...
...
Next Story

SSC Recruitment Case: ভোটের কাজ থেকে অব্যাহতি SSC-র ২৬ অফিসারকে, সময় মেনে নিয়োগ শেষ করতে পারবে কমিশন?

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে এক গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ গ্রহণ করা হল। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়।

Published on: Apr 3, 2026, 23:59:16 IST
Advertisement

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে এক গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ গ্রহণ করা হল। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশনের তরফে হাইকোর্টে জানানো হয়েছে যে এসএসসির ২৬ জন কর্মীকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আরও পড়ুন: Indian club beats Liverpool: লিভারপুলকে ৬-০ গোলে ধ্বংস করল ভারতীয় ফুটবল ক্লাব, স্পেনে তৈরি হল ইতিহাস

প্রেক্ষাপট ও আইনি লড়াই

কমিশন সাধারণত সরকারি কর্মীদের ভোটের কাজের জন্য নিয়োগ করে থাকে। তারইমধ্যে এবার কমিশনের তরফে হাইকোর্টের দ্বারস্থ হয়ে সওয়াল করা হয় যে শিক্ষক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের নির্ধারিত ৩১ অগস্টের সময়সীমা যেন বাড়ানো হয়। কারণ ৩৫ জনের মধ্যে ২৬ জন আধিকারিককে ভোটের জন্য নিয়েছে কমিশন। যদিও কমিশনের তরফে জনানো হয়েছে, ২৬ জন আধিকারিককেই নির্বাচনী কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমনিতেই তাঁদের মধ্যে মাত্র দু'জন প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন বলে কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে হাইকোর্টে।

আরও পড়ুন: Kolkata Shuttle Bus Services: কলকাতায় শাটল বাস শুরু করছে ২ সংস্থা! ছোটো গাড়ির জন্যও বড় ঘোষণা পুলিশের

তাহলে সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে পারবে কমিশন?

আরও পড়ুন: CBSE new curriculum: ষষ্ঠ শ্রেণি থেকে ৩ ভাষার ফর্মুলা, নাইন থেকে অঙ্ক-বিজ্ঞানের ২ স্তর, নয়া পথে CBSE

SSC একাদশ-দ্বাদশের কাউন্সেলিংয়ের দিনক্ষণ

এসএসসির তরফে জানানো হয় যে ২৪ মার্চ থেকে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হবে। চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। এই দফায় মোট ১০টি বিষয়ের চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং হবে। সেগুলি হল - স্ট্যাটিস্টিকস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, হিন্দি, কমার্স, হোম ম্যানেজমেন্ট ও হোম নার্সিং, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং অঙ্ক। অর্থাৎ সবমিলিয়ে এখনও পর্যন্ত ১৭টি বিষয়ের কাউন্সেলিং সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রথম দফায় সাতটি বিষয়ের প্রার্থীদের কাউন্সেলিং হয়ে গিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe