Agrahayan Purnima 2025 Tithi: অগ্রহায়ণ পূর্ণিমা ২০২৫ পড়ে গিয়েছে, কতক্ষণ থাকবে? দেখে নিন তিথি, তারিখ

এই তিথি আর কতক্ষণ থাকবে? তার হদিশ দিচ্ছে পঞ্জিকামত।

Published on: Dec 4, 2025, 16:00:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বছরের শেষ পূর্ণিমা পড়ে গিয়েছে। ২০২৫ সালের শেষে অগ্রহায়ণ মাসে পূর্ণিমা পড়ে গিয়েছে। আজ ৪ ডিসেম্বর ২০২৫ সালে এই পূর্ণিমা পড়ে গিয়েছে। এই তিথি আর কতক্ষণ থাকবে? তার হদিশ দিচ্ছে পঞ্জিকামত। পঞ্জিকামতে কতক্ষণ থাকবে এই পূর্ণিমা? দেখে নিন।

ডিসেম্বরের পূর্ণিমা ২০২৫ তারিখ, তিথি দেখে নিন।
ডিসেম্বরের পূর্ণিমা ২০২৫ তারিখ, তিথি দেখে নিন।

অগ্রহায়ণ পূর্ণিমা:-

আজ বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ৮ টা ৩৬ মিনিটে এই পূর্ণিমা তিথি পড়ে গিয়েছে। আর তিথি শেষ হবে ৫ ডিসেম্বর। শুক্রবার ৫ ডিসেম্বর শেষ হবে বছরের শেষ পূর্ণিমা। ৫ ডিসেম্বর সকাল ৫ টা ৪২ মিনিটে এই তিথি শেষ হবে।

সুপার মুন:-

এ বছর চাঁদের সবচেয়ে সুন্দর রূপ দেখতে চাইলে আজ রাতে সূর্যাস্তের পর আকাশের দিকে নজর রাখতে ভুলবেন না। এই জ্যোতির্বিজ্ঞানের ঘটনাটি চোখে পর্যবেক্ষণ করা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হতে পারে। আজ ৪ ডিসেম্বর রাতের আকাশে দেখা যেতে চলেছে সুপার মুন। চাঁদ পুরোপুরি গোলাকার এবং আলোকিত হয় তখন চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে চলে যায় এবং পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে। বিজ্ঞানীদের মতে, আজ রাতের সুপারমুন স্বাভাবিক পূর্ণিমার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল হতে পারে। চাঁদ ৫ ডিসেম্বর ভোর ৪:৪৪ এ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে, বলে জানা গিয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকেই এই দৃশ্য দেখা যাবে।

(India T20 Squad: দ. আফ্রিকার বিরুদ্ধে T20-র ভারতীয় টিমে ফিরলেন গিল, দলে এলেন এই বোলারও)

( Haryana kids murder: নিজের চেয়ে সুন্দর মেয়ে দেখলেই 'বিরক্তি'! হিংসা?বাড়ির ছোট্ট কন্যাকে খুন মহিলার, সন্তানকেও..)

( Lucky Zodiac Signs from 4 December: অগ্রহায়ণ পূর্ণিমা ২০২৫ থেকে সৌভাগ্য ফিরছে বহু জনের কপালে! লাকি রাশি কারা?)

( Anti India Message in Bangladesh ‘ভারত যতদিন টুকরো টুকরো না হবে…’,ইউনুসের দেশ থেকে প্রাক্তন সেনা অফিসারের হুঙ্কার!)

এই পূর্ণিমা ঘিরে বেশ কিছু মান্যতা রয়েছে। বলা হয় এই পূর্ণিমার দিনে কোনও কিছু দান করা শুভ। সকালে স্নানের পর তুলসী অর্পণ করা বা তুলসী গাছের পুজো করাও শুভ বলে মনে করা হয়। পূর্ণিমায় দাড়ি কাটা বা চুল কাটতে বারণ করা হয়। কাউকে কটূ কথা বলা থেকে বিরত থাকতেও বলা হয় পূর্ণিমায়।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More