Baba Vanga 2026 Prediction: বাবা ভাঙ্গার ২০২৬ সাল নিয়ে হাড়হিম করা ভবিষ্যদ্বাণী! নতুন বছরে কী ঘটতে পারে?
২০২৬ সালেও কি যুদ্ধ, সংঘাত অব্যাহত থাকবে বিশ্বে? কী বলছে বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী?
বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে গোটা বিশ্ব জুড়ে নানান কৌতূহল থাকেই। এছাড়াও আগামী বছর কেমন কাটতে চলেছে, তা নিয়েও বেশ কিছুটা উদ্বেগ, আশা অনেকের মনেই রয়েছে। ২০২৫ সাল জুড়ে হানাহানি, সংঘাতের মাঝে জঙ্গি আক্রমণের ঘটনাও দেখা গিয়েছে। ভারতে পহেলগাঁওর ঘটনার পর ভারত-পাক সশস্ত্র সংঘাতও দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন থাকতেই পারে, ২০২৬ সালেও কি সংঘাতের আবহ থাকবে? কী বলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী?

কে বাবা ভাঙ্গা?
তথ্য বলছে, বাবা ভাঙ্গার পুরো নাম ভঙ্গেলিয়া পান্ডেভা দিমিত্রোভা। তিনি ১৯১১ সালে জন্মগ্রহণ করেন। আর মৃত্যু হয় ১৯৯৬ সালে। বহুগেরিয়ার এই রহস্যময়ী ভবিষ্যদ্রষ্টা জ্যোতিষী বাবাভাঙ্গাকে ঘিরে নানান কথা প্রচলিত রয়েছে। দেখে নেওয়া যাক, ২০২৬ সালের জন্য বাবা ভাঙ্গা কী বলেছেন?
সংঘাত আরও বাড়বে ২০২৬ সালে?
বেশ কিছু তথ্য বলছে, ২০২৬ সালে বিশ্বমঞ্চে এক বড় আকারের সংঘাত দেখা দিতে পারে। এক্ষেত্রে বিশ্বের দুটি বড় শক্তি সংঘাতের রাস্তা নিতে পারে। যে সংঘাত বহু দেশে ছড়িয়ে পড়তে পারে, বলেও সম্ভাবনার কথা বলেছেন বাবাভাঙ্গা। তবে এই দুই বিশ্বশক্তি কারা, বা কোন দেশ তার দ্বারা প্রভাবিত হবে, তা স্পষ্ট করে জানা যাচ্ছে না।
( Bangladesh Latest: ইউনুস সরকারের উপদেষ্টা নজরুলের শাশুড়ির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ!)
AIর দাপট বাড়বে:-
বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী বলছে, আসন্ন সময়ে কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই-র দাপট বাড়বে। ২০২৬ সালে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জায়গায় এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তা নিজের মতো করে অজান্তে এন্ট্রি নিয়ে নিতে পারে! এমন সম্ভাবনাও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে উঠে আসছে।
ভিনগ্রহীরা আসতে পারে?
২০২৬ সালে পৃথিবীর মাটিতে ভিনগ্রহীদের পদার্পণ হতে পারে বলেও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর ইঙ্গিত। আগামী বছরের নভেম্বর মাস নাগাদ এমন কিছু একটা ঘটতে পারে।
রুশ নেতা…
২০২৬ সালে কোনও রুশ নেতার উত্থানের ইঙ্গিত দিয়েছেন বাবাভাঙ্গা। উল্লেখ্য, চলতি সময়ে রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ চলছে। সেই প্রেক্ষিতে এই ভবিষ্যদ্বাণী বেশ তাৎপর্যপূর্ণ।
আবহাওয়া নিয়ে…
২০২৬ সালে আবহাওয়ার পরিবর্তনের বেশ কিছু খারাপ প্রভাব বিশ্বে পড়তে পারে। এমন ভবিষ্যদ্বাণী রয়েছে বাবা ভাঙ্গার। সেক্ষেত্রে খরা, বন্যার মতো সমস্যা সামনে আসতে পারে।
শক্তিধর হবে এশিয়া?
বিশ্বমানচিত্রে দাপট ধরে রাখবে এশিয়া, এমনই ভবিষ্যদ্বাণী রয়েছে বাবা ভাঙ্গার। এক্ষেত্রে শক্তির কেন্দ্র হিসাবে চিনের নাম বহু মিডিয়া রিপোর্টে উল্লেখ রয়েছে। এলাকা সম্প্রসারণ একটি নতুন ইস্যু হয়ে উঠতে পারে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


