Lucky Zodiacs during WB Election Result: বাংলার ভোটগণনার সময় এই ৪ রাশির জীবন ভরে যাবে খুশিতে, হবে বিশাল উন্নতি, কাদের?

Lucky Zodiacs during WB Election Result: শনি গোচর অনেক রাশির জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে। শনিদেব মানুষকে শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের শিক্ষা দেন। যাঁরা ধৈর্য ধরে পরিশ্রম করবেন, ২০২৬ সালে শনিদেব তাঁদের দু'হাত ভরে দেবেন।

Published on: Apr 26, 2026, 13:46:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা হিসেবে গণ্য করা হয়। শনি যখন এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন, তখন তাকে 'শনি গোচর' বলা হয়। শনির এই অবস্থান পরিবর্তন সমস্ত ১২টি রাশির জীবনেই গভীর প্রভাব ফেলে। আর শনিদেবের প্রভাবে আগামী ১৭ মে পর্যন্ত কয়েকটি রাশির জাতকদের জীবনে ইতিবাচক ফল পড়বে। অর্থাৎ বাংলায় বিধানসভা নির্বাচনের ফলাফলের সময় ওই রাশির জাতকদের ভাগ্য ভালো থাকবে।

শনিদেবকে কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা হিসেবে গণ্য করা হয়।
শনিদেবকে কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা হিসেবে গণ্য করা হয়।

কোন কোন রাশির ভাগ্য চমকাবে?

১) মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ সময় চলবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের আয়ের নতুন উৎস তৈরি হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক স্বচ্ছলতা আসার ফলে মানসিক শান্তি বজায় থাকবে।

আরও পড়ুন: Shukra Gochar 2026: কালই পালটাবে এই ৩ রাশির ভাগ্য, কষ্ট ভুলিয়ে আসবে শান্তির জোয়ার, চমকাবে জীবন

২) বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য ২০২৬ সালটি সাফল্যের বছর হতে পারে। শনির কৃপায় বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শুভ সংবাদ পেতে পারেন। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকে ভালো মুনাফা অর্জিত হবে।

আরও পড়ুন: Shani Sade Sati effect: কয়েক মাস পরেই শনির সাড়েসাতি থেকে মুক্তি এই রাশির, অন্যদের কতদিন ফল ভুগতে হবে?

৩) মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য কর্মজীবনে অভাবনীয় সাফল্য নিয়ে আসবে। শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়ার ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক কলহ দূর হবে এবং দাম্পত্য জীবনে সুখ ফিরবে। নতুন কোনও প্রজেক্ট বা ব্যবসায় হাত দিলে তাতে লাভের মুখ দেখবেন।

আরও পড়ুন: Guru Gochar: ভাগ্য পাল্টে দিতে পারে বৃহস্পতির কৃপা! মিথুন, কুম্ভ সহ একগুচ্ছ রাশি লাকি

৪) ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত ইতিবাচক। আপনার সাহসিকতা ও পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। যাঁরা অবিবাহিত, তাঁদের বিবাহের যোগ তৈরি হতে পারে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More