Akshaya Tritiya auspicious buying tips: হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বছরের অন্যতম পবিত্র এবং শুভ দিন হল অক্ষয় তৃতীয়া। ২০২৬ সালের ১৯ এপ্রিল এবং ২০ এপ্রিল মিলে পালিত হচ্ছে এই বিশেষ তিথি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনটি কোনও নতুন কাজ শুরু করা, বিনিয়োগ করা বা মূল্যবান সামগ্রী কেনার জন্য অত্যন্ত ফলদায়ক। বিশ্বাস করা হয়, এই দিনে কেনাকাটা করলে ঘরে সমৃদ্ধি ও সুখের আগমন ঘটে। কিন্তু আপনি কি জানেন, আপনার রাশির ওপর ভিত্তি করে কোনও বিশেষ বস্তু কেনা আপনার জীবনে আরও বেশি সৌভাগ্য বয়ে আনতে পারে? সেই বিষয়েই জেনে নেওয়া যাক।
অক্ষয় তৃতীয়ার তাৎপর্য
‘অক্ষয়’ শব্দের অর্থ হল - যার কখনো ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়ার দিন অশুভ শক্তির প্রভাব কম থাকে এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে মান্যতা রয়েছে। অনেকে এই দিনে সোনা বা রুপো কেনেন। তবে জ্যোতিষশাস্ত্র মতে, নিজ রাশির জাতক-জাতিকাদের জন্য নির্দিষ্ট কয়েকটি বস্তু কেনা আরও বেশি কার্যকরী হতে পারে।
কোন রাশির জাতকরা কী কিনতে পারেন?
১) মেষ: মেষ রাশির অধিপতি মঙ্গল। তাই এই দিনে আপনারা মসুর ডাল বা তামা জাতীয় কিছু কিনতে পারেন। এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং কাজের পথে আসা বাধা দূর করতে সাহায্য করবে।
২) বৃষ: শুক্রের অধিপতি এই রাশির জন্য রুপোর গয়না বা বাসন কেনা অত্যন্ত শুভ। এটি আপনার জীবনে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখবে।
আরও পড়ুন: Lucky Zodiac Signs: আসছে বৃহস্পতি ও চন্দ্রের যোগ! মেষ সহ একগুচ্ছ রাশির বাম্পার লাভ,লাকির লিস্টে কারা
৩) মিথুন: বুধের জাতক আপনারা। তাই এই দিনে মুসুর ডাল কেনা আপনার উন্নতির জন্য খুব ভালো হবে।
{{/usCountry}}৩) মিথুন: বুধের জাতক আপনারা। তাই এই দিনে মুসুর ডাল কেনা আপনার উন্নতির জন্য খুব ভালো হবে।
{{/usCountry}}৪) কর্কট: অক্ষয় তৃতীয়ায় সাদা রঙের জিনিস কিনে নিলে ভালো বলে মনে করা হবে। এই রাশির লোকেরা দুধ বা ভাত কিনতে পারেন। সাদা রঙের জিনিস কেনা কর্কট রাশির জাতকদের পরিবারে সুখ বজায় রাখবে।
৫) সিংহ: সূর্যের রাশির জাতকরা এই দিন ঘি কিনতে পারেন। সমৃদ্ধির সঙ্গে ঘি জড়িত। এটি আপনার মান-সম্মান ও প্রভাব বৃদ্ধিতে সাহায্য করবে।
৬) কন্যা: ব্যবসায়িক সাফল্যের জন্য কন্যা রাশির জাতকরা সবুজ রঙের কোনও সামগ্রী কিনতে পারেন। সবুজ শাকসবজি কিনুন। এটি জীবনে সুস্বাস্থ্য এবং সবকিছুতে সঠিক ভারসাম্য দেবে। আর্থিক স্বচ্ছলতা আনবে।
৭) তুলা: অক্ষয় তৃতীয়ায় দই কেনা উচিত। সাদা রঙের যে কোনও কিছু নিতে পারেন। সম্পর্কের মধ্যে একটি ভালো ভারসাম্য থাকবে। একইসঙ্গে বাড়ির সুখও বাড়বে।
৮) বৃশ্চিক: মঙ্গলের প্রভাবে থাকা তামার পাত্র কিনতে পারেন। তাঁদের জীবনে ইতিবাচকতা আসবে। জীবন থেকে সবধরনের নেতিবাচকতা দূর করবে।
৯) ধনু: জ্ঞানের প্রতীক বৃহস্পতির জাতকদের জন্য হলুদ রঙের বস্ত্র কেনা সবচেয়ে শুভ। এটি আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করবে।
১০) মকর: শনির অধিপতি এই রাশির জন্য উরাদ ডাল কেনা বেশ শুভ। এটি আপনার কাজে স্থায়িত্ব আনবে।
১১) কুম্ভ: উদ্ভাবনী কুম্ভ রাশির জাতকরা এই দিনে তিল কিনতে পারেন। জীবন থেকে নেতিবাচকতা দূর হবে।
১২) মীন: মীন রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই হলুদ রঙের জিনিস গ্রহণ করতে পারেন। এই রাশিচক্রের লোকেরা একটি হলুদ রঙের কাপড়ও কিনতে পারেন। এটি বাড়িতে সুখ বয়ে আনবে এবং এটি জীবনে সৌভাগ্যও বয়ে আনবে।
ডিসক্লেইমার: জ্যোতিষীদের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে।