...
...
Next Story

Lucky Zodiac Signs: দেবগুরু ও দৈত্যগুরুর বিরল যোগ! নভেম্বরের শুরুতেই ধুন্ধুমার লাভের সময় আসন্ন কাদের?

আসছে শুক্র ও বৃহস্পতির যোগ। তারফলে একগুচ্ছ রাশির লাভ আসন্ন। কারা লাকি?

Published on: Oct 30, 2025, 13:08:10 IST
Advertisement

বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে দৈত্যগুরু শুক্র ও দেবগুরু বৃহস্পতি এক অদ্ভুত যোগ তৈরি করতে চলেছে নভেম্বর মাসে। আর আসন্ন নভেম্বর মাসের শুরুতেই রয়েছে সেই যোগ। আসছে শুক্র ও গুরুর সমকোণ যোগ বা কেন্দ্রদৃষ্টি যোগ। এমন শুভ যোগে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন, তার হদিশ দিচ্ছে রাশিফল। রাশিফলে দেখে নিন লাকি রাশির তালিকায় আপনার রাশিটিও রয়েছে কী না! কেরিয়ার সহ বিভিন্ন দিক থেকে এই রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।

গুরু শুক্রের কেন্দ্র দৃষ্টি যোগ শুরু হতে চলেছে।
গুরু শুক্রের কেন্দ্র দৃষ্টি যোগ শুরু হতে চলেছে।

ধনু

এই সময় আপনার হাতে হঠাৎ টাকা আসবে। চাকরিরতরা আরও বেশি টাকা রোজগার করতে পারবেন। হঠাৎ করে হাতে বড় অঙ্কের টাকা আসতে পারে। কোনও প্রকল্প আটকে থাকলে, তা থেকে আসতে পারে টাকা। শত্রুদের হারিয়ে জয়লাভ করতে পারবেন। আত্মবিশ্বাস বাড়তে পারে। নতুন গাড়ি, বাড়ি কিনতে পারেন। শিক্ষা, কথা বার্তার সঙ্গে জড়িতরা খুব লাভ পেতে পারেন।

(Rohit Sharma Weight Loss: ১১ কেজি কমিয়েও নট আউট রোহিত! দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ঝরাবেন আরও, সিক্রেট কী?)

(Travel Tips: ভিসা ছাড়াই পৃথিবীর ৫৯ দেশে ভ্রমণের সুযোগ ভারতীয়দের! তালিকায় কারা?)

( Shanidev Blessed Lucky Zodiacs: আসছে নতুন বছর! ২০২৬-এ ৩ রাশিতে দণ্ডনায়ক শনিদেবের কৃপাবর্ষণ আসন্ন, লাকি কারা?)

বৃষ

আপনাদের জন্য এই শুক্র ও গুরুর সমকোণ যোগ খুবই লাভদায়ী। টাকার আগমনের রাস্তা খুলবে। মান, সম্মান বাড়বে। কর্মস্থলে পরিস্থিতি আগের থেকে ভালো হবে। মান সম্মান বাড়বে। পদ প্রতিষ্ঠা হবে। সুখ শান্তি আসবে। আপনার বহু ইচ্ছা পূরণ হবে। সেভিংস বাড়বে।

তুলা

কেন্দ্র দৃষ্টি যোগের ফলে শুভ সময় আসতে চলেছে। আয়ের নতুন নতুন রাস্তা বের হবে। কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বিনিয়োগ বা অংশীদারীর কাজে পাবেন লাভ। দূরের কোথাও যাত্রা সম্ভব। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। টাকা আসার ভালো রাস্তা তৈরি হবে। ফলত আসন্ন নভেম্বর মাসের প্রথম থেকেই ভালো সময় কাটতে চলেছে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe