শুধু হাতের রেখা নয়, আপনার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বলে দেবে আপনার ব্যক্তিত্বের এমন অনেক গোপন তথ্য যা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শুধু চোখ, কান বা নাকের আকৃতি নয়, হাত এবং পায়ের আঙুল কিন্তু জানান দিতে পারে আপনার মধ্যে লুকিয়ে থাকা রহস্যময় আপনিকে।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, হাতের বৃদ্ধাঙ্গুলি যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে বোঝা যাবে আপনি মানুষটি কেমন। যে সমস্ত ব্যক্তির বুড়ো আঙ্গুলের উপরের ভাগ নিম্নভাগে তুলনায় বড় হয় অথবা লম্বা হয় তারা নিখুঁত কাজ করতে ভালোবাসেন বলে মনে করা হয়।
এই সমস্ত মানুষের কাছে কাজের থেকে বড় কিছু হয় না। সবকিছুতেই নিজেকে ভালো প্রমাণ করতে চান এই ধরনের মানুষ। বেনিয়ম কিছু একেবারেই সহ্য করতে পারেন না এরা।
( Weather Forecast Winter in WB: বছরের প্রথম দিনেই পিকনিকের আমেজ উস্কে 'ক্রিজে' শীত! আবহাওয়ার রিপোর্ট একনজরে)
যাদের বৃদ্ধাঙ্গুলির ওপরের অংশ নিচের থেকে ছোট হয় তারা আপাতদৃষ্টিতে বিনয়ী বা নম্র প্রকৃতির হন। কারো সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না এই মানুষরা। তবে ভেবেচিন্তে কাজ করলেও আত্মবিশ্বাসী হন এই মানুষগুলি।
যাদের বৃদ্ধাঙ্গুলির ওপরে এবং নিম্নভাগ সমান সমান হয় তারা খামখেয়ালী প্রকৃতির মানুষ হন। মাঝেমধ্যেই রেগে যান তারা। দরকারে অপরের কথা শুনতে পছন্দ করলেও দিনের শেষে নিজের মনের মত কাজ করতেই ভালোবাসেন এরা।
{{/usCountry}}যাদের বৃদ্ধাঙ্গুলির ওপরে এবং নিম্নভাগ সমান সমান হয় তারা খামখেয়ালী প্রকৃতির মানুষ হন। মাঝেমধ্যেই রেগে যান তারা। দরকারে অপরের কথা শুনতে পছন্দ করলেও দিনের শেষে নিজের মনের মত কাজ করতেই ভালোবাসেন এরা।
{{/usCountry}}( Shastra Tips: বজরংবলীকে কোন ধরনের প্রদীপ দিয়ে পুজো করা শুভ? রইল কিছু টিপস)
যাদের বৃদ্ধাঙ্গুলি কিছুটা নমনীয় হয় তারা খুব খোলা মনের মানুষ হন। যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন এরা। পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো মনোযোগী হন এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষমতা থাকে এই মানুষগুলির।
যে মানুষদের বৃদ্ধাঙ্গুলি শক্ত হয় তারা কিন্তু জেদি প্রকৃতির হন। অপরকে পরিচালনা করতে পছন্দ করেন এই মানুষগুলি। তবে এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে প্রচুর।