না জেনে পরবেন না সব ধাতুর আংটি! হতে পারে বড় সমস্যা?
নারী থেকে পুরুষ সকলেই আংটি পরতে ভীষণ ভালোবাসেন। কেউ কেউ সোনার আংটি পরেন, যারা পারেন না তারা অন্তত রুপোর আনতে পরেন। এছাড়াও অন্যান্য ধাতুর আংটিও পরিধান করেন অনেকে। কিন্তু আপনি কি জানেন বিশেষ কিছু রাশির জন্য বিশেষ কিছু ধাতুর আংটি একেবারেই পরা উচিত নয়।
নারী থেকে পুরুষ সকলেই আংটি পরতে ভীষণ ভালোবাসেন। কেউ কেউ সোনার আংটি পরেন, যারা পারেন না তারা অন্তত রুপোর আনতে পরেন। এছাড়াও অন্যান্য ধাতুর আংটিও পরিধান করেন অনেকে। কিন্তু আপনি কি জানেন বিশেষ কিছু রাশির জন্য বিশেষ কিছু ধাতুর আংটি একেবারেই পরা উচিত নয়।

শাস্ত্র অনুযায়ী, একজন মানুষের সব রকম ধাতুর আংটি পরা একেবারেই উচিত নয়। সোনা অথবা রুপো, পরিধান করার আগে জেনে নিতে হবে আপনার রাশি অনুযায়ী সেটি প্রযোজ্য কিনা। মেষ থেকে মিথুন, আংটি পরিধান করার আগে জেনে নিন আপনার জন্য সঠিক ধাতু কোনটি?
মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য তামার আংটি সবথেকে শুভ বলে মনে করা হয়। বাম হাতের কনিষ্ঠায় আপনি যদি তামার আংটি পড়েন তাহলে সেটি খুব শুভ প্রমাণিত হয়
আরও পড়ুন: আপনার ভালবাসার মানুষটি কতটা বিশ্বস্ত? বলে দিতে পারে জন্ম সংখ্যা, দেখে নিন
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকারা রুপোর আংটি পরিধান করতে পারেন। ডান হাতের মধ্যমায় এই আমটি পরলে জীবনে সুখ আসে।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকারা যদি তামার আংটি পড়তে পারেন ডান হাতের কনিষ্ঠা হয় তাহলে তা শুভ বলে মনে করা হয়।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকারা ডান হাতের কনিষ্ঠায় রুপোর আংটি পরলে আবেগ নিয়ন্ত্রণে থাকে। সম্পর্কের জটিলতা থেকেও আপনি মুক্তি পেতে পারেন এই আংটি পরলে।
সিংহ রাশি: ডান হাতের অনামিকায় সোনার আংটি পরলে সিংহ রাশির ব্যক্তিদের জীবন সুখকর হয়ে ওঠে।
কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকারা হাতে যদি প্লাটিনামের আংটি পরতে পারেন তাহলে সেটা খুব ভালো ফল দেবে।
আরও পড়ুন: সকাল সন্ধ্যা বাড়িতে জ্বালান একটি বিশেষ প্রদীপ, সৌভাগ্য ধরা দেবে নিমেষে
তুলা রাশি: আপনার যদি অতিরিক্ত অর্থ খরচ হয়ে যায় তাহলে ডান হাতের বুড়ো আঙ্গুলে রুপোর আংটি পরলে অর্থ সঞ্চয় করতে পারবেন আপনি।
বৃশ্চিক রাশি: বাম হাতের অনামিকায় তামার আংটি পরলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী জীবন খুব ভালো প্রতিপন্ন হবে। পারিবারিক জীবনের পাশাপাশি কর্ম ক্ষেত্রেও ভালো ফল আসবে এই কাজ করলে।
ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের ডান হাতের তর্জনীতে সোনার আংটি পরা উচিত। এই আংটি পরিধান করলে আপনি সবদিক থেকে ভালো ফল পাবেন।
মকর রাশি: আর্থিক সমস্যা থেকে প্রতিকার পাওয়ার জন্য বাম হাতের মধ্যমা লোহার আংটি পরতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
কুম্ভ রাশি: জীবনে সুখ শান্তি আনার জন্য বাম হাতের মধ্যমায় লোহার আংটি পরতে পারেন কুম্ভ রাশি জাতক-জাতিকারা।
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সবথেকে ভালো যদি তারা ডান হাতের অনামিকায় সোনার আংটি পরতে পারেন।
E-Paper











