India Hits Back Pakistan: সংখ্যালঘু ইস্যুতে ভারতকে নিশানা করতেই পাকিস্তানকে মোক্ষম জবাব দিল্লির! বিদেশমন্ত্রক বলল..
পাকিস্তানকে পাল্টা তোপ দিয়ে কী জানাল দিল্লি?
মুখ খুলেছিল ইসলামাবাদ! আর পাল্টা জবাবে পাকিস্তানকে তুলোধনা করে ছাড়ল দিল্লি! প্রসঙ্গে সংখ্যালঘু ইস্যু। আর এই ইস্যুতেই ভারতকে টার্গেট করে পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে মুখপাত্র তাহির আন্দ্রাবি মুখ খোলেন। আর এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, ইসলামাবাদের সেই বার্তার পাল্টা জবাবে ভারতের বিদেশমন্ত্রকের তরফে রণধীর জয়সোয়াল পাকিস্তানের বার্তাকে নস্যাৎ করেন।

সংখ্যালঘু ইস্যুতে যখন বাংলাদেশকে ঘিরে 'গভীর উদ্বেগ' প্রকাশ করছে দিল্লি, ঠিক তখনই পাকিস্তান এই ইস্যুতে মুখ খুলে ভারতকে টার্গেট করে। এই পরিস্থিতিতে দিল্লি পাকিস্তানের সেই বক্তব্যের প্রেক্ষিতে জবাব দিয়েছে। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে,' আমরা এমন একটি দেশের কথিত মন্তব্য প্রত্যাখ্যান করছি যাদের নিজেদের এই ক্ষেত্রে থাকা ভয়াবহ রেকর্ডই সেদেশ সম্পর্কে কথা বলে। বিভিন্ন ধর্মের সংখ্যালঘুদের উপর পাকিস্তানের ভয়াবহ ও পদ্ধতিগত নির্যাতন একটি সুপ্রতিষ্ঠিত সত্য। যতই আঙুল তোলা হোক না কেন, তা এটিকে ধোঁয়াশায় রাখতে পারা যাবে না।'
( Mangal Gochar: মঙ্গলের গোচরে পদোন্নতি, বিদেশ ভ্রমণ! আগামী দিনে কপাল খুলবে কাদের?)
( ‘পলাতক’ ললিত-বিজয়ের ভাইরাল ভিডিয়োর পর কী বলল দিল্লি? কোন ইস্যুতে MEAর টার্গেটে কানাডা?)
এর আগে, পাকিস্তানি সংবাদ চ্যানেল এআরওয়াই নিউজে প্রকাশিত এক তথ্য বলছে, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি ২০১৫ সালের এক ঘটনার কথা তোলেন, আর অভিযোগ করেন, সেই সময়ের এক গণপিটুনির ক্ষেত্রে অভিযুক্তদের ভারত আড়াল করছে। তাহিরের বক্তব্যে, বড়দিনকে কেন্দ্র করে ভাঙচুর সহ বিভিন্ন ইস্যু উঠে আসে। এই বিষয়ে তাহির আন্তর্জাতিক মহলকে সরব হতে আহ্বান জানান। এরপরই ভারত পাল্টা বার্তা দেয়।
গত মাসেও সংখ্যালঘু ইস্যুতে পাকিস্তানকে দিল্লি সাফ বার্তায় বলে,' আমরা রিপোর্ট করা মন্তব্যগুলি দেখেছি এবং তাদের প্রাপ্য অবজ্ঞার সাথে এগুলি প্রত্যাখ্যান করেছি। সংখ্যালঘুদের উপর ধর্মান্ধতা, দমন এবং পদ্ধতিগত দুর্ব্যবহারের গভীর কলঙ্কিত রেকর্ড সহ একটি দেশ হিসেবে, পাকিস্তানের অন্যদের বক্তৃতা দেওয়ার কোনও নৈতিক অবস্থান নেই।'
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


