হাতে বুধের এই বিশেষ অবস্থান বলে দেবে আপনার চারিত্রিক গুণ, জেনে নিন বিস্তারিত
হস্তরেখাবিদ্যা অনুযায়ী, হাতের রেখা এবং আঙুলের নিচে ফোলা অংশগুলি যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নিজেই বুঝতে পারবেন। বিয়ে থেকে শুরু করে ভাগ্য, এমনকি স্বাস্থ্য সম্পর্কে ইঙ্গিত দেয় এই রেখাগুলি। তাহলে নিচে যে উঁচু ফোলা অংশগুলি থাকে সেখানে থাকে শুক্র, সূর্য এবং বুধ।
হস্তরেখাবিদ্যা অনুযায়ী, হাতের রেখা এবং আঙুলের নিচে ফোলা অংশগুলি যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নিজেই বুঝতে পারবেন। বিয়ে থেকে শুরু করে ভাগ্য, এমনকি স্বাস্থ্য সম্পর্কে ইঙ্গিত দেয় এই রেখাগুলি। তাহলে নিচে যে উঁচু ফোলা অংশগুলি থাকে সেখানে থাকে শুক্র, সূর্য এবং বুধ।
হাতে বুধের এই বিশেষ অবস্থান বলে দেবে আপনার চারিত্রিক গুণ
এই ফোলা অংশগুলি নিয়ে যদি ভালো করে আলোচনা করা যায় তাহলে বুঝতে পারবেন আপনি ঠিক তেমন মানুষ। আজ এই প্রতিবেদনে বুধ পর্বত নিয়ে আলোচনা করা হবে। এই পরবর্তী একজন ব্যক্তির আচরণ এবং চতুরতা প্রমাণ করে। সবার হাতে বুধ পর্বত একরকম থাকে না। ব্যক্তিভেদে এর গঠন বিভিন্ন রকম হয়। প্রতিটি গঠনের পেছনে থাকে এমন একটি গোপন রহস্য যা আপনি হস্তরেখাবিদ্যা না জানলে বুঝতে পারবেন না।
হস্তরেখাবিদ্যা অনুযায়ী, বুধ পর্বত অবস্থান করে কনিষ্ঠ আঙুলের ঠিক নিচে। এটি যদি ফোলা অংশে অবস্থিত করে তাহলে শুভ বলে বিবেচনা করা হয়। কিন্তু যদি এটি সমতল গঠনের হয় তাহলে এদিকে অশুভ বলে বিবেচনা করা হয়।
বুধ পর্বতের লক্ষণ:
১) যাদের হাতে বুধ পর্বত উঁচু হয়ে থাকে, সেক্ষেত্রে মনে করা হয় সেই ব্যক্তিরা একজন সফল বক্তা হতে পারেন। বিজ্ঞান এবং গণিতের মতো বিষয়গুলিতে তারা ভীষণভাবে আগ্রহী হন। এরা ভালো অভিনেতা অথবা ভালো আইনজীবী হতে পারেন। সমস্ত কিছু বিষয় নিয়ে পরিচালনা করার দক্ষতা এই ব্যক্তিদের মধ্যে থাকে।
২) যাদের হাতে বুধ পর্বত সামান্য চ্যাপ্টা তারা কুসংস্কারাচ্ছন্ন জন্য হন বলে মনে করা হয়। এই ধরনের ব্যক্তিরা প্রায়শই মানসিক দিক থেকে দুর্বল হন এবং অপ্রয়োজনীয় সাধনা দিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেন।
৩) যে সমস্ত ব্যক্তিদের ভুতপর্বত একেবারে সমতল থাকে, তারা আর্থিক সমস্যার সম্মুখীন হন বলে মনে করা হয়। এরা মানসিকভাবে ভীষণভাবে দুর্বল হন।
৪) কিন্তু যাদের বুধ পর্বত অতিরিক্ত উঁচু বা ফোলা হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিরা ধূর্ত এবং প্রতারক প্রকৃতির হয় বলে মনে করা হয়।
Home/Astrology/হাতে বুধের এই বিশেষ অবস্থান বলে দেবে আপনার চারিত্রিক গুণ, জেনে নিন বিস্তারিত