...
...
Next Story

Budh and Shukra Gochar: বুধ আর শুক্র কৃপার মেজাজে! ২০২৬র শুরুতেই ধুন্ধুমার লাভ বৃষ সহ কাদের?

বুধ ও শুক্র রয়েছে কৃপার মেজাজে। কোন কোন রাশি লাভের মুখ দেখতে চলেছে? দেখে নিন।

Published on: Nov 5, 2025, 17:00:14 IST
Advertisement

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি রাশি ও গ্রহ, নক্ষত্রের আলাদা গুরুত্ব রয়েছে। আসন্ন সময় শুক্র ও বুধের বিশেষ অবস্থানের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বলছে জ্যোতিষশাস্ত্রের গণনা। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে জানুয়ারি মাসে ব্যবসার দাতা বুধ ও ধন সম্পত্তির দেবতা শুক্রের যুতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। যার ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে পারে। সাফল্য আসতে পারে একাধিক রাশির ভাগ্যে। কারা লাকি? রইল রাশিফল।

বুধ আর শুক্রের গোচরে লাভের মুখ দেখতে চলেছেন কারা?
বুধ আর শুক্রের গোচরে লাভের মুখ দেখতে চলেছেন কারা?

মকর

২০২৬ সাল শুরু হতেই মকর রাশির ভাগ্যে আসতে চলেছে সৌভাগ্য। যেকোনও কাজে আপনার কার্যশৈলীতে আরও নিপুণতা আসবে। আপনার দ্বারা করা পরিণামে আপনি ভালো লাভ পাবেন। নিবেশ, আর অংশিদারীর কাজেও অংশ নিতে পারেন। কৌশল আর বিকাশের দিকে আপনার নজর কেন্দ্রীভূত হবে। অবিবাহিতরা পেতে পারেন বিয়ের প্রস্তাব।

( Vastu Shastra Tips: বাস্তুশাস্ত্র মতে বাড়িতে করলা, লঙ্কা গাছ রাখা কি শুভ? কী ফল মেলে? রইল টিপস)

( Lucky Zodiac Signs: মঙ্গল, শুক্র একসঙ্গে কৃপার মেজাজে! নভেম্বর ২০২৫-এই কপাল খুলবে কুম্ভ সহ ৩ রাশির)

( Shubman Abhishek Friendship: অর্শদীপ, অভিষেকের জমিয়ে টিটকিরি শুভমনকে! কী নিয়ে? সাগর-নীলে গা ভাসালেন কারা?)

বৃষ

এই কাজে ভাগ্যের সহায়তা পাবেন। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে ভালো লাভ পাবেন। পারিবারিক জীবনে আনন্দ বাড়বে। প্রতিযোগিতার ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছেন, তাঁরা পাবেন বিশেষ লাভ। আর্থিক দিক থেকে বেশ কিছু লাভ হবে। মনে আত্মবিশ্বাসের সঞ্চার হবে। জীবনসঙ্গীর থেকে ভালো সম্পর্ক স্থাপন হবে। বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন হবে। কোনও শুভ খবর পেতে পারেন।

মীন

এই যুতি আপনাদের গোচর কুণ্ডলীতে তৈরি হবে। সুখ সুবিধা পাবেন। কোনও গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। মা আর শ্বশুরবাড়ির সকলের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। যে পরিকল্পনা আপনার দীর্ঘদিন ধরে রয়েছে, তা এবার সম্পন্ন হবে। আটকে থাকা কাজে আসবে গতি। বেশ কিছু বিলাসী জিনিসপত্র কিনতে পারবেন।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe