...
...
Next Story

হাতের রেখা নয়, আপনার তর্জনী ফাঁস করে দিতে পারে আপনার গোপন রহস্য! জ্যোতিষমত কী বলছে?

শুধুমাত্র হাতের রেখা নয়, হাতের পাঁচটি আঙুল দেখেও জানা যাবে আপনার ভবিষ্যৎ। হাতের পাঁচটি আঙুল বিভিন্ন গ্রহের সঙ্গে সম্পর্কিত থাকে আর তাই প্রতিটি আঙুলের নিজস্ব তাৎপর্য থাকে।

Published on: Jan 7, 2026, 18:00:58 IST
Advertisement

শুধুমাত্র হাতের রেখা নয়, হাতের পাঁচটি আঙুল দেখেও জানা যাবে আপনার ভবিষ্যৎ। হাতের পাঁচটি আঙুল বিভিন্ন গ্রহের সঙ্গে সম্পর্কিত থাকে আর তাই প্রতিটি আঙুলের নিজস্ব তাৎপর্য থাকে। হস্তরেখা বিদ্যা অনুযায়ী, বৃদ্ধাঙ্গুলির পাশের আঙ্গুল অর্থাৎ তর্জনী বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত থাকে। তর্জনীর আকৃতি একজন ব্যক্তির সম্পর্কে এমন অনেক কিছু প্রকাশ করে যা আপনি জানতেও পারবেন না।

আপনার তর্জনী ফাঁস করে দিতে পারে আপনার গোপন রহস্য
আপনার তর্জনী ফাঁস করে দিতে পারে আপনার গোপন রহস্য

হস্তরেখা বিদ্যা অনুযায়ী তর্জনীটি বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমাঙ্গুলের মাঝখানে অবস্থিত যার নিচে গুরু পর্বত অর্থাৎ বৃহস্পতি পর্বত থাকে। এই গুরু ধর্ম এবং সম্পদের প্রতিনিধিত্ব করে। তাই তর্জনী সব সময় শুভ কাজের জন্যই ব্যবহার করা উচিত। কাউকে অপমান করার জন্য তর্জনী ব্যবহার করা হলে তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

( Weather Forecast Winter in WB: বছরের প্রথম দিনেই পিকনিকের আমেজ উস্কে 'ক্রিজে' শীত! আবহাওয়ার রিপোর্ট একনজরে)

তর্জনীর আকৃতি

একটি লম্বা তর্জনী আপনার মধ্যে শক্তিশালী নেতৃত্বের ক্ষমতা নির্দেশ করে। এই ধরনের ব্যক্তিরা বিখ্যাত নেতা হয়ে ওঠেন। চওড়া নখসহ একটি চ্যাপ্টা তর্জনী আত্মবিশ্বাসের ইঙ্গিত দেয়। এই ধরনের মানুষরা আত্মবিশ্বাসী এবং তীক্ষ্ণ মনের মানুষ হয়। প্রতিটি কাজেই সাফল্য অর্জন করেন এই ব্যক্তিরা।

( Shastra Tips: বজরংবলীকে কোন ধরনের প্রদীপ দিয়ে পুজো করা শুভ? রইল কিছু টিপস)

তর্জনী যদি মোটা হয় এবং লোক যদি মোটা হয় তাহলে মনে করতে হবে এই ধরনের মানুষটা ভীষণ উদার হন এবং প্রচুর দান ধ্যান করেন।

যদি আপনার তর্জনী ছোট হয় তাহলে মনে করতে হবে এরা নিজেদের সম্পর্কে নেতিবাচক চিন্তা করতে থাকেন। তবে এই ধরনের মানুষরা অনেক সমস্যার সম্মুখীন হলেও জীবনে অনেক সম্মান পান।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks