হিন্দু রীতিনীতি অনুযায়ী মকর সংক্রান্তি একটি এমন উৎসব, যা বয়ে নিয়ে আসে আনন্দে ছোঁয়া। প্রত্যেক বাড়িতে পিঠে পুলি বানানোর পাশাপাশি এই দিন চলে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। কিন্তু প্রতিবছরের মতো এই বছরেও অনেকেই বুঝতে পারছেন না ১৪ জানুয়ারি না ১৫ জানুয়ারি কবে সংঘটিত হবে মকর সংক্রান্তি।

মকর সংক্রান্তির দিন সূর্য মকর উত্তরমুখে যাত্রা শুরু করে তাই এই দিনটিকে বলা হয় উত্তরায়ন। মোটামুটি এইদিন থেকেই শীত আস্তে আস্তে বিদায় নেয় দক্ষিণবঙ্গ থেকে। ধীরে ধীরে আগমন ঘটে গরমকালের। এই দিনটিকে অত্যন্ত শুভও বলে মনে করা হয় এবং এই দিনে যদি আপনি পুজো অর্চনা করেন তাহলে তার ফল দীর্ঘস্থায়ী হবে বলে মনে করা হয়।
( Weather Forecast Winter in WB: বছরের প্রথম দিনেই পিকনিকের আমেজ উস্কে 'ক্রিজে' শীত! আবহাওয়ার রিপোর্ট একনজরে)
মকর সংক্রান্তির দিন
প্রতিবছর মকর সংক্রান্তির দিন নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়। অনেক সময় সূর্য সূর্যাস্তের পরে মকর রাশিতে প্রবেশ করে তাই কিছু কিছু নিয়ম পরের দিন পালন করা হয়। কিন্তু এই বছর সূর্যাস্তের অনেক আগেই সূর্য মকর রাশিতে প্রবেশ করবে তাই ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি পালন করার কোন সুযোগ নেই।
২০২৬ সালে মকর সংক্রান্তি পালন করা হবে ১৪ জানুয়ারি অর্থাৎ বুধবার। ১৪ জানুয়ারি বিকেল ৩:৩১ মিনিটে সংক্রান্তি ঘটবে অর্থাৎ এই সময়ে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এবং কয়েক ঘণ্টা সেখানে স্থায়ী হবে।
{{/usCountry}}২০২৬ সালে মকর সংক্রান্তি পালন করা হবে ১৪ জানুয়ারি অর্থাৎ বুধবার। ১৪ জানুয়ারি বিকেল ৩:৩১ মিনিটে সংক্রান্তি ঘটবে অর্থাৎ এই সময়ে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এবং কয়েক ঘণ্টা সেখানে স্থায়ী হবে।
{{/usCountry}}( Shastra Tips: বজরংবলীকে কোন ধরনের প্রদীপ দিয়ে পুজো করা শুভ? রইল কিছু টিপস)
মকর সংক্রান্তির দিন আপনি বাড়িতে বা নদীতে স্নান করে সূর্যকে জল নিবেদন করতে পারেন। সূর্য পুজো করে দান করতে পারেন খাদ্য, বস্ত্র, তিল অথবা গুড়। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পাশাপাশি এই দিন যদি কিছু রীতিমিতি মেনে পুজো পাঠ করেন তাহলে দেবতাদের আশীর্বাদ ধন্য হবেন আপনি।
প্রসঙ্গত, যেহেতু ১৪ জানুয়ারি অর্থাৎ বুধবার মকর সংক্রান্তি পালন করা হবে তাই এই দিন রাজ্যজুড়ে সমস্ত স্কুল এবং কলেজ বন্ধ থাকবে।