...
...
Next Story

সকাল সন্ধ্যা বাড়িতে জ্বালান একটি বিশেষ প্রদীপ, সৌভাগ্য ধরা দেবে নিমেষে

হিন্দু ধর্মমতে প্রত্যেকটি গার্হস্থ্য বাড়িতে সকাল এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মাটির প্রদীপ জ্বালানো হয় তবে অনেক ক্ষেত্রে কাঁসার বা স্টিলের প্রদীপও জ্বালানো হয়।

Published on: Feb 1, 2026, 11:21:38 IST
Advertisement

হিন্দু ধর্মমতে প্রত্যেকটি গার্হস্থ্য বাড়িতে সকাল এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মাটির প্রদীপ জ্বালানো হয় তবে অনেক ক্ষেত্রে কাঁসার বা স্টিলের প্রদীপও জ্বালানো হয়। কিন্তু আপনি হয়তো জানেন না এমন একটি বিশেষ প্রদীপ রয়েছে, সেটি যদি আপনি জ্বালাতে পারেন তাহলে সৌভাগ্য আপনার কাছে খুব সহজেই ধরা দেবে।

বাড়িতে কোন প্রদীপ জ্বালানো শুভ?

সকাল সন্ধ্যা বাড়িতে জ্বালান একটি বিশেষ প্রদীপ
সকাল সন্ধ্যা বাড়িতে জ্বালান একটি বিশেষ প্রদীপ

আপনি যদি আটা দিয়ে প্রদীপ বানিয়ে চালাতে পারেন তাহলে সেটি খুব শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে, গমে মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে। তাই আপনি যদি আটা দিয়ে তৈরি প্রদীপ বানিয়ে প্রত্যেকদিন চালাতে পারেন তাহলে সেটির থেকে ভালো আর কিছু হয় না।

শাস্ত্র মতে আটার তৈরি প্রদীপ জ্বালালে বেশ কিছু উপকারিতা হবে আপনার জীবনে। তবে এই প্রদীপ জ্বালানোর বিশেষ কিছু নিয়ম রয়েছে এবং বিশেষ কিছু ভাবে এই প্রদীপ জ্বালালে তার আলাদা আলাদা উপকার পাবেন আপনি।

মনের ইচ্ছে পূরণ: এই গমের তৈরি আটার মধ্যে জল মিশিয়ে মন্ড তৈরি করে যদি পঞ্চ প্রদীপ জ্বালাতে পারেন তাহলে আপনার মনের ইচ্ছে পূরণ হবে। তবে এই প্রদীপ পরপর পাঁচটি মঙ্গলবার পঞ্চমুখী হনুমানের মন্দিরে গিয়ে জ্বালাতে হবে।

আরও পড়ুন: মাঘী পূর্ণিমায় দান করুন এই জিনিস, কাটবে গ্রহদশা, মুক্তি পাবেন দুর্ভাগ্য থেকে

আর্থিক সমৃদ্ধি: আটার সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে যদি প্রদীপ তৈরি করে জ্বালাতে পারেন তাহলে অর্থকষ্ট আপনার জীবন থেকে বিদায় নেবে। এই প্রতি প্রতিদিন দুবেলা জ্বালাতে হবে সর্ষের তেল দিয়ে। এই কাজ করলে আপনার জীবনে নতুন নতুন আয়ের সুযোগ আসবে।

আরও পড়ুন: বছরের প্রথম সূর্যগ্রহণ তৈরি করবে বিরল যোগ, ক্ষতি হতে পারে এই ৩ রাশির

বিয়েতে বাধা: আপনার বিয়েতে যদি বাধা সৃষ্টি হয় তাহলে সেই বাধা কাটাতে হলুদ মেশানো আটার প্রদীপ সামান্য ঘি দিয়ে জ্বালালে আপনার বিয়েতে আসা সমস্ত বাধা কেটে যাবে। তবে ঘি শেষ না হওয়া পর্যন্ত এই প্রদীপ জ্বলতে দিতে হবে।

ঋণমুক্তি: আপনার কাঁধে যদি ঋণের বোঝা থাকে তাহলে তুলসী মঞ্চে আটার প্রদীপ প্রত্যেক দিন জ্বালাতে থাকুন। প্রতিদিন যদি নিষ্ঠাভরে এই কাজ করেন তাহলে কোনও জটিলতা ছাড়াই আপনার জীবন থেকে ঋণের বোঝা নেমে যাবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks