Lucky Zodiacs from 20 November: ২০ নভেম্বর থেকে বৃশ্চিক সহ একগুচ্ছ রাশির ভাগ্য খুলতে চলেছে! আসছে চার গ্রহের বিশেষ যোগ

২০ নভেম্বর থেকে বৃশ্চিক সহ একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা লাকি?

Published on: Nov 17, 2025 5:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহেরই কিছু না কিছু না মাহাত্ম্য রয়েছে। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। আসন্ন সময়ে ২০ নভেম্বর থেকে বৃশ্চিক সহ একাধিক রাশিতে সুখের সময় আসতে চলেছে। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বৃশ্চিক রাশিতে রয়েছেন মঙ্গল, সূর্য, বুধ। এরফলে মঙ্গল আদিত্য যোগ। ত্রিগ্রহী যোগ, রুচক যোগের নির্মাণ হবে। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি? দেখে নিন।

২০ নভেম্বর থেকে বৃশ্চিক সহ এক গুচ্ছ রাশির ভাগ্য খুলতে চলেছে! আসছে চার গ্রহের বিশেষ যোগ
২০ নভেম্বর থেকে বৃশ্চিক সহ এক গুচ্ছ রাশির ভাগ্য খুলতে চলেছে! আসছে চার গ্রহের বিশেষ যোগ

বৃশ্চিক

সৌভাগ্যের সম্পূর্ণ সঙ্গত পাবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে। ধন সম্পত্তি আগের থেকে ভালোর দিকে যাবে। আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। সাহস বাড়বে। জীবনে আগমন হবে খুশি, আনন্দের। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পর্যাপ্ত ধন সম্পত্তি সঞ্চয় হবে। ব্যবসায়ী আর চাকরিরতদের সময় ভালো কাটবে।

তুলা

মঙ্গল, সূর্য, চন্দ্র, বুধ, একসঙ্গে হওয়ার ফলে বেশ কিছুটা সৌভাগ্য দেখা দেবে। হঠাৎ করে হাতে টাকা আসবে। লগ্নি বাড়বে। ছাত্র বা প্রতিযোগী পরীক্ষার্থীদের জন্য এই সময়কাল খুবই শুভ। নতুন ব্যবসা শুরুর যদি পরিকল্পনা থাকে, তাহলে তা শুভ ফল দেবে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার্থীদের জন্য এই সময়কাল অত্যন্ত শুভ। আত্মবিশ্বাস ও আত্মবলে হু হু করে বৃদ্ধি হবে। হাতে আসবে টাকা। কোনও পোক্ত চাকরি বা ধনসম্পত্তি পেতে পারেন।

( Shubman Gill Latest Update: হাসপাতাল থেকে হোটেলে ফিরলেন শুভমন! গিলকে দেখতে উডল্যান্ডসে গাঙ্গুলি, কথা হল?)


( রোহিনী-তেজস্বী দ্বন্দ্বের মধ্যে লালু যাদবের ৪ মেয়েকে পাটনা ছেড়ে যেতে দেখা গেছে)

( দিল্লি বিস্ফোরণ তদন্তে NIAর বড় সাফল্য! এবার জালে কে? উমরের কনট্যাক্ট লিস্ট থেকে হদিশ মিলল আর কার?)

( ‘বলা হয়েছে বাবাকে দেওয়া কিডনি নোংরা’, বিস্ফোরক লালুকন্যা রোহিণী, পাশে দাঁড়ালেন ভাই তেজপ্রতাপ, ঠিক কী ঘটল?)

বৃষ

দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ আপনাকে জীবনে এবার শুরু করার সুযোগ দিতে পারে এই সময়। এখন ভালো সময় কাটতে চলেছে আপনাদের। কেরিয়ারের দিক থেকে এই সময়কাল আপনাকে লাভ দেবে। চাকরির জন্য কোথাও যাত্রা করতে পারেন। আসন্ন সময় আপনি ভালো কোনও লাভ পেতে পারেন। আপনার কথা, নিজের মনের কথা অন্যকে বলতে পারলে আপনি সুখি হবেন।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

News/Astrology/Lucky Zodiacs From 20 November: ২০ নভেম্বর থেকে বৃশ্চিক সহ একগুচ্ছ রাশির ভাগ্য খুলতে চলেছে! আসছে চার গ্রহের বিশেষ যোগ