, তাহলে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। অর্থাৎ যাঁদের ডিপোজিটের অঙ্কটা ৫০ লাখ টাকার গণ্ডি পেরিয়ে যায়, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োজ্য হবে।
কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট ১ কোটির বেশি হলে
কোনও অর্থবর্ষে কারেন্ট অ্যাকাউন্টে (সবমিলিয়ে) ডিপোজিট করা মোট অর্থের পরিমাণ ১ কোটি টাকা অতিক্রম করে যায়, তাহলে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
ব্যবসার টার্নওভার ৬০ লাখ টাকা পেরিয়ে গেলে
ব্যবসার সঙ্গে ব্যক্তিদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে, যদি কোনও অর্থবর্ষে তাঁদের মোট বিক্রি, টার্নওভার বা মোট প্রাপ্তি ৬০ লাখ টাকার গণ্ডি ছাড়িয়ে যায়।
পেশাগত আয় ১০ লাখ টাকা পেরিয়ে গেলে
চিকিৎসক, আইনজীবী, স্থপতি, উপদেষ্টা, ফ্রিল্যান্সার এবং অন্যান্য সেলফ-এমপ্লয়েড পেশাজীবীদের ক্ষেত্রে কোনও অর্থবর্ষে তাঁদের মোট পেশাগত আয় ১০ লাখ টাকা অতিক্রম করলে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। যে সীমা নির্ভর করে মোট আয়ের উপরে।
বিদ্যুতের বিল ১ লাখ টাকার বেশি হলে
যে করদাতাদের বিদ্যুতের বিল বার্ষিক এক লাখ টাকার গণ্ডি ছাড়িয়ে যায়, তাঁদেরও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। বিষয়টি নিয়ে বেশি আলোচনা না হলেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিডাকশনের আগে আয়কর ছাড়ের সীমা পার
ডিডাকশনের আগে আয়কর ছাড়ের সীমার নিয়ম কার্যকর হওয়ার আগে আপনার আয় যদি বেশি হয়, তাহলে আইটি রিটার্ন দাখিল করতে হবে। ২০২৬-২৭ অ্যাসেসমেন্ট ইয়ারে নয়া আয়কর কাঠামোয় করছাড়ের সীমা হল চার লাখ টাকা। পুরনো আয়কর কাঠামোয় সেই সীমা ২.৫ লাখ টাকা (৬০ বছরের নীচে)। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেই সীমা হল তিন লাখ টাকা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


