Abhishek on police raid: PA-কে 'লুকিয়ে রেখেছি কিনা, তদন্তকারী সংস্থার থেকে জানুন', তল্লাশির পরে অভিষেক
Abhishek on police raid: শালবনি থানা তল্লাশি চালিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। জমি কেলেঙ্কারি এবং আর্থিক প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে শালবনি থানায়।
Abhishek on police raid: পুলিশি তল্লাশির পরে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়েছিল যে আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত তাঁর আপ্ত-সহায়ক সুমিত রায়কে কি লুকিয়ে রেখেছেন বাড়িতে? সেই প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘আমি তদন্তকারী সংস্থা নই। তদন্তকারী সংস্থার সঙ্গে গিয়ে কথা বলুন। তারা সার্চ করে গিয়েছে। উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই।’ সেইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘লুকিয়ে রেখেছি কিনা, আমার পুরো বাড়ি সার্চ করা হয়েছে। উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা দেবেন।’

জমি কেলেঙ্কারি ও আর্থিক প্রতারণার অভিযোগ PA-র বিরুদ্ধে
এমনিতে পুলিশ সূত্রে খবর, জমি কেলেঙ্কারি এবং আর্থিক প্রতারণার অভিযোগে শালবনি থানায় অভিষেকের আপ্ত-সহায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার রেশ ধরেই সুমিতের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। টাওয়ার লোকেশনের সূত্র ধরেই তল্লাশি চালানো হয় অভিষেকের বাড়িতে। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে নাকি তাঁকে দেখা গিয়েছে। যদিও সরকারিভাবে পুলিশের তরফে কিছু জানানো হয়নি আপাতত।
অভিষেকের বাড়িতে আসেন মমতা
সেই মামলার প্রেক্ষিতেই রবিবার (ইংরেজি মতে) রাত তিনটে নাগাদ অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ চলে আসে। কারণ সন্দেহ করা হচ্ছিল যে তৃণমূল সাংসদের বাড়িতেই লুকিয়ে থাকতে পারেন সুমিত। সেই রেশ ধরেই তল্লাশি চালানো হয় অভিষেকের বাড়িতে। সেইসময় তড়িঘড়ি চলে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে সকাল আটটা নাগাদ পুলিশ অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর অভিষেকের বাড়ি থেকে চলে যান মমতাও। তিনি কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন: বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগ প্রাক্তন TMC সাংসদের? ‘চিঠি’ নিয়ে জবাব কাকলি-শুভেন্দুর
তালা ভেঙে অভিষেকের বাড়িতে ঢোকে পুলিশ
পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে অভিষেকের বাড়িতে তদন্তে সহযোগিতা করা হয়নি। বারবার ডেকেও কোনও সাড়া মেলেনি। সেই পরিস্থিতিতে তালা ভেঙে ঢোকা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে। সেখানে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা থাকেন পুলিশ আধিকারিকরা। তারপর সকাল আটটা নাগাদ বেরিয়ে যান অভিষেকের বাড়ি ছেড়ে। তবে পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


