...
...
Next Story

Vastu Shastra Tips: বাস্তুশাস্ত্র মতে ধন সম্পদ, সমৃদ্ধি পেতে হলুদ গাছ কোন দিকে লাগানো শুভ? রইল টিপস

হলুদ গাছ বাড়িতে লাগানো নিয়ে কিছু টিপস দেখে নিন।

Published on: Dec 3, 2025, 17:00:16 IST
By
Prefer HTon Google
Advertisement

বাস্তুশাস্ত্রমতে বাড়িতে সুখ শান্তি আনতে নানান পদ্ধতির কথা বলা হয়ে থাকে। ঘরের চৌহদ্দির মধ্যে কিছু জিনিসপত্র এমনভাবে রাখার কথা বলা হয় বাস্তুমতে, যার হাত ধরে ঘরে আসে সুখ শান্তি। তেমনই বাগানের গাছপালা নিয়েও রয়েছে বাস্তুশাস্ত্রমত। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে হলুদ গাছ রোপণ করাকে শুভ বলে মনে করা হয়। এরফলে সংসারে বহু দিক থেকে লাভ হতে পারে বলে বাস্তুমত।

বাস্তুশাস্ত্র মতে ধন সম্পদ, সমৃদ্ধি পেতে হলুদ গাছ কোন দিকে লাগানো শুভ? রইল টিপস
বাস্তুশাস্ত্র মতে ধন সম্পদ, সমৃদ্ধি পেতে হলুদ গাছ কোন দিকে লাগানো শুভ? রইল টিপস

ঘরে লক্ষ্মীর কৃপা পেতে হলুদ গাছ রোপণ শুভ!

বলা হয়, বাস্তুশাস্ত্রমতে সঠিক দিকে হলুদ গাছ পুঁতলে তা শুভ ফল দিয়ে থাকে। মনে করা হয়, যাঁদের কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান কমজোর, তাঁদের জন্য এই হলুদ গাছ পোঁতা শুভ। এছাড়াও বাস্তুমতে বলা হয়, সঠিক দিশায় যদি হলুদ গাছ রোপণ করা হয় তাহলে বাড়ি থেকে নেতিবাচক প্রভাব দূর হয়ে যায়। এছাড়াও হলুদ গাছ লাগালে তা ধন সম্পত্তি বৃদ্ধি করে বলে মনে করা হয়। শাস্ত্রমতে বলা হয়, বৃহস্পতিবার হলুদ গাছ রোপণ করা শুভ। এই গাছ লাগালে ভগবান বিষ্ণু সুখী হন বলে মনে করা হয়।

( Indian navy: অপারেশন সিঁদুরে পাক নৌসেনার হাল কী হয়েছিল? মুখ খুলল ভারতীয় নেভি, ওদিকে পাকিস্তানে PAF কণ্ঠে এখনও রাফাল)

( Imran Khan Vs Asim Munir: ‘আসিম মুনির মানসিকভাবে অস্থির,যদি আমার কিছু হয়..,’ বিস্ফোরক জেলবন্দি ইমরান)

( Vastu Shastra Tips: বাস্তুশাস্ত্র মতে বিয়ের পর নবদম্পতিদের ঘর কেমন হওয়া উচিত? রইল টিপস)

কোনদিকে এই গাছ লাগানো শুভ?

বাস্তুশাস্ত্রমতে কিছু বিশেষ ফল লাভের ক্ষেত্রে হলুদ গাছ কয়েকটি সঠিক দিকে লাগানো শুভ হবে। বলা হয়, বাস্তুদোষ থেকে মুক্তি পেতে হলে, বাড়িতে পূর্ব দিক আর দক্ষিণ দিকের মাঝে এই গাছ লাগানো শুভ। উত্তর-পশ্চিম দিকে যদি হলুদ গাছ লাগানো যায়, তাহলে তা শুভ ফল দিতে পারে। এতে পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হতে পারে। পূর্ব বা উত্তর দিকেও হলুদ গাছের চারা লাগানো শুভ। এতে সংসারে সুখ, সমৃদ্ধির পাশাপাশি ধন সম্পত্তি বৃদ্ধিও হয়।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe