...
...
Next Story

Shukra Gochar 2026: কাল থেকে এই ৩ রাশির উপরে হবে টাকার বর্ষণ, ১৯ মে পর্যন্ত কাটবে সোনার সময়, কাদের?

Shukra Gochar 2026: মঙ্গলের নক্ষত্রে শুক্রের বিশেষ গোচর আর্থিক এবং ব্যক্তিগত জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে তিনটি রাশির জাতকদের ক্ষেত্রে। বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি হবে 'গোল্ডেন পিরিয়ড'।

Published on: May 7, 2026, 20:59:38 IST
Advertisement

Shukra Gochar 2026: শুক্রবার শুক্রের গোচর হতে চলেছে। রাত ৯ টা ৫১ মিনিটে মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে প্রবেশ করবে। আগামী ১৯ মে পর্যন্ত সেখানেই থাকবেন। শুক্র হল প্রেম, সম্পদ এবং ঐশ্বর্যের প্রতীক। অন্যদিকে মঙ্গল হলো শক্তি, সাহস এবং পরাক্রমের কারক। যখন শুক্র মঙ্গলের নক্ষত্রে বিচরণ করে, তখন এটি নির্দিষ্ট কিছু রাশির জন্য রাজযোগের মতো ফল নিয়ে আসে। এই বিশেষ গোচর আর্থিক এবং ব্যক্তিগত জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি হবে 'গোল্ডেন পিরিয়ড'।

মেষ রাশি: আর্থিক উন্নতির নতুন দিগন্ত

মঙ্গলের নক্ষত্রে শুক্রের গোচর হচ্ছে।
মঙ্গলের নক্ষত্রে শুক্রের গোচর হচ্ছে।

মেষ রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে। যেহেতু মেষ রাশির অধিপতি মঙ্গল, তাই মঙ্গলের নক্ষত্রে শুক্রের উপস্থিতি আপনার সাহস ও সৃজনশীলতাকে বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং আটকে থাকা পদোন্নতির যোগ রয়েছে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা বড় কোনও বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও বিবাদ থাকলে তার সমাধান হবে। আর্থিক দিক থেকে আপনি আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল বোধ করবেন।

আরও পড়ুন: Shanidev Blessings: ১৩ বছর পরে বিরল মহাযোগ! শনিদেবের কৃপায় টাকার আসবে এই ৫ রাশি, ভাগ্যে পদোন্নতিও

সিংহ রাশি: মান-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি

সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রের এই নক্ষত্র পরিবর্তন ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। আপনার ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ তৈরি হবে, যা অন্যদের প্রভাবিত করবে। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত বা গ্ল্যামার জগতে কাজ করছেন, তাঁদের জন্য এই সময়টি সেরা। নতুন কোনও গাড়ি বা বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে এবং জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন।

ধনু রাশির জাতকদের জন্য এই সময় কোনও আশীর্বাদের চেয়ে কম নয়। শুক্রের কৃপায় আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হতে শুরু করবে। যাঁরা বিদেশে পড়াশোনা করতে যেতে চান বা বহুজাতিক সংস্থায় কাজের চেষ্টা করছেন, তাঁদের জন্য শুভ খবর আসতে পারে। লটারি বা শেয়ার বাজার থেকে হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনার আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে এবং কোনও তীর্থ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। সন্তানদের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা দূর হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe