Vastu shastra: বাস্তুমতে বাড়িতে পেয়ারা গাছ লাগানো কি শুভ? সংসারে সমৃদ্ধি আনতে রইল টিপস

বাড়িতে পেয়ারা গাছ থাকা কি শুভ? বাস্তুশাস্ত্রমত, কী বলছে, দেখে নিন।

Published on: Nov 15, 2025, 17:00:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে সমৃদ্ধি ঘরে আনার নানান পরামর্শ দেওয়া হয়ে থাকে। ঘরে থাকা নানান জিনিসপত্র রাখার সঠিক স্থান কোনটি, তা নিয়ে বহু সময়ই এই বাস্তুশাস্ত্রমত পরামর্শ দেয়। দেখে নেওয়া যাক, বাস্তুশাস্ত্র অনুসারে, গাছ নিয়ে কিছু টিপস।

বাস্তুশাস্ত্রমতে বাড়িতে পেয়ারা গাছ লাগানো নিয়ে টিপস।
বাস্তুশাস্ত্রমতে বাড়িতে পেয়ারা গাছ লাগানো নিয়ে টিপস।

বহু বাড়িতেই বেশ কিছু ফলের গাছ থাকে। আম, জাম ছাড়াও বহু বাড়িতেই পেয়ারা গাছ দেখা যায়। বাড়িতে পেয়ারা গাছ রাখা কি শুভ? কী বলছে তা নিয়ে বাস্তুশাস্ত্র? বাড়ির কোনদিকে পেয়ারা গাছ থাকা শুভ? দেখে নেওয়া যাক, এই সমস্ত প্রশ্নের উত্তর।

পেয়ারা গাছ নিয়ে বাস্তু টিপস:-

কিছু গাছে দেবী দেবতাদের বসবাস রয়েছে বলে মনে করা হয়। এতে ঘরে শুভ ফল আসে বলে মনে করা হয়। পেয়ারা গাছ বাড়িতে থাকা শুভ বলে মনে করা হয়। এই গাছ বাড়ির পূর্ব দিকে লাগানো শুভ। বলা হয়, পেয়ারা গাছ বাড়ির পূর্ব দিকে রাখার ফলে বাড়িতে ইতিবাচক এনার্জি আসতে থাকে, আর বাড়ির সদস্যরা তার লাভ পান। এরফলে বাড়িতে সদস্যদের মধ্যে কেউ যদি অসুস্থও হয়ে যান, তাহলেও তা ভালো ফল দেয়। গৃহস্থে সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে। তবে সঠিক দিকে এই পেয়ারা গাছ লাগানো উচিত। ঠিক কোনদিকে তা লাগানো উচিত, তা দেখে নিন।

( ২০২৫ সালের শেষলগ্নে বুধের চালে ২ বার বদল! মেষ সহ একঝাঁক রাশির সৌভাগ্যের বন্যা)

( India Vs South Africa Test: ইডেন ম্যাচে সিরাজের জুতোর সামনে ছেঁড়া অংশ ঘিরে তুঙ্গে চর্চা! কেন এমন জানেন?)

( Vastu Tips for Marigold: বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কি গাঁদাফুলের গাছ কোনদিকে পোঁতা শুভ? সমৃদ্ধি পেতে টিপস রইল)

পেয়ারা গাছ কোন দিকে লাগানো উচিত?

বাস্তুশাস্ত্রমতে পেয়ারা গাছ বাড়ির পূর্ব দিকে লাগানো শুভ। এরফলে সংসারে সমৃদ্ধি, সুখ আসে। পূর্ব দিক, নতুন কিছু শুরু করার জন্য শুভ। সেই দিক থেকে এই দিক বেশ ভালো। ফলত, এই পূর্ব দিকই পেয়ারা গাছ পোঁতার পক্ষে ভালো। বলা হয়, পেয়ারা গাছের সঙ্গে জ্যোতিষশাস্ত্রের যোগ রয়েছে। বলা হয়, পেয়ারা গাছ শুক্র গ্রহের সঙ্গে জড়িত। আর শুক্র গ্রহ সুখ, সৌন্দর্য, বৈভবের প্রতীক। এছাড়াও বলা হয়, সন্তান সুখও মেলে পেয়ারা গাছ পোঁতার ফলে। ঘরেও আসে কাঙ্খিত সুখ শান্তি।

( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)