...
...
Next Story

Lucky Zodiac Signs: মেষ সহ ৪ রাশির ভাগ্যে নভেম্বরে সুখের ফোয়ারা! লাকির লিস্টে কারা?

নভেম্বর মাসে কোন কোন রাশির জাতক জাতিকারা সুখের মুখ দেখতে চলেছেন? লাকি কারা?

Published on: Nov 1, 2025, 17:00:07 IST
Advertisement

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে একাধিক রাশির জাতক জাতিকারা নভেম্বর মাসে সুখের মুখ দেখতে চলেছেন। বহু গ্রহের অবস্থানের নিরিখে এই গোটা মাস জুড়ে বহু যোগ তৈরির সম্ভাবনা রয়েছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন? দেখে নিন জ্যোতিষমতে।

নভেম্বর গ্রহ গোচরের ফলে সুখের মুখ দেখবেন কারা?
নভেম্বর গ্রহ গোচরের ফলে সুখের মুখ দেখবেন কারা?

মেষ

শুক্রের তুলা রাশিতে গমনের ফলে মেষ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। চাকরিরতরা প্রমোশন পেতে পারেন। বিদেশযাত্রার যোগ রয়েছে। কোথাও দূরে যেতে পারেন। ব্যবসায় নতুন পার্টনারশিপ তৈরি হতে পারে। কোনও শুভ কাজে যোগ দেওয়ার দিন শুরু হতে পারে। প্রেমের সম্মন্ধতে মিষ্টতা বাড়বে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আত্মবিশ্বাস বাড়বে।

( Auspicious Rajyog: দুঃসময় কাটবে! খেলা ঘোরাবেন বুধ, শুক্র! আসছে তাবড় যোগ, লাকির লিস্টে কারা?)

( Easy Tips to remove Ants: বাড়িতে পিঁপড়ের উপদ্রবে নাজেহাল? তাড়ানোর জন্য এই সহজ ঘরোয়া টিপস রইল)

বৃষ

আপনার স্বামীগ্রহ শুক্র এই সময়কালে ভালো পরিণাম দেবে। নতুন চাকরির যোগ শুরু হবে। ব্যবসায় যাঁরা বিনিয়োগ করতে চান, তাঁরা ভালো কিছু করতে পারবেন। ঘর পরিবারে সুখ শান্তি থাকবে। ভূমি, বাহন, সম্পত্তি কেনার যোগ তৈরি হবে। বৈবাহিক জীবনে প্রেম আর বোঝাপড়া বাড়বে।

(Shanidev Astrology: কপাল খুলে দিতে চলেছে শনিদেবের এই শুভ যোগ! ধনু সহ একগুচ্ছ রাশি লাকি)

কন্যা

শুক্র গোচর কন্যা রাশির জাতক জাতিকার জন্য আনন্দের হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। নতুন কোনও প্রকল্প ফলপ্রসূ হবে। কেরিয়ারে আসবে সাফল্য। আপনার পেশাগত ভাবমূর্তি আরও ভালোর দিকে যাবে। আপনার কথা বলার ধরনে অনেকেই প্রভাবিত হবেন। অনেকেই হবেন আকৃষ্ট। মান সম্মান বাড়বে। কোনও শুভ খবর পেতে পারেন।

সিংহ

শুক্র গোচর জীবনে নানান শুভ ফল এনে দেবে এই সময়। কেরিয়ারে উন্নতি করতে হবে। আপনার প্রতি অনেকে বেশি আকৃষ্ট হতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময় ব্যবসা বিস্তার করার। নতুন ডিল লাভদায়ী হতে পারে। সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা বাড়বে। অবিবাহিতদের জন্য শুভ প্রস্তাব আসতে পারে। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe