Yunus heckled at New York Airport: ‘আপনি জঙ্গি…’, আমেরিকায় 'জনরোষের' শিকার হুইলচেয়ারে বসা ইউনুস! সরলেন কোনওক্রমে
Yunus heckled at New York Airport: আমেরিকার নিউ ইয়র্ক এয়ারপোর্টে বাংলাদেশের (প্রাক্তন) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস মবের শিকার হয়েছেন বলে দাবি করা হল। যাঁরা সেই বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের কেউ-কেউ নিজেদের আওয়ামি লিগের সমর্থক বলে পরিচয় দিয়েছেন।
Yunus heckled at New York Airport: নিউ ইয়র্ক বিমানবন্দরে মহম্মদ ইউনুস জনরোষের মুখে পড়েছেন বলে দাবি করা হল। সংবাদমাধ্যম কালের কণ্ঠের পোস্ট করা ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে বাংলাদেশের (প্রাক্তন) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দেখেই ‘ইউ টেরোরিস্ট’ (আপনি জঙ্গি) বলতে থাকেন কয়েকজন। ইউনুস হুইলচেয়ারে বসেছিলেন। আর সেই হুইলচেয়ার টেনে নিয়ে যাচ্ছিলেন একজন। সেইসময় তাঁকে ঘিরে ধরেন কয়েকজন। যাঁরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তার জেরে রীতিমতো বিড়ম্বনায় পড়ে যান ইউনুস।

আমেরিকায় ‘মব’-র শিকার ইউনুস?
ওই ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ইউ টেরোরিস্ট (আপনি জঙ্গি)। আপনি কেন এসেছেন এখানে? কেন এই দেশে এসেছেন আপনি? আমাদের দেশে আপনি হাজার-হাজার পুলিশকর্মীকে খুন করেছেন। আপনি এখানে কেন এসেছেন? দ্য টেরোরিস্ট (জঙ্গি)। উনি আমার দেশে হাজার-হাজার পুলিশকর্মীকে খুন করেছেন। উনি আমার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন।’
‘কর্মফল খুবই ভয়ানক', ইউনুসকে নিশানা
আর সেই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক বাংলাদেশি নেটিজেনকে বলতে শোনা যায়, ‘যেমন কর্ম, তেমন ফল।’ অপর একজন বলেন, ‘কর্মফল খুবই ভয়ানক।’ এক নেটিজেন আবার বলেছেন, ‘মবের জনক যখন নিজেই আক্রান্ত।’
হাসিনাকে ‘জননী’ হিসেবে উল্লেখ করেন এক বিক্ষোভকারী
আর যাঁরা সেই 'বিক্ষোভ' দেখান ইউনুসকে ঘিরে, তাঁদের একজন টিভি উপস্থাপক খন্দকার ইসমাইলের ভিডিয়োয় দাবি করেন যে দুপুরে দোহা থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে আসছেন জানতে পেরেই তাঁরা বিমানবন্দরে চলে আসেন। যিনি নিজেকে ‘দেশপ্রেমিক’ হিসেবে দাবি করেছেন। আর ‘জননী’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ইউনুসকে ‘খুনি’ বলে অভিযোগ করেছেন যে বাংলাদেশে তাঁর বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।
'নিজের ব্যবসার জন্য বাংলাদেশের উন্নতি চাননি ইউনুস'
ওই অনুষ্ঠানেই নিজেকে আওয়ামি লিগের সমর্থক হিসেবে একজন দাবি করেন, এক শ্বেতাঙ্গ মহিলাও ইউনুসের বিরুদ্ধে মুখ খুলেছেন। কারণ পুরো বিশ্বের সামনেই ইউনুসের কর্মকাণ্ড ফাঁস হয়ে গিয়েছে। 'স্বৈরাচারী' ইউনুসের কারণে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ইউনুস যে ব্যবসা করেন, সেটা চলে দরিদ্র দেশে। সেজন্য ইউনুস কখনও চাননি যে বাংলাদেশের উন্নতি হোক। নিজের ব্যবসার বহর বাড়ানোর জন্য অনেক টাকা বিনিয়োগ করে হাসিনাকে মেরে ফেলার ছক কষেছিলেন বলেও অভিযোগ করেছেন ওই আওয়ামি লিগের সমর্থক।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


