Lucky Zodiac Signs in May 2026: পরের মাসেই ৩ বড় গ্রহের মহাগোচর, ৪ রাশির হবে বিশাল লাভ, কাদের জীবনের মোড় ঘুরবে?

Lucky Zodiac Signs in May 2026: আগামী মাসের তিন বড় গ্রহের মহাগোচর। মঙ্গল, বুধ ও সূর্যের রাশি পরিবর্তন। চার রাশির জাতকদের ভাগ্যে খুলবে উন্নতির দুয়ার। কোন রাশির জাতকদের কী কী লাভ হবে?

Published on: Apr 17, 2026 9:28 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Lucky Zodiac Signs in May 2026: জ্যোতিষশাস্ত্র অনুসারে মে'তে গ্রহের অবস্থানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে মঙ্গল, বুধ এবং সূর্য- এই তিনটি প্রধান গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে, যা ‘মহাগোচর’ নামে পরিচিত। যখন একাধিক শক্তিশালী গ্রহ একই মাসে তাদের অবস্থান পরিবর্তন করে, তখন তার প্রভাব ১২টি রাশির ওপরই পড়ে। তবে মে'র এই গ্রহ বিন্যাস চারটি বিশেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থ, সাফল্য এবং সমৃদ্ধির জোয়ার নিয়ে আসবে।

পরের মাসেই তিন বড় গ্রহের মহাগোচর, চার রাশির হবে বিশাল লাভ। (ছবিটি প্রতীকী)
পরের মাসেই তিন বড় গ্রহের মহাগোচর, চার রাশির হবে বিশাল লাভ। (ছবিটি প্রতীকী)

গ্রহের পরিবর্তনের চালচিত্র

জ্যোতিষ গণনা অনুযায়ী, মে মাসের শুরুতে মঙ্গল তেজস্বিতা নিয়ে রাশি পরিবর্তন করবে। এরপর বুদ্ধির কারক গ্রহ বুধ এবং আত্মার কারক তথা গ্রহের রাজা সূর্য তাদের ঘর পরিবর্তন করবে। বুধ ও সূর্যের এই সহাবস্থান অনেক রাশিতে 'বুধাদিত্য যোগ' তৈরি করবে, যা কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য এনে দিতে পারে।

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য মে অত্যন্ত ফলদায়ক হবে। মঙ্গলের প্রভাবে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষা করছেন, তাঁদের জন্য সুসংবাদ আসতে পারে। আর্থিক দিক থেকে বিনিয়োগের জন্য এটি সেরা সময়। নতুন কোনও ব্যবসার পরিকল্পনা থাকলে মে মাসের মাঝামাঝি সময়ে তা শুরু করতে পারেন।

আরও পড়ুন: Vaivabh Lakshmi Rajyog: এপ্রিলে রয়েছে বৈভবলক্ষ্মী রাজযোগ! কপাল খুলবে বহু রাশির? কী বলছে জ্যোতিষমত

সিংহ রাশি

সূর্য সিংহের অধিপতি। মে মাসে সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি স্বর্ণালী সুযোগ নিয়ে আসবে। বুধের কৃপায় আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে, যার ফলে ব্যবসায়িক চুক্তিতে বড় অংকের লাভ হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

আরও পড়ুন: Surya Budh Yuti 2026: বুদ্ধাদিত্য যোগে মালামাল এই ৪ রাশি! কর্মক্ষেত্রে হবে ব্যাপক উন্নতি

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জন্য এই মহাগোচর আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে। বুধের প্রভাবে আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তগুলো কর্মক্ষেত্রে প্রশংসিত হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও বিবাদ থাকলে তার সমাধান হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তাও কেটে যাবে।

আরও পড়ুন: Lucky Zodiac Signs: আসছে বৃহস্পতি ও চন্দ্রের যোগ! মেষ সহ একগুচ্ছ রাশির বাম্পার লাভ,লাকির লিস্টে কারা

ধনু রাশি

ধনু রাশির জাতকদের ভাগ্যে ভাগ্যোন্নতির প্রবল যোগ রয়েছে। মঙ্গল ও সূর্যের প্রভাবে আপনার সাহসিকতা বৃদ্ধি পাবে। বিদেশে চাকরির চেষ্টা যারা করছেন, তাদের জন্য মে মাসটি অত্যন্ত শুভ। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে। হঠাত করে কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তি হতে পারে, যা আপনার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More