...
...
Next Story

Shanidev Astrology: কপাল খুলে দিতে চলেছে শনিদেবের এই শুভ যোগ! ধনু সহ একগুচ্ছ রাশি লাকি

শনিদেব তৈরি করতে চলেছেন বিপরীত রাজযোগ। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।

Published on: Oct 30, 2025, 18:00:14 IST
Advertisement

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের গুরুত্ব অপরিসীম। তাঁর অবস্থানের ভিত্তিতে একাধিক রাশির জীবনে নানান ঘটনাক্রম চলতে থাকে, বলে মত জ্যোতিষশাস্ত্রের। বাকি গ্রহদের তুলনায় শনিদেব একটিই রাশিতে দীর্ঘ সময় ধরে থাকেন। শনিদেব এবার কর্কট রাশিতে অবস্থিত গুরু বৃহস্পতির সঙ্গে তৈরি করতে চলেছেন বিপরীত রাজযোগ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন, বলছে জ্যোতিষমত। বহু রাশি তারফলে লাভবান হবেন। কারা লাকি? দেখে নিন।

শনিদেব তৈরি করতে চলেছেন বিপরীত রাজযোগ।
শনিদেব তৈরি করতে চলেছেন বিপরীত রাজযোগ।

ধনু

পরিস্থিতি যেমনই আসুক, গুরু আর শনির যোগের ফলে তৈরি বিপরীত রাজযোগ আপনাদের সহায়তা প্রদান করবে বলে মত জ্যোতিষবিদদের। স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যেতে থাকবে। ব্যক্তিত্বে আগের থেকে বেশি উজ্জ্বলতা আসবে। আর্থিক উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস দেখা দিতে পারে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যেতে চলেছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। বিদেশ থেকে আয় আসতে পারে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

( Shanidev Blessed Lucky Zodiacs: আসছে নতুন বছর! ২০২৬-এ ৩ রাশিতে দণ্ডনায়ক শনিদেবের কৃপাবর্ষণ আসন্ন, লাকি কারা?)

বৃশ্চিক

এই রাশিতে হঠাৎ করে আকস্মিক ধনলাভের যোগ রয়েছে। বিনিয়োগ জড়িত সমস্যারপ সমাধান হতে পারে। কোনও বড় সিদ্ধান্ত নিতে পারবেন। ভবিষ্যৎ নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারবেন। পরিবারের পরিবেশ আগের থেকে ভালোর দিকে যেতে পারে। কর্ম ও ভাগ্যের জায়গায় খুবই শুভ ফল আসতে পারে। নেতিবাচক প্রভাব অনেক কম হতে পারে।

( Lucky Zodiac Signs: দেবগুরু ও দৈত্যগুরুর বিরল যোগ! নভেম্বরের শুরুতেই ধুন্ধুমার লাভের সময় আসন্ন কাদের?)

কর্কট

এই রাশিতে গুরু প্রথম ও শনিদেব নবমভাবে বিরাজমান।জ্যোতিষ গণনা বলছে, গুরুর দৃষ্টি পড়তে পারে শনিদেবের ওপর। এই সময় অশুভ ফলের কমতি হতে পারে, বিভিন্ন কাজ থেকে শুভ ফল বেশি আসতে পারে। শত্রু দমন করতে পারেন। ঋণ থেকে মুক্তি পেতে পারেন। চাকরির দিক থেকে লাভ পেতে পারেন। পরিশ্রমের ফল পাবেন। চাকরির ক্ষেত্রে কোনও ট্রান্সফার বা স্থান পরিবর্তন হতে পারে। ভাগ্যভাব সক্রিয়তার ফলে ভাগ্যে তীব্র উন্নতি হতে পারে। সন্তানের দিক থেকে ভালো খবর পেতে পারেন।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks