...
...
Next Story

Mahatmashree: বাংলার 'কর্মশ্রী' হল ‘মহত্মাশ্রী’! প্রকল্পের নাম বদল নিয়ে এল রাজ্যপালের অনুমোদনও

রাজ্যের প্রকল্প ‘কর্মশ্রী’র নাম পাল্টে তা ‘মহাত্মাশ্রী’ করা হয়েছে।

Published on: Dec 20, 2025, 20:38:35 IST
By
Prefer HTon Google
Advertisement

সদ্য সংসদে পাশ হয়েছে জিরামজি বিল। বিল লোকসভায় পাশ হতেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারকে তোপ দেগে সেদিনই মমতা বলেছিলেন,'মনরেগা প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ যাওয়া লজ্জার। যদি তারা জাতির পিতাকে সম্মান দিতে না পারে, তাহলে আমরা করব।' এরপর সদ্য জানা গিয়েছে রাজ্যের প্রকল্প ‘কর্মশ্রী’র নাম পাল্টে তা ‘মহাত্মাশ্রী’ করা হয়েছে। এই নিয়ে প্রস্তাব আসে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে। আর সেই প্রস্তাবে সায় দেন রাজ্যপাল সিভি আনন্দবোস।

বাংলার 'কর্মশ্রী' হল ‘মহত্মাশ্রী’! প্রকল্পের নাম বদলে এল রাজ্যপালের অনুমোদনও (PTI Photo)(PTI12_09_2025_000212B) (PTI)
বাংলার 'কর্মশ্রী' হল ‘মহত্মাশ্রী’! প্রকল্পের নাম বদলে এল রাজ্যপালের অনুমোদনও (PTI Photo)(PTI12_09_2025_000212B) (PTI)

দরিদ্র মানুষের ১০০ দিনের কাজের জন্য যে প্রকল্প, সেই প্রকল্পের নাম সদ্য বদলের প্রস্তাব শীতকালীন অধিবেশনে আনে কেন্দ্র। সংসদে তা পাশ হয়। কেন্দ্রের এই প্রকল্পের নাম বদল নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলছেন, ‘মনরেগা’র উপর বুলডোজ়ার চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এটাকে কেন্দ্রের ‘কালো আইন’ বলে উল্লেখ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন। এদিকে, রাজ্যে, কেন্দ্রের এই প্রকল্পের মতোই একটি প্রকল্প হল 'কর্মশ্রী'। আর সেই প্রকল্পকে নতুন নামে নামাঙ্কিত করা হয়েছে। নতুন নাম হয়েছে,'মহাত্মাশ্রী'। ফলে এবার থেকে বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্পের নাম হল 'মহাত্মাশ্রী'। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ১০০ দিনের প্রকল্পের বিলটি পাশ হয় সংসদে। বুধবার এই বিল পাশের আগে, গভীর রাত পর্যন্ত সংসদে ডিবেট চলে। 'মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট' বা MGNREGAর নাম পাল্টে রাখা হয়, ‘ভিবি জি রাম জি’। এই জনকল্যাণমূলক প্রকল্পের নাম থেকে কেন মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে ওঠে প্রশ্ন। তৃণমূলের প্রতিনিধিরা রাতভর ধরনায় বসেন। বাংলা থেকে সিদিনই প্রতিবাদের সুর চড়া করেন মমতা।

( Bangladesh Update:'গাছে বেঁধে..',ময়মনসিংহে সেই রাতে যুবকের নারকীয় হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন বাবা)

( Bangladesh:মাথাচাড়া দিচ্ছে চিন, পাক প্রভাব!বাংলাদেশ '১৯৭১-র পর বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ' ভারতের জন্য, সতর্কবাণী PSCর)

এদিকে, রাজ্যসরকারি এই প্রকল্পের নাম বদল নিয়ে এসেছে এক বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, আগামী অর্থবর্ষ থেকে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম হবে ‘মহাত্মাশ্রী’। নাম বদল নিয়ে জবকার্ডের ক্ষেত্রে উঠতে পারে নানান প্রশ্ন। সেক্ষেত্রে জানানো হচ্ছে, জব কার্ড থাকলে এই প্রকল্পের আওতায় কাজ পাওয়া যাবে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe